এক্সপ্লোর

Nysa Devgan: কবে বড়পর্দায় পা রাখছেন নাইসা? জানিয়ে দিলেন বাবা অজয় দেবগণ

Ajay Devgan on Nysa Devgan: আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অজয় দেবগণ ও কাজলের কাছে প্রশ্ন রাখা হয়, নাইসা কবে বড়পর্দায় পা রাখছেন

কলকাতা: কাজল (Kajol) ও অজয় দেবগণ (Ajay Devgan) কন্যা নাইসা-র অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়। হামেশাই বিভিন্ন অনুষ্ঠানে কাজল ও অজয় দেবগণের সঙ্গে দেখা যায় নাইসাকে। কিন্তু তিনি কবে বলিউডে পা রাখবেন, সেই প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। আর আজ ছিল কাজলের নতুন ছবি 'মা'-এর ট্রেলার মুক্তির দিন। এইদিনে কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন অজয় দেবগণও। আর এই অনুষ্ঠানেই অজয় আর কাজলের সামনে প্রশ্ন রাখা হল, নাইসা কবে বড়পর্দায় পা রাখছে।

কবে বলিউডে অভিষেক নাইসার?

আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অজয় দেবগণ ও কাজলের কাছে প্রশ্ন রাখা হয়, নাইসা কবে বড়পর্দায় পা রাখছেন। এর উত্তরে অজয় দেবগণ বলেন, তাঁরা এখনও নিজেরাই জানেন না নাইসা কবে বড়পর্দায় আসছে। যদিও এখন কোনও পরিকল্পনা নেই নাইসার পর্দায় পা রাখার। নাইসা নিজেও চান না এখন বড়পর্দায় পা রাখতে। তিনি বিভিন্ন ফিল্মি পার্টিতে উপস্থিত থাকেন বটে, তবে এখনও পর্যন্ত অভিনয়ে আসার কথা ভাবেননি তিনি। কাজল ও অজয় এও জানান, নাইসা যবে বড়পর্দায় আসার সিদ্ধান্ত নেবে, তখন সে নিজেই সবাইকে জানাবে। 

একগুচ্ছ তারকা সন্তান চলচ্চিত্র জগতে যোগ দেওয়ায় সকলের নজর অজয় দেবগণ ও কাজলের মেয়ে নাইসার দিকে। নাইসা সিনেমায় যোগ দেবেন কি না,  সদ্য তা নিয়ে মুখ খুলেছেন কাজল। এ নিয়ে কথা বলতে গিয়ে কাজল কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, ‘একেবারেই না। আমার মনে হয়, নাইসা এটা স্থির করে ফেলেছে যে ও এখনই বলিউডে পা রাখছে না।‘ এখানেই শেষ নয়, কাজল বলেছেন, তিনি নাইসাকে একটাই পরামর্শ দেবেন যে, এই বিষয়ে নাইসা যেন কারোর থেকে পরামর্শ না নে। অনেকেই অনেক কথা বলবে। কেউ বলবে চুলের রঙ বদলে ফেলতে, কেউ বলবে নাক বদলে ফেলতে, কেউ বলবে হাত বদলে ফেলতে। তবে নাইসা যেন সেই সমস্ত কিছু না শোনেন। তিনি যেন যেটা মন চায় সেটাই করেন।

অর্থাৎ কাজল আর অজয় দুজনেই জানিয়ে দিয়েছেন, এখনই বড়পর্দায় পা রাখছেন না নাইসা

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajol Devgan (@kajol)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget