এক্সপ্লোর

ইমরানের শপথে যাবেন? কেন্দ্রের পরামর্শ নেবেন, জানালেন গাওস্কর

নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ পেয়েছেন। সুনীল গাওস্কর কিন্তু সেখানে যাওয়ার আগে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানালেন। গাওস্করের পাশাপাশি আরেক ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেবও প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের শপথে আমন্ত্রিত হয়েছেন। গাওস্কর বলেছেন, আমি সেখানে যেতে পারলেও যাওয়াটা ঠিক হবে কিনা, সে ব্যাপারে আমাদের সরকারের সবুজ সঙ্কেত নেব, তাদের মতামত শুনব। সানি অবশ্য এখনও নিশ্চিত নন, ইমরানের অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করতে পারবেন কিনা। সময়, সুযোগ হবে কিনা। রবিবার তিনি বলেন, সবে গতকাল ইমরানের অফিস, তাঁর দল থেকে আমন্ত্রণ এসেছে। সরকারি আমন্ত্রণ পাইনি। যেতে চাই, কিন্তু যেতে পারব কিনা, সেটা আলাদা বিষয়। কেননা লর্ডসে দ্বিতীয় টেস্ট ধারাবিবরণী দিতে হবে। এখন পর্যন্ত যত দূর জানি, শপথের দিন স্থির হয়নি। ১৫ আগস্ট হলে কিছুতেই যেতে পারব না। কেননা সেদিন আমার মায়ের ৯৩-তম জন্মদিন। তাছাড়া সেদিন স্বাধীনতা দিবস। পাকিস্তানের ১৯৯২ এর বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের লাহোর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার কথা উল্লেখ করেছেন গাভাসকর। ইমরানের নির্বাচনী সাফল্যে খুশি বলে জানিয়ে তিনি বলেছেন, বিরাট দায়িত্ব পেল ও। দারুণ খেটেছিল। এটা ওর প্রথম নির্বাচন নয়, আগের গুলিতে হারতে হয়েছিল। শেষের নির্বাচনে পরাজয়টা বিরাট তিক্ত আঘাত ছিল, কেননা ও সত্যিই জয়ের আশা করেছিল।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget