এক্সপ্লোর

Fact Check : ৩০ হাজার পদ তুলে দিল রেল ! চাকরির কী হবে ? জবাব দিল সরকার

Indian Railways Fact Check : এবার বেসরকারির পাশাপাশি সরকারি খাতেও শোনা যাচ্ছে খারাপ খবর। চাকরি (Job) তো দূর, ৩০,০০০ পদ তুলে দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। সত্যি কি এই ঘটনা ঘটেছে ?

Indian Railways Fact Check : কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আসার পরই কমতে শুরু করেছে বেসরকারি অফিসে নিয়োগ। বিশেষ করে প্রযুক্তি খাতে ছাঁটাই করছে টেক কোম্পানিগুলি। এবার বেসরকারির পাশাপাশি সরকারি খাতেও শোনা যাচ্ছে খারাপ খবর। চাকরি (Job) তো দূর, ৩০,০০০ পদ তুলে দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। সত্যি কি এই ঘটনা ঘটেছে ? বিষয়টি নিয়ে মুখ খুলেছে সরকার।

রেলের তরফে কী বলা হয়েছে

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাফাই দিয়েছে ভারতীয় রেল। মন্ত্রকের তরফে বলা হয়েছে, ৩০ হাজার পদ বাতিলের খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আসলে রেলের কাজ সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু নিয়মমাফিক প্রশাসনিক অদল-বদল করা হয়। রেলের কাজ যাতে দ্রুত গতিতে এগোতে পারে, সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।  বিশে, করে রেলকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্যই এই রুটিনমাফিক এই কাজ করা হয়।  

আসলে কী করেছে রেল মন্ত্রক

রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল-সময়ে সময়ে অপ্রয়োজনীয় পদগুলির পুনর্বণ্টন করা। পাশাপাশি সেগুলিকে গুরুত্বপূর্ণ পরিচালনা সংক্রান্ত ও নিরাপত্তাজনিত বিভাগে পাঠানো। ৩০ হাজার পদ বাতিলের বিষয়ে মন্ত্রক স্পষ্ট করে বলেছে, এই উদ্যোগের লক্ষ্য হল রেল ব্যবস্থার অভ্যন্তরে মানব সম্পদের সঠিক ব্যবহার ও  নিরাপত্তা সুনিশ্চিত করা।  

এখন প্রযুক্তি ও নিরাপত্তা খাতে জোর দিচ্ছে রেল
সম্প্রতি রেলের সার্বিক উন্নতি নিয়ে দিল্লিতে বসে একটি বৈঠক। যেখানে সারা ভারতে রেল লাইন পরিচালনা সংক্রান্ত আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাংবাদিকদের তিনি বলেন, 'বর্তমানে উন্নত দেশের মতো আমাদের দেশেও রেলের পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সরকার। যেখানে রেলের লাইন ও সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।' 

আগামী ৫-৮ বছরের মধ্যেই ভোল বদল
ওই বৈঠকে রেলমন্ত্রী সকলকে আশ্বস্ত করে বলেন, ট্র্যাকের সুরক্ষা এখন আমাদের অনেক গুরুত্ব দিয়ে দেখতে হবে। আগামী ৫-৮ বছরের মধ্যেই রেল লাইনের রক্ষণাবেক্ষণ আরও উন্নত করবে সরকার। সেই ক্ষেত্রে নতুন প্রযুক্তি পুরনো সব ধারাবাহিক ভাবনা বদলে দেবে। রেলযাত্রীরা পাবেন আরও সুরক্ষা ও সফরের সেরা অভিজ্ঞতা। 

 রেলের দুর্ঘটনা কতটা কমেছে

রেলমন্ত্রী জানিয়েছেন, গত ১০ বছরে ভারতীয় রেলে দুর্ঘটনার পরিমাণ ৯০ শতাংশ কমেছে। তবে এই নিয়েও আমরা আশ্বস্ত হয়নি। এই সুরক্ষা বলয়কে আমাদের আরও উন্নত করতে হবে। কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নেওয়া যাবে না।

সেরা শিরোনাম

Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি

ভিডিও

Rajya Sabha Election News : কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন | ABP Ananda
Suvendu Adhikari: বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে : মুখ্যমন্ত্রী
NCPI News : সাংসদপদ খারিজ নিয়ে নিজেদের অবস্থান জানাতে আরও সময় চাইল NCPI | ABP Ananda
Weather News : গভীর নিম্নচাপের জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা |ABP Ananda
Chingrighata Metro: চিংড়িঘাটায় মেট্রো লাইন পাতার কাজ শেষ, ট্রলি চালিয়ে শুরু হল ট্রায়াল রান, কবে চালু?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget