এক্সপ্লোর

Ranveer Allahbadia : 'বিকৃত মন, মাথায় নোংরায় ভরা ' রণবীর এলাহাবাদিয়াকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Ranveer Allahbadia Controversy : আদালত জানিয়েছে এই বিষয়ে তার বিরুদ্ধে আর কোনও পুলিশি অভিযোগ দায়ের করা যাবে না। 

নয়াদিল্লি :  সুপ্রিম কোর্টে আপাত স্বস্তি পেলেন রণবীর এলাহাবাদিয়া। ‘বাবা-মায়ের যৌনতা ’ নিয়ে ইউটিউবারের মন্তব্য নিয়ে ঝড় ওঠে। পডকাস্টার রণবীরের মন্তব্যে (Ranveer Allahbadia) তোলপাড় দেশ। রাজ্যে রাজ্যে একের পর এক এফাইআর হয়েছে তাঁর বিরুদ্ধে । ক্ষমা চেয়েও রেহাই পাননি রণবীর। অবশেষে অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের (Supreme Court) শরণাপন্ন হন রণবীর।  বিয়ার বাইসেপসের আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। সুপ্রিম কোর্ট অবশেষে কিছুটা স্বস্তি দিল রণবীরকে।  আদালত জানিয়েছে এই বিষয়ে তার বিরুদ্ধে আর কোনও পুলিশি অভিযোগ দায়ের করা যাবে না। 

সেই সঙ্গে বিচারপতি তাঁর অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন। তিনি বলেন, এই ধরনের আচরণের নিন্দা করা উচিত। সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ এই পডকাস্টারের মনে খুব নোংরা কিছু জমা হয়ে ছিল, যা তিনি শো-তে গিয়ে উগরে দিয়েছেন।  বিচারপতি কান্ত আরো  বলেন, এই মন্তব্য বিকৃত মনেরই  প্রতিফলন। সুপ্রিম কোর্ট আপাতত রণবীর এলাহাবাদিয়াকে আর কোনও ইউটিউব অনুষ্ঠান সম্প্রচার করতে নিষেধ করেছে। 

YouTuber Ranveer Allahbadia কে বিচারক ভর্ৎসনা করে বলেন, এই ধরনের আচরণের নিন্দা হওয়া উচিত। আদালতের প্রশ্ন'শুধুমাত্র জনপ্রিয় বলেই সমাজকে হালকাভাবে নিতে পারেন না।' আদালতের প্রশ্ন, পৃথিবীতে কি এমন কেউ আছেন, যিনি এই ভাষা পছন্দ করবেন? তার মনে খুব নোংরা কিছু আছে যা বমি করেছেন তিনি। আমরা কেন তাকে রক্ষা করব? রণবীর অভিযোগ করেছিলেন, এই ঘটনায় তিনি ক্ষমা চেয়ে নিলেও তাঁকে ও তাঁর পরিবারকে ক্রমাগত হুমকি পেতে হচ্ছে। এই বিষয়ে আদালত জানায়,   'আপনি যদি এই ধরনের কথা বলে সস্তা প্রচার অর্জনের চেষ্টা করতে পারেন, তাহলে অন্যরাও হুমকি দিয়ে সস্তার প্রচার পেতে চাইতে পারেন'। আদালত তার পর্যবেক্ষণে জানায়,  'আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন তা মেয়ে , বোন, বাবা-মা এমনকি সমাজকেও লজ্জিত করবে। এটি বিকৃত মনের পরিচয় দেয়। যদি এটি অশ্লীলতা না হয়, তাহলে এটি কী?            

রণবীরের মন্তব্যের তীব্র সমালোচনা করেও বেশ কিছু ক্ষেত্রে রণবীরকে স্বস্তি দিয়েছেন বিচারক। যেমন, এখন এই সংক্রান্ত কোনও অভিযোগের ভিত্তিকে রণবীরকে গ্রেফতার করা যাবে না। এই বিষয়ে রণবীরের বিরুদ্ধে নতুন করে আর কোনও পুলিশি অভিযোগ দায়ের করা যাবে না। 

 

সেরা শিরোনাম

Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget