এক্সপ্লোর

WB Election 2021: বাতিল শো, সরব রূপম ইসলাম

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন।  তার আগে জোরকদমে প্রচার সারছে সমস্ত রাজনৈতিক দল। প্রত্যেকদিন চলছে রোড শো আর জনসভা। সেখানে সমাগম হচ্ছে বহু মানুষের। অনেকেই বলছেন, একনজরে দেখলে মনেই হয় না, করোনা পরিস্থিতি যথেষ্ট এখনও উদ্বেগজনক। কিন্তু এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই প্রমাণ পাওয়া গেল রুপম ইসলামের একটি পোস্টে। 

কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন।  তার আগে জোরকদমে প্রচার সারছে সমস্ত রাজনৈতিক দল। প্রত্যেকদিন চলছে রোড শো আর জনসভা। সেখানে সমাগম হচ্ছে বহু মানুষের। অনেকেই বলছেন, একনজরে দেখলে মনেই হয় না, করোনা পরিস্থিতি যথেষ্ট এখনও উদ্বেগজনক। কিন্তু এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই প্রমাণ পাওয়া গেল রুপম ইসলামের একটি পোস্টে। 

আজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন গায়ক রূপম ইসলাম। সেখানে তিনি লেখেন, 'দীর্ঘ বিরতির পর আগামীকাল ওপেন এয়ার ফসিলস কনসার্ট হওয়ার কথা ছিল। পাকা কথা হয়ে গেছিল। তবুও আমরা আমাদের তরফে কিছু জানাইনি। অনুষ্ঠানে আসতে হলে কী কী বিধি মানতে হবে— নিজেদের মধ্যে দূরত্ব, সঠিক মুখোশ— ইত্যাদি সবাইকে জানাবার জন্য প্রস্তুতি চলছিল। আমরা কিন্তু অনুষ্ঠান করলে সাবধানতা নিয়েই করতাম। সঠিক মুখোশ না পরলে অনুষ্ঠানক্ষেত্রে একজনও প্রবেশাধিকার পাবে না— এই বিষয়টা নিয়ে কড়া আলোচনা চলছিল। মুক্ত অঙ্গন, বিরাট মাঠ— এসব দিক থেকে খানিকটা সুবিধে ছিল বলেই আমরা রাজি হয়েছিলাম।

আজ সকালে ইলেকশন কমিশন জানিয়েছেন— আমরা অনুষ্ঠান করতে পারব না। আমরা শুধু এটুকু চাই— নির্বাচনী প্রচারের বড় বড় জমায়েত রাজনৈতিক নেতৃবৃন্দ যখন করছেন, তখন তাঁরাও মানুষকে মুখোশ পরতে বলুন— মাস্কহীন মানুষের প্রবেশ আটকান— শ্রোতাদের মধ্যে দূরত্ব বজায় রাখাটা সুনিশ্চিত করুন— (যা আমরা করতাম)— এটা হচ্ছে কিনা তা দেখাও মাননীয় কমিশনের দায়িত্ব। এটা না করে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করলে তা সঠিক হস্তক্ষেপ কি?
এ বিচার আমরা করবার কেউ না। সামগ্রিক সমাজকে ভেবে দেখতে হবে।' (অপরিবর্তিত)
 
রূপমের পোস্টে ক্ষোভের প্রকাশ স্পষ্ট। প্রচার বা জনসভায় যদি বাধা না থাকে তবে কেন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেবে নির্বাচন কমিশন। রূপমের অনেক অনুরাগীই তাঁর পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। তবে আপাতত মুলতুবি হয়েছে রূপমের সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget