এক্সপ্লোর

ধোনি কে? বলেই হেসে ফেললেন রাই লক্ষ্মী

মুম্বই: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাই লক্ষ্মী পরিচিত মুখ। এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন দক্ষিণী ভাষার সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। রাই লক্ষ্মী এখন নয়া এক সিনেমার জন্য প্রচারের আলোয়। বলিউডে অভিষেক ঘটছে তাঁর। এরোটিক থ্রিলার ‘জুলি ২’-তে দেখা যাবে তাঁকে। হিন্দি সিনেমায় অভিনয়ের আগেই অন্য একটি কারণে রাই লক্ষ্মীকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে। সেই কারণটি হল, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে  তাঁর সম্পর্কের জল্পনা। সাক্ষীকে বিয়ের কয়েক বছর আগে রাই লক্ষ্মীর সঙ্গে ধোনির সম্পর্ক হয়েছিল বলে জোর গুঞ্জন ছড়িয়েছিল। ‘জুলি ২’-র ট্রেলার ও টিজার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই ধোনির সঙ্গে রাই লক্ষ্মীর সেই কথিত সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আগামী ৬ অক্টোবর ‘জুলি ২’ মুক্তি পাবে। তার আগে ছবির প্রমোশনে ব্যস্ত রয়েছেন রাই লক্ষ্মী। অবধারিতভাবেই তাঁকে ধোনি সম্পর্কে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। একটি সংবাদমাধ্যমে সাক্ষাত্কারের সময় তাঁকে ধোনি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাই লক্ষ্মী একটু হেসে বলেন, ‘তিনি কে?’ পরে রাই লক্ষ্মী বলেন, এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা একেবারেই বন্ধ হওয়া উচিত। এ তো অনেক দিন আগের কথা। এখন ধোনি বিবাহিত। সুখের এই বিবাহিত জীবনে সন্তানও রয়েছে। বর্তমান বিশ্বে প্রত্যেকেই প্রত্যেকের সম্পর্কে জানে। নতুন কারুর সঙ্গে পরিচিত কেউ হতেই পারে। এটাই জীবন। সব কিছু নিয়ে পড়ে থাকলে হবে না। এগিয়ে যেতে হবে। ধোনির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন কিনা, এই প্রশ্নের জবাবে রাই লক্ষ্মী বলেছেন, এ সব নিয়ে অনেক কথা হয়েছে। অন্য অনেকের সঙ্গেই তো তাঁর সম্পর্ক হয়েছে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। ধোনিকে নিয়েই সবাই বলে। কারণ, এই খবরে বেশ চটক রয়েছে। ২০০৮-এ আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন রাই লক্ষ্মী। দলের অধিনায়ক ছিলেন ধোনি। সেই সময় দুজনের ডেটিং শুরু হয় বলে জানা গিয়েছে। তবে তা বেশিদিন চলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget