এক্সপ্লোর

Yami Gautam Updates : বিয়ের পর নিজের নাম বদলে ফেললেন ইয়ামি গৌতম

সোশ্যাল হ্যান্ডেলে সবাই এখন তাঁকে ইয়ামি গৌতম ধর নামে দেখতে পাচ্ছেন।

মুম্বই : কাকপক্ষীতেও টের পায়নি। নিজে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দিলে কেউ জানতেও পারত না। এমনভাবেই চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলেছিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। একেবারে ঘরোয়া অনুষ্ঠানে, শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে 'উরি' পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন 'বালা' নায়িকা ইয়ামি। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে কার্যত চমকেই উঠেছিল নেট নাগরিকরা। অনেকেই প্রথমে বিশ্বাস করে উঠতে পারছিলেন না। বিয়ের ছবি দেখে অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে, কোন ছবির শ্যুটিং করছেন তিনি। তবে, সব জল্পনায় একেবারে জল ঢেলে নায়িকা জানিয়ে দিয়েছিলেন যে, এটা কোনও ছবির শ্যুটিংয়ের মেকআপ নয়, সত্যি সত্যিই তিনি পরিচালক আদিত্য ধরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

আমাদের দেশে বিয়ের পর মেয়েদের পদবি বদলান অনেকে। যদিও অনেকেই নিজের পুরনো পদবিই ব্যবহার করেন বিয়ের পরও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নাম বদলে ফেললেন ইয়ামি গৌতম। সোশ্যাল হ্যান্ডেলে সবাই এখন তাঁকে ইয়ামি গৌতম ধর নামে দেখতে পাচ্ছেন। প্রসঙ্গত, ইয়ামি গৌতমই একমাত্র অভিনেত্রী নন যিনি বিয়ের পর নিজের পদবি বদলে ফেলেছেন। এই তালিকায় আরও অনেক নায়িকাই রয়েছেন। করিনা কপূর তাঁর নামের সঙ্গে খান পদবি জুড়েছেন। আবার আনন্দ আহুজাকে বিয়ে করে সোনম কপূর তাঁর নামের সঙ্গে আহুজা পদবি জুড়েছেন। প্রিয়াঙ্কা চোপড়াও হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সেই তালিকায় নাম লেখালেন ইয়ামি গৌতমও।

প্রসঙ্গত, ব্লকবাস্টার হিট এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি 'উরি'তে একসঙ্গে কাজ করেছিলেন আদিত্য ধর এবং ইয়ামি গৌতম। ছবির শ্যুটিংয়ের সময় থেকেই পরিচালকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ইয়ামির। চলতি বছরের জুন মাসে হিমাচল প্রদেশের বাড়িতে বিয়েটা সেরে ফেলেন তাঁরা। বিয়ের ছবি পোস্ট করার সময় একে অপরের উদ্দেশ্যে সুন্দর একটা বার্তাও দেন তাঁরা। যা দেখে ইয়ামি-আদিত্য জুটির গভীরতা টের পাওয়া যায়।

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget