এক্সপ্লোর

Bachpan Ka Pyaar Video: ভাইরাল ভিডিও 'বচপন কা পেয়ার' গানের গলা কার জানেন?

কে এই খুদে গায়ক। যার গানের জন্য গোটা দেশ এখন বচপন কা পেয়ার-এ মজেছে। অবশেষে খুঁজে পাওয়া গেল দেশের নতুন ইন্টারনেট সেনশেসনের।

মুম্বই : 'বচপন কা পেয়ার মেরা, ভুল নেহি জানা রে'। সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাকটিভ হন, তাহলে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে বারবার আপনাকে গানটা শুনতে নিশ্চয়ই হয়েছে। এই গানটার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে সঙ্গীতশিল্পী বাদশা এই গানটির ভিডিও বানানোতে। সেখানে এই গানের সঙ্গে যে বাচ্চা ছেলেটার গলা শোনা যাচ্ছে, গোটা দেশ তাকেই খুঁজছিল। কে এই খুদে গায়ক। যার গানের জন্য গোটা দেশ এখন বচপন কা পেয়ার-এ মজেছে। অবশেষে খুঁজে পাওয়া গেল দেশের নতুন ইন্টারনেট সেনশেসনের। নাম সহদেব দির্দো।

সহদেবের বাড়ি ছত্তিশগড়ের সুকমা জেলার ছিন্দগড় ব্লকে। ঠিক কীভাবে সে বচপন কা পেয়ার গাইল। বা তার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল? দু'বছর আগে ২০১৯ সালে একদিন স্কুলে শিক্ষক মহাশয় সহদেবকে বলেন রাজস্থানের লোকসঙ্গীত বচপন কা পেয়ার গানটা গাইতে। সহদেব স্কুল ইউনিফর্ম পরেই গানটা গায়। আর সেই শিক্ষক মহাশয় সহদেবের গানটি রেকর্ডিং করে নেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ারও করেন। কিন্তু গত দু'বছর এই ভিডিওটা ভাইরাল হয়নি। কিন্তু বাদশা এই গানটি মিক্স করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই চারদিকে খোঁজ পড়ে যায় গানের গলা যার পাওয়া যাচ্ছে সেই শিশু শিল্পী কে? অবশেষে পাওয়া গিয়েছে সহদেবকে। সহদেবের গলায় বচপন কা পেয়ার এখন ভাইরাল বলে ভাইরাল!

সহদেব এখন সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল যে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও টুইট করেছেন বচপন কা পেয়ার! দেখা করেছেন সহদেবের সঙ্গে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সহদেব গেয়েছেও তার ভাইরাল গানটি। বাদশা তো সহদেবকে আমন্ত্রণ করেছেন চণ্ডীগড়ে এসে তাঁর সঙ্গে ডুয়েট গান গাইতে। বলিউডের অন্য স্টারেরাও বচপন কা পেয়ার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারছেন না। জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংহ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বচপন কা পেয়ার। টেলিভিশন শো অনুপমার অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও তাঁর নিজের ভার্সেনে বচপন কা পেয়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর সোশ্যাল মিডিয়া জুড়ে তো গানটি নিয়ে মিমের ছড়াছড়ি। কেউ বচপন কা পেয়ার লিখে জিলিপির ছবি দিচ্ছেন। কেউ বা বচপন কা পেয়ার বলে ছোটবেলায় খাওয়ার চকলেট ক্যান্ডির ছবি পোস্ট করছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া এখন মেতে রয়েছে বচপন কা পেয়ার নিয়ে। অবশ্যই ছত্তিশগড়ের ছোট্ট সহদেবের জন্য। 

সেরা শিরোনাম

Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল

ভিডিও

TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live
Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের
Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live
Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget