এক্সপ্লোর

Gyanesh Kumar News: পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’

Gyanesh Kumar Fake Resignation Letter: জ্ঞানেশ কুমারের ভুয়ো পদত্যাগপত্র ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সতর্ক করল নির্বাচন কমিশন।

নয়াদিল্লি: একতরফা ভাবে SIR নিয়ে সিদ্ধান্তগ্রহণের অভিযোগ। সেই নিয়ে উত্তাল গোটা দেশ। জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি তুলছেন বিরোধীরা। একই দাবি নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি। সেই আবহেই জ্ঞানেশ পদত্যাগ করেছেন বলে দাবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই মর্মে একটি পদত্যাগপত্রও ছড়িয়ে পড়েছে। এবার সেই নিয়ে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন। (Gyanesh Kumar Fake Resignation Letter)

জ্ঞানেশের পদত্যাগপত্র দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর উদ্দেশে লেখা ওই চিঠিতে লেখা, ‘সম্মান এবং দায়িত্ববোধ থেকে এতদ্বারা মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করছি আমি। বিচার-বিবেচনা, আত্মসমীক্ষার পর এই সিদ্ধান্ত। ভারত সরকার এবং দেশের মানুষ আমার উপর যে আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ আমি’। (Gyanesh Kumar News)

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা

ওই চিঠিতে আরও লেখা হয়, ‘পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সেবা করতে পেরে, ভারতের নির্বাচন কমিশনের সততা, স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারে আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়। সরকার, আমার সতীর্থ কমিশনার এবং গোটা টিমের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমি সংবিধানের মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সাংবিধানিক লক্ষ্যপূরণে নির্বাচন কমিশনের সাফল্য যাতে বজায় থাকে, সেই প্রার্থনা করি’।

চিঠিটির নীচে ছাপা অক্ষরে জ্ঞানেশের নাম লেখা রয়েছে। তার উপর একটি স্বাক্ষরও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেটি নিয়ে জোর চর্চা শুরু হয়। সেই নিয়ে শেষ পর্যন্ত বিবৃতি দেয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কমিশনের তরফে ওই চিঠিকে ‘ভুয়ো’ আখ্যা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এক মুখপাত্রকে উদ্ধৃত করে পিটিআই জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া চিঠিটি জ্ঞানেশের পদত্যাগপত্র নয়। একটি ভুয়ো চিঠি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…

ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিতর্ক প্রথম দিন থেকেই। সেই বিতর্কে সম্প্রতি ঘি ঢালে ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র তদন্তমূলক রিপোর্ট, যাতে জ্ঞানেশ এবং অন্য দুই নির্বাচন কমিশনার এসএস সান্ধু এবং বিবেক জোশীর মধ্যে একাধিক বিষয়ে মতবিরোধের কথা উঠে আসে। জানা যায়, SIR সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে গত ১০ মাসে ১৪ বার সরকারকে চিঠি দেন সান্ধু এবং জোশী। পরিবর্তিত ফর্ম ৬ বিলির এক্তিয়ার নিয়ে যেমন প্রশ্ন তোলেন, তেমনই পশ্চিমবঙ্গ এবং গোয়ার SIR প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের পাশ কাটিয়েই পর পর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মতামত গ্রাহ্য করা হচ্ছে না বলে দাবি করেন। 

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। নির্বাচন কমিশনারদের সর্বসম্মতি অথবা সংখ্যাগরিষ্ঠের মতামতের নিরিখেই যাবতীয় সিদ্ধান্ত হওয়াই দস্তুর। এক্ষেত্রে জ্ঞানেশ একতরফা সিদ্ধান্ত নিয়ে থাকলে, তা বাতিল করার দাবি উঠছে। এমনকি নতুন করে নির্বাচন করানোর দাবিও তুলছেন বিরোধীরা। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সঙ্গে জ্ঞানেশের বোঝাপড়াও আতসকাচের নীচে চলে এসেছে। প্রায় সব মহল থেকেই প্রতিবাদ শোনা যাচ্ছে। আর সেই আবহেই ওই চিঠি ভাইরাল হয়, যা ভুয়ো বলে জানাল কমিশন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget