এক্সপ্লোর

অভিষেক-ঐশ্বর্যর সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে বিস্ফোরক রানি মুখোপাধ্যায়!

মুম্বই:  বলিউডে রানি মুখোপাধ্যায়-অভিষেক বচ্চন জুটি অনস্ক্রিনে বহু ম্যাজিক তৈরি করেছে। এই জুটির উষ্ণতা একাধিক ছবিতেও ফুটে উঠেছে, যেমন ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’, ‘লগা চূনড়ি মে দাগ’, ‘কভি আলভিদা না কহেনা’। বলিউড অন্দরের খবর ছিল এই জুটির উষ্ণতা পর্দা ছাড়িয়ে পর্দার বাইরেও যথেষ্ট উষ্ণ ছিল। এমনকি তাঁদের বিয়ের খবরও শোনা যায় একসময়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ভেঙে যায় সেই বিয়ে। তবে এতদিন অবধি এবিষয় কোনও পক্ষ মুখ না খুললেও, অবশেষে এই তিক্ত সম্পর্কের কথা প্রকাশ্যে জানালেন আদিত্য চোপড়ার বর্তমান ঘরণী। ‘লগা চূনড়ি মে দাগে’র শ্যুটিংয়ের সময় রানি-অভিষেকের সম্পর্কে শেষ পেরেকটাও পুঁতে দেওয়া হয়। পরে জানা যায় দুই পরিবারের আপত্তির জন্যেই আর এগোয়নি এই সম্পর্ক। তবে যদি সূত্রের খবর বিশ্বাস করতে হয়, তাহলে শোনা গিয়েছিল এই সম্পর্কে আপত্তি ছিল জুনিয়র বচ্চনের মা জয়ারই। তবে তারপরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন রানি-অভিষেক। তবে এই দুই বন্ধুর সম্পর্ক সম্পূর্ণ শেষ হয়ে যায় যখন গত ২০০৭ সালে জাঁকজমক পূর্ণ অভি-অ্যাশের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন না রানি। এই ব্যবহারের জবাবে রানি এক সাক্ষাত্কারে বলেছিলেন, এই আচরণ থেকেই পরিষ্কার একজন তাঁর একসময়ের ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে কী ভাবেন, কোথায় দাঁড়িয়ে আছে তাঁদের সম্পর্ক। তবে এরপর তিনিও বলেন, এটা একেবারেই প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত, নিজের বিয়েতে সে কাকে আমন্ত্রণ করবেন। ঐশ্বর্যর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয় যখন শাহরুখের বিপরীতে ‘চলতে চলতে’ ছবি থেকে অ্যাশকে বাদ দিয়ে তাঁকে নেওয়া হয়। যদিও দুই অভিনেত্রীই তাঁদের মৌখিক ভদ্রতা বজায় রেখেছেন। তবে সাক্ষাত্কারের শেষে একথাও বলেন রানি, তাঁদের শত্রুতা আজ অতীত।অভিষেক-অ্যাশের বিয়ের দশ বছর কেটে গেছে। রানিও আদিত্য চোপড়াকে বিয়ে করে আজ সুখী ঘরণী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Jaan Kumar Sanu: কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget