এক্সপ্লোর

Vicky on Shah Rukh: শ্যুটিং শেষ না করেই চলে গিয়েছিলেন সেট ছেড়ে, শাহরুখের ব্যবহারে অবাক ভিকি

Vicky Kaushal on Shah Rukh Khan: কর্ণ বলেন, 'আমি যতবার শাহরুখের সঙ্গে কাজ করেছি, লক্ষ করেছি ও ওর সংলাপ নিয়ে ভীষণ সচেতন। কোনোদিন সেটে সংলাপ ভুলতে দেখিনি ওঁকে।'

কলকাতা: তিনি কিং খান (King Khan)। বাদশাহ (Badshah)। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে.. কেবল কি অভিনয়ের জোরেই দীর্ঘ এত বছর ধরে বলিউডে সাম্রাজ্য করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)? তা যে নয়... তা মাঝে মাঝেই প্রমাণ হয় যায় যখন এই কিংবদন্তিকে নিয়ে প্রকাশ্যে আসে বিভিন্ন অজানা গল্প। আর কফি উইথ কর্ণ (Koffee With Karan)-এ এসে এমনই এক গল্প শোনালেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। 

সামনেই মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি' (Dunki)। আর সেখানেই একটি বিশেষ চরিত্রে রয়েছেন ভিকি। সদ্য 'কফি উইথ কর্ণ'-তে এসেছিলেন ভিকি। আর সেখানেই কর্ণ ভিকিকে প্রশ্ন করেন শাহরুখের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে। মুগ্ধ ভিকি জানান, শাহরুখের সঙ্গে কাজ করলে বোঝা যায়, তিনি কেন এত বড় তারকা।

একদিনের ঘটনা তুলে ধরেন ভিকি। অভিনেতা বলেন, 'আমরা একদিন শ্যুটিং করছি খুব তাড়াহুড়োতে। শাহরুখ স্যারে সঙ্গে আমার একটা দৃশ্য ছিল। তবে সেখানে ক্যামেরা থাকবে শাহরুখের পিছনে, দেখা যাবে কেবল তাঁর কাঁধ। আমি কেবল তাঁর দিকে তাকিয়ে সংলাপ বলব। তবে সেইদিন ওঁর ভীষণ ব্যস্ততা ছিল অন্য় কোনও এক কাজের। নিজের শ্যুটটা শেষ করেই উনি সেট ছেড়ে বেরিয়ে যান। আমার শটটা তখনও দেওয়া হয়নি। শেষে ওঁর বডি ডাবল দিয়েই শ্যুটটা করি। যেহেতু শাহরুখের পিছনে ক্যামেরা থাকবে, ফলে কোনও সমস্যাই হয়নি শটটা দিতে। তবে এরপরে রাতের দিকে আমায় ফোন করেছিলেন শাহরুখ স্যার.. আমি তখন অন্য একটা কাজে থাকায় ফোনটা ধরতে পারিনি। এরপরে উনি আমায় মেসেজ করেন একটা। সেটা দেখে তো আমি অবাক!। দুঃখপ্রকাশ করে উনি লিখেছেন, আমার শটের সময় উনি না থাকার জন্য উনি দুঃখিত। আর তাই.. ওই শটটা আরও একবার শ্যুট করতে চান উনি।'

ভিকির এই কথা শুনে কর্ণ বলেন, 'আমি যতবার শাহরুখের সঙ্গে কাজ করেছি, লক্ষ করেছি ও ওর সংলাপ নিয়ে ভীষণ সচেতন। কোনোদিন সেটে সংলাপ ভুলতে দেখিনি ওঁকে।' ভিকি বলেন, 'কেবল নিজের কেন.. সবার সংলাপই ওঁর মনে থাকে। ওই শটটা শাহরুখ স্যার আবার দিতে চাওয়ায় আমিই বারণ করেছিলাম। বলেছিলাম, 'ওই অনুভূতি আমার আর আসবে কি না কে জানে। শটটা হয়ে গিয়েছে, আমি পরিচালক সবাই খুশি। আর ওটা শ্যুট করার প্রয়োজন নেই।' তবে শাহরুখ স্যার সেটা শুনতে রাজিই নন। শটে ওর কাঁধের পিছনটা দেখা যায়নি। শেষে পরেরদিন সেটে এসে, নিজে ওই শটটা দেখলেন তিনি। তারপরে সন্তুষ্ট হয়ে নিরস্ত হলেন আবার শ্যুট করা থেকে। এই জন্য উনি বাদশা।'

আরও পড়ুন: Jeetu Kamal: আলাদা হয়ে কাজ করছেন অঙ্কুশ, এবার রক্তিমের ছবি থেকে সরলেন জিতুও!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget