এক্সপ্লোর

মুম্বইয়ে কেন বিবেক ওবেরয়ের বাসভবনে তল্লাশি বেঙ্গালুরু পুলিশের?

বেঙ্গালুরু পুলিশ মাদক কেনাবেচা চক্র ও রেভ পার্টির উদ্যোক্তাদের বিরুদ্ধে জোর অভিযান চালাচ্ছে। সে ব্যাপারেই তারা খুঁজছে আদিত্যকে, যিনি পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ।

নয়াদিল্লি: অভিনেতা বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাসভবনে তল্লাসি বেঙ্গালুরু পুলিশের। বিবেকের শ্যালক আদিত্য আলভার বিরুদ্ধে রুজু হওয়া মাদক মামলার ব্যাপারেই বৃহস্পতিবার বলিউড অভিনেতার বাড়িতে হানা দেয় তারা। আদিত্য কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জিবারাজ আলভার ছেলে। ‘স্য়ান্ডালউড ড্রাগস মামলা’য় নাম জড়িয়েছে আদিত্যের। বেঙ্গালুরু পুলিশ মাদক কেনাবেচা চক্র ও রেভ পার্টির উদ্যোক্তাদের বিরুদ্ধে জোর অভিযান চালাচ্ছে। সে ব্যাপারেই তারা খুঁজছে আদিত্যকে, যিনি পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ। স্যান্ডালউড নামে পরিচিত কন্নড় চলচ্চিত্র দুনিয়ায় গায়ক, অভিনেতার মাদক সরবরাহের একটি চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হতেই তিনি নাকি বেপাত্তা। বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল বলেন, আদিত্য আলভা পলাতক। বিবেক ওবেরয় তাঁর আত্মীয়। আমাদের কাছে খবর ছিল, বিবেকের কাছে আছেন আলভা। খবরটা ঠিক কিনা, খতিয়ে দেখতে চেয়েছিলাম। তাই আদালতের পরোয়ানা জোগাড় করা হয়। অপরাধ দমন শাখা বিবেকের মুম্বইয়ের বাড়িতে যায়। এই মামলায় কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী, সঞ্জনা গলরানি সহ ১৫ জন এপর্যন্ত গ্রেফতার হয়েছেন। বাকিদের মধ্যে আছেন রেভ পার্টি আয়োজক বীরেন খন্না ও আবাসন নির্মাতা রাহুল থোনসে। বেঙ্গালুরুর হেব্বাল লেকের কাছে ৫ একর জমির ওপর আদিত্য়র মা নন্দিনী আলভার একটি সুইমিং পুল সমেত সম্পত্তি আছে, গত মাসে সেখানেও অভিযান হয়। সেখানে পার্টি হয়, আসর বলে। ওই পার্টিতে লোকজন মাদকের নেশা করে বলে সন্দেহ পুলিশ, তদন্তকারীদের। গত জুনে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্ত চলাকালে বলিউডে মাদক সরবরাহকারী চক্রের যোগসাজশের অভিযোগ ঘিরে প্রবল শোরগোল হয়। এ ব্যাপারে তদন্ত করছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার মধ্যেই মাদক যোগ নিয়ে সরগরম দক্ষিণী ফিল্ম ইন্ড্রাস্ট্রি।

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget