এক্সপ্লোর

‘যখন দাউদ ইব্রাহিমের সঙ্গে চা খাই’: আত্মজীবনীতে খুল্লামখুল্লা ঋষি কপূর

মুম্বই: বন্ধু বিট্টু আনন্দের সঙ্গে দুবাই যান আশা ভোঁসলে-রাহুল দেব বর্মন নাইটে। বিমানবন্দরে দাউদ ইব্রাহিমের সঙ্গে আলাপ। সেটা ১৯৮৮। মুম্বই বিস্ফোরণের ৫ বছর আগের ঘটনা। দাউদ অপরাধী বলে তখনও জানত না বলিউড। তাই দুবাইয়ে দাঁড়িয়ে দাউদের সঙ্গে আলাপ করতে দ্বিধা করেননি তিনি। আত্মজীবনীতে এমনটাই জানিয়েছেন অভিনেতা ঋষি কপূর। সে সময় নাকি ভিআইপিদের ওপর নজর রাখতে দুবাই বিমানবন্দরে সব সময় দাউদের লোক থাকত। যখন তিনি বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, তখন একজন এগিয়ে এসে তাঁর হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, দাউদ সাব কথা বলবেন। দাউদ তাঁকে বলে, কিছু দরকার পড়লে জানাতে। নিজের বাড়িতেও তাঁকে নেমন্তন্ন করে সে। আচমকা এই ঘনিষ্ঠতায় ঋষি হকচকিয়ে যান। দাউদের লোকই পরে এক সন্ধেয় রোলস রয়েসে করে তাঁদের হোটেল থেকে নিয়ে যায় দাউদ ইব্রাহিমের বাড়িতে। বিট্টু আনন্দের সঙ্গে দাউদের লোকের কচ্ছের ভাষায় কথা হচ্ছিল। তখন বুঝতে না পারলেও পরে শোনেন, তাঁদের চক্রাকারে ঘোরানো হচ্ছিল, যাতে তাঁরা বাড়িটা ঠিক কোথায় বুঝতে না পারেন। দাউদ চা খেতে খেতে তাদের বলে, নিজের করা বেশ কয়েকটি অপরাধের কথা। তবে সে জন্য তার মধ্যে কোনও অনুতাপ ছিল না। দাবি করে, চুরি, ছিনতাই করলেও নিজে হাতে কখনও কাউকে খুন করেনি সে, তবে খুন করিয়েছে। নিজেকে আল্লার দূত বলে ব্যাখ্যা করে সে, কেউ একজন মিথ্যে বলে আল্লার বিরুদ্ধাচরণ করায় তাকে মুম্বই আদালতের মধ্যেই প্রথমে জিভে ও পরে মাথায় গুলি করে খুন করে। দাউদ ঋষিকে বলে, তাঁর বাবা রাজ কপূর, তাঁর দুই কাকা শাম্মি ও শশী, দিলীপকুমার, মেহমুদ সহ বেশ কয়েকজন ভারতীয় অভিনেতার সে ভক্ত। তাঁকে সেদিন ঘণ্টাচারেক দাউদের সঙ্গে কাটাতে হয়। এরপরেও তাঁর সঙ্গে দাউদের দেখা হয় দুবাইতে। একটি জুতোর দোকানে স্ত্রী নীতু সিংহের সঙ্গে শপিং করছিলেন তিনি। দাউদ বলে, আপনার যা কিনতে ইচ্ছে করছে, আমাকে বলুন। কিন্তু তিনি ফিরিয়ে দেন সেই প্রস্তাব। দাউদ বলে, ভারত থেকে সে এ দেশে পালিয়ে এসেছে, কারণ, ভারতে সে বিচার পাবে না। কিন্তু এখানেও অনেকে আছে, যারা তার বিরুদ্ধে। ভারতে অনেককে সে কিনে নিয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজন রাজনীতিকও আছেন। ঋষি বলেন, তিনি অভিনেতা, কোনও কিছুতে তাঁকে না জড়াতে। এরপর আর দাউদের সঙ্গে তাঁর দেখা হয়নি। মুম্বই হামলাও ঘটে যায় এর মধ্যে। তবে তার পরিবারের কয়েকজনের সঙ্গে মাঝেমধ্যে দেখা হয়েছে তাঁর।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget