এক্সপ্লোর

Shah Rukh Khan: ‘কে শাহরুখ খান? কেউ মনে রাখবে না’, বললেন বিবেক ওবেরয়

Vivek Oberoi: শাহরুখ খানকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিবেক ওবেরয়।

মুম্বই: পৃথিবীর সবচেয়ে ধনী তারকা। জনপ্রিয়তায় ধারেকাছে নেই হলিউডের তাবড় অভিনেতাও। সেই শাহরুখ খানকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিবেক ওবেরয়। তাঁর দাবি, আগামী ২৫ বছরেই শাহরুখকে কেউ চিনতে পারবেন না। কেউ মনেই রাখবেন না শাহরুখকে। (Vivek Oberoi)

বেশ প্রত্যাশা জাগিয়েই কেরিয়ার শুরু করেছিলেন বিবেক। কিন্তু হাতেগোনা কিছু ছবির পরই সলমন খানের সঙ্গে ঝামেলা, আলটপকা মন্তব্যের জন্য বিতর্কিত চরিত্র হয়ে ওঠেন তিনি। এখন পরিস্থিতি এমন যে টুকরো-টাকরা কিছু কাজ ছাড়া অভিনয়ের ধারেকাছেও নেই তিনি। ব্যবসাতেই মনোনিবেশ করতে হয়েছে তাঁকে। (Shah Rukh Khan)

সেই বিবেকই এবার শাহরুখকে নিয়ে এমন মন্তব্য করলেন, যাতে ইতিমধ্যেই ফুঁসে উঠতে শুরু করেছেন ‘বাদশা’ অনুগামীরা। ‘Mastiii 4’ ছবির প্রচারে এই মুহূর্তে ব্যস্ত বিবেক। একটি সাক্ষাৎকারে জনপ্রিয়তা, তারকাজীবন সম্পর্কে মতামত চাওয়া হয় বিবেকের। আর তাতেই সটান শাহরুখকে টেনে আনেন তিনি। 

ওই সাক্ষাৎকারে বিবেক বলেন, “ছয়ের দশক থেকে কোন ছবিতে কোন তারকা ছিল জানতে চান দেখি! কেউ বলতে পারবে না। ইতিহাস হয়ে যাওয়া অনিবার্য। ২০৫০ সালে মানুষ হয়ত বলবেন, ‘কে শাহরুখ খান’? যেমন আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলতে পারেন, ‘কে রাজ কপূর’? আমি-আপনি তাঁকে সিনেমার ভগবান বলতে পারি। কিন্তু অল্পবয়সি ছেলেমেয়ে, রণবীর কপূরের অনুরাগীদের জিজ্ঞেস করুন, তারা হয়ত রাজ কপূরকে চেনেই না। ইতিহাস হত এভাবেই শূন্যে নিক্ষেপ করে আমাদের।”

নপ্রিয় অভিনেতা সুরেশ ওবেরয়ের ছেলে বিবেক। কিন্তু অভিনেতা হতে তাঁকে কম লড়াই করতে হয়নি বলে দাবি করেছেন। বিবেকের দাবি, ফারহা খানকে অ্যাসিস্ট করতেন এক সময়। সেই সময় রিহার্সাল রুমও পরিষ্কার করেছেন তিনি। ব্যাকগ্রাউন্ড ডান্সারদের চা পরিবেশন করেছেন। কারও কাছে বাবার পরিচয় তুলে ধরেননি বলেও দাবি বিবেকের।

২০০২ সালে 'Company' ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু হয় বিবেকের। পর পর বেশ কিছু ছবিতে নজরও কাড়েন তিনি। কিন্তু সেই সাফল্য বেশিদিন স্থায়ী হননি। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়ানো থেকে, বলিউডে সিনিয়রদের সঙ্গে ঝামেলার জেরে কার্যত কোণঠাসা হয়ে পড়েন। এর পর পারিবারিক ব্যবসাতেই মন দেন তিনি। তবে মাঝে মধ্যে ছবিতে মুখ দেখান এখনও।

শীঘ্রই মুক্তি পাচ্ছে বিবেকের 'Mastiii4'. পরিচালক মিলাপ জাভেরির ছবিতে বিবেক একা নায়ক নন, রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি, এলনাজ নুরানি, রুহি সিংহ, শাদ রণধাওয়া, নিশান্ত সিংহ মালকানি, নাটালিয়া জানোসেকও রয়েছেন। ২০০৪ সালে 'Masti' সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায়। ২০১৪ সালে মুক্তি পায়, 'Grand Masti', ২০১৬ সালে 'Great Grand Masti'. ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে 'Mastiii4'.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget