এক্সপ্লোর

সলমন খানের দেহরক্ষী শেরার বিরুদ্ধে হেনস্থা ও হুমকির অভিযোগে এফআইআর দায়ের মহিলার

মুম্বই:  শবনম আব্দুল হামিদ শেখ, ৩১ বছর বয়সি মহিলা বলিউড তারকা সলমন খানের দেহরক্ষী শেরার বিরুদ্ধে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ এনে খার থানায় এফআইআর দায়ের করেছেন। সূত্রের খবর, শেরা ওরফে গুরমীত সিংহ ওই মহিলাকে হেনস্থা করেছেন। শবনম নামের ওই মহিলা গত পাঁচ বছর ধরে মুম্বইয়ের বান্দ্রার বাসিন্দা। একটি পোশাকের দোকানের মালিক। এছাড়া একটি নিরাপত্তারক্ষী সরবরাহকারী সংস্থার ডিরেক্টরও। প্রসঙ্গত, প্রাক্তন বিগ বস প্রতিযোগী, জুবের খান যিনি বিগ বসের সঞ্চালক সলমন খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তিনিই শবনমের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্যে। এরপর শবনমের কাছে শেরা নামের এক ব্যক্তির থেকে ফোন আসে গত ২০ অক্টোবর। সেই সময় শবমন তাঁকে বলেন, তিনি তাঁকে চেনেন না। তখন সেই ব্যক্তি ওই মহিলাকে বলেন, তিনি সলমনের দেহরক্ষী। তারপর তিনি বলেন, তাঁরা কেন ভাইজানকে সমস্যায় ফেলছেন। যা সমস্যা হয়েছে, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। তখন শবনম ওই ব্যক্তিকে বলেন, তিনি এই সমস্যা কখনওই নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন না। প্রসঙ্গত, তিনি এন্ডেমল, কালরস, বিগ বস এবং সলমনের বিরুদ্ধে মামলা করবেন। তখনই শুরু হয় শেরার শবনমকে হুমকি দেওয়া ও হেনস্থা করা। এরপরই মহিলা জানান, শেরা যে তাঁকে ফোন করেছিলেন, সেই কল তিনি রেকর্ড করে রেখেছেন। সেটাই তিনি থানায় দেবেন তাঁকে হেন্স্থা করার প্রমান হিসেবে।ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এপ্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শেরা জানান, তিনি শবনম নামের কাউকে চেনেন না। এরকম কারও সঙ্গে তিনি কখনও কথা বলেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget