এক্সপ্লোর

যখন বলিউড ছেড়ে স্বামী বিনোদ ভারতী হন বিনোদ খন্না!

মুম্বই: সেটা ১৯৮২ সাল। বলিউডের জনপ্রিয় নায়ক বিনোদ খন্না অভিনয় জীবনের মধ্যগগনে। কিন্তু আচমকা এক সাংবাদিক সম্মেলনে স্ত্রী গীতাঞ্জলি এবং দুই পুত্র অক্ষয় ও রাহুলকে পাশে নিয়ে তিনি ঘোষণা করলেন, আর ছবি করবেন না। ধর্মগুরু ওশো রজনীশের শিষ্যত্ব গ্রহণ করে আধ্যাত্মিক জীবন শুরু করতে চলেছেন। নিজেকে স্বামী বিনোদ ভারতী নামে পরিচয় দেন এই অভিনেতা। তাঁর এই সিদ্ধান্তে হতাশ হন অনুরাগীরা। তবে কয়েক বছর পরে বলিউডে ফিরে আসেন বিনোদ। তিনি স্বীকার করেন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ফের ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর পর তাঁর স্মৃতিচারণা করেছেন বর্ষীয়াণ চলচ্চিত্র সাংবাদিক দিলীপ ঠাকুর। তিনি বলেছেন, ‘যে সময় বিনোদ বলিউড থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন, সেই সময় তাঁর তৎকালীন স্ত্রী গীতাঞ্জলির সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। সেই কারণেই টিনসেল টাউন থেকে সরে গিয়ে পুণের কোরেগাঁও পার্কে রজনীশের আশ্রমে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বিনোদ। সেই সময় তিনি কেরিয়ারের মধ্যগগনে। তাঁর ভক্তরা হতবাক হয়ে গিয়েছিলেন।’ কয়েক বছর পরে মুকুল আনন্দের ইনসাফ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন ঘটান বিনোদ। সেই ছবি প্রবল জনপ্রিয় হয়েছিল। বিনোদের ভক্তরা তাঁকে বলিউডে ফিরে আসতে দেখে খুশি হয়েছিলেন। তবে আধ্যাত্মিকতার জন্য বলিউড থেকে কয়েক বছর সরে থাকায় এই অভিনেতার কেরিয়ারের ক্ষতি হয়েছিল বলেই মত দিলীপের।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget