এক্সপ্লোর

WB Election 2021: 'সন্ধে ৭টার পর কে প্রচার করে? বোকা বানাচ্ছেন!' বিস্ফোরক স্বস্তিকা

আতঙ্ক ছড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। রোজই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ভেঙে দিচ্ছে রেকর্ড। তার মধ্য়েই অবাধে চলছে রাজনৈতিক জমায়েত, প্রচার। বিভিন্ন দলের রোড শো তে উপচে পড়া ভিড়, শিকেয় স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণে রাশ টানতে গতকালই প্রচারে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশিকা অনুসারে, সন্ধে ৭টা থেকে শুরু করে সকাল ১০ পর্যন্ত প্রচার করতে পারবে না কোনও রাজনৈতিক দল। বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে রাজনৈতিক প্রচার। কমিশনের এই সিদ্ধান্তকে ট্যুইটারে কটাক্ষ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। 

কলকাতা: আতঙ্ক ছড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। রোজই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ভেঙে দিচ্ছে রেকর্ড। তার মধ্য়েই অবাধে চলছে রাজনৈতিক জমায়েত, প্রচার। বিভিন্ন দলের রোড শো তে উপচে পড়া ভিড়, শিকেয় স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণে রাশ টানতে গতকালই প্রচারে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশিকা অনুসারে, সন্ধে ৭টা থেকে শুরু করে সকাল ১০ পর্যন্ত প্রচার করতে পারবে না কোনও রাজনৈতিক দল। বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে রাজনৈতিক প্রচার। কমিশনের এই সিদ্ধান্তকে ট্যুইটারে কটাক্ষ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। 

করোনা পরিস্থিতিতে কী ভাবে হবে বাকি দফার নির্বাচন? চিন্তার ভাঁজ সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশনের আধিকারীকদের কপালে। গতকাল সর্বদলীয় বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। যেমন-

- সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রচার করতে পারবে না কোনও রাজনৈতিক দল।

- কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকের আরটিপিসিআর টেস্ট করাতে হবে

- গতবছর করোনা পরিস্থিতি যখন খুবই ভয়াবহ হয়ে ওঠে, তখন সরকারি হাসপাতালের  পরিকাঠামো বাড়ানো হয়। এবার তার থেকেও ২০ শতাংশ পরিকাঠামো বাড়ানো হবে বলে রাজ্যের সিদ্ধান্ত। বেসরকারি হাসপাতালের পরিকাঠামো ২৫ শতাংশ বাড়ানো হবে। 

- পুলিশ হাসপাতালগুলির একাংশ সেফ হোম হিসেবে ব্যবহার করা হবে। 

- হোম আইসোলেশনে চিকিতসার ব্যবস্থা হবে অডিও ভিস্যুয়ালের মাধ্যমে। 

- সেন্ট্রাল মেডিক্যাল স্টোর ২৪ ঘণ্টা খোলা থাকবে। 

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা। নির্বাচনের কমিশনের নির্দেশিকা ট্যুইট করে স্বস্তিকা লিখেছেন, 'সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোন রাজনৈতিক প্রচার হয়? মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে।' স্বস্তিকার এই ট্যুইটে লাইক করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। একদিকে যেমন টলিউডের বহু অভিনেতা অভিনেত্রী যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে। অনেকেই নির্বাচনে লড়ছেন। তেমনই অন্যদিকে টলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা রাজনীতির বাইরে রয়েছেন। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, কৌশিক সেন, অনুপম রায়, সব্যসাচী চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্য্যের 'নিজেদের মতে নিজেদের গান' জনপ্রিয়তা পেয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget