এক্সপ্লোর

SIR-এর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত, টলিউডের তিন অভিনেতাকে মানতে হবে এই বিশেষ শর্ত

তিন জনপ্রিয় মুখের মাধ্যমেই SIR-মাহাত্ম্য ঘরে ঘরে পৌঁছে দিতে চায় কমিশন। কিন্তু এর জন্য এই তিন অভিনেতাকে দেওয়া হয়েছে কড়া শর্ত। 

কলকাতা : বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR প্রক্রিয়া। মঙ্গলবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম। তার আগে সোমবার ফর্ম সংগ্রহ করলেন BLO-রা। এরইমধ্য়ে, পুরো প্রক্রিয়া ঘিরে নানারকম প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। ভোটারদের মনের এই সব সংশয় নিরসনের জন্য একটি প্রচার ভিডিও তৈরি করেছে নির্বাচন কমিশন। আর তাতে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্র জগতের তিন উজ্জ্বল মুখ। এই তিন জনপ্রিয় মুখের মাধ্যমেই SIR-মাহাত্ম্য ঘরে ঘরে পৌঁছে দিতে চায় কমিশন। কিন্তু এর জন্য এই তিন অভিনেতাকে দেওয়া হয়েছে কড়া শর্ত। 

SIR-এর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, খরাজ মুখোপাধ্য়ায়, নীল ওরফে সুজন মুখোপাধ্য়ায়, এবং বিশ্বনাথ বসু, টলিউডের ৩ অভিনেতা আপাতত  কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই প্রচার ভিডিওতে গুপি , বাঘা ও শুণ্ডির রাজার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে SIR প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত হতে পারবেন না। ইদানিং কালে টালিগঞ্জের বিনোদন জগতের বহু মুখই সরাসরি রাজনীতিতে রয়েছেন। শুধু তাই নয়, টলিউডের ব্যস্ত পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা একই সঙ্গে এ রাজ্যে সামলান বিধায়ক, সাংসদের দায়িত্বও। কিন্তু আপাতত এঁরা তিন জন কোনওভাবেই কোনও দলে নাম লেখাতে পারবেন না।  

কী পদ্ধতিতে এসআইআর হচ্ছে। কীভাবে ফর্ম পাবেন। কীভাবে তা ফিল আপ করবেন, কীভাবে জমা করবেন, সবটাই বর্ণনা করা হয়েছে এই ভিডিওয়। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে যাঁরা সংশয়ে, তাঁরা এই ভিডিও দেখে অনেক উত্তর পেয়ে যাবেন। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা।  তার আগে, সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন BLO-রা। আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন, দক্ষিণ কলকাতার ৬টি বিধানসভা কেন্দ্রের ১ হাজার ৮০০ জন বুথ লেভেল অফিসার। এঁরাই আপনার বাড়ি বাড়ি ফর্ম নিয়ে পৌঁছে যাবেন। সেই ফর্মই ফিল আপ করতে হবে। কী ভাবে করবেন, তা বলে দেবেন বিএলও-রাও। আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে। 

তাই SIR শুরু হওয়ার অনেক আগে থেকেই তেঁতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। কিন্তু এই রাজনীতিতে অংশ নিতে পারবেন না ভিডিওয় অভিনয় করা তিন অভিনেতা। এই ৩জন 'SIR' প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না কিংবা তাঁদের হয়ে কাজ করতে পারবেন না।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'কোনওদিন এমন স্বীকৃতি পাইনি, নামও উল্লেখ করা হয়নি' শপথ-মঞ্চে সঞ্চালনার প্রশংসা শুনে 'আপ্লুত' মধুমন্তী
'কোনওদিন এমন স্বীকৃতি পাইনি, নামও উল্লেখ করা হয়নি' শপথ-মঞ্চে সঞ্চালনার প্রশংসা শুনে 'আপ্লুত' মধুমন্তী
Diljit Dosanjh: দিলজিতের কনসার্টে খলিস্তানি পতাকা, চূড়ান্ত বিতর্ক! সতর্ক করে কী বললেন সঙ্গীতশিল্পী?
দিলজিতের কনসার্টে খলিস্তানি পতাকা, চূড়ান্ত বিতর্ক! সতর্ক করে কী বললেন সঙ্গীতশিল্পী?
Bollywood Divorces: ফের বিয়ে ভাঙছে বলিউডে? ব্যবসায়ী স্বামীকে ‘আনফলো’ করলেন বাঙালি নায়িকা, জল্পনা তুঙ্গে
ফের বিয়ে ভাঙছে বলিউডে? ব্যবসায়ী স্বামীকে ‘আনফলো’ করলেন বাঙালি নায়িকা, জল্পনা তুঙ্গে
Samik Bhattacharya: টলিউডে 'দাদাগিরি' শেষ? বাড়বে কাজ করার স্বাধীনতা? স্পষ্ট উত্তর দিলেন শমীক ভট্টাচার্য
টলিউডে 'দাদাগিরি' শেষ? বাড়বে কাজ করার স্বাধীনতা? স্পষ্ট উত্তর দিলেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget