এক্সপ্লোর

Fact Check: হিন্দি গানে নাচে মত্ত পাত্র! রেগে অগ্নিশর্মা পাত্রীর বাবা! মেয়ের চোখের জলের তোয়াক্কা না করেই ভাঙলেন বিয়ে?

Viral Video: পর পর বলিউডি গানে উত্তাল নাচ চলতেই থাকে। যার মধ্যমণি হয়েছিলেন পাত্র নিজেই। যারা বিয়েতে উপস্থিত ছিলেন তাঁরাও মজা নিতে শুরু করেন।

নয়া দিল্লি: বিয়ের আনন্দে সে কি নাচ! সেই নাচই কাল হল পাত্রের। পাত্রের নাচের বহর দেখে বিয়েই বাতিল করে দিল পাত্রীপক্ষ। বিয়ে করতে এসে হিন্দি গানে পাত্রের এমন উত্তাল নাচ দেখে রেগে অগ্নিশর্মা ছিলেন পাত্রীর বাবা। 

নবভারত টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি নাকি ঘটেছিল নয়া দিল্লিতে। সেখানে বরযাত্রী নিয়ে শোভাযাত্রা করতে করতে যাচ্ছিলেন সকলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাত্র প্রথমে নাচ করতে রাজি হচ্ছিলেন না। সেই সময় তাঁর বন্ধুরা নাচ করার আর্জি জানাতেই থাকে। এরপর বলিউডের জনপ্রিয় গান 'চোলিকে পিছে ক্যায়া হ্যায়' গানটি বাজতে শুরু করে। এরপর আর নিজেকে সামলাতে পারেননি পাত্র। বন্ধু, বরযাত্রীদের সঙ্গে মিলে উদ্দাম নাচ শুরু করে সে। 

সূত্রের খবর অনুযায়ী, পর পর বলিউডি গানে উত্তাল নাচ চলতেই থাকে। যার মধ্যমণি হয়েছিলেন পাত্র নিজেই। যারা বিয়েতে উপস্থিত ছিলেন তাঁরাও মজা নিতে শুরু করেন। যদিও এই গোটা বিষয়টিই ভালভাবে নিতে পারেননি পাত্রীর বাবা। তিনি এই ধরনের মানসিকতা ও ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ হন। শেষমেশ মেয়ের এই বিয়েটাই ভেঙে দেন তিনি। কন্যাপক্ষের এই সিদ্ধান্তে প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়ে পাত্রের পরিবার। যদিও পাত্রীর বাবা সাফ জানিয়ে দেন পাত্রের এই ধরনের আচরণ তাঁদের পরিবারের আত্মমর্যাদার বিরুদ্ধে। 

এদিকে বিয়ে এভাবে ভেঙে যাওয়ায় কেঁদে ভাসায় পাত্রী। এই দেখে হবু শ্বশুরমশাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন পাত্র। এই নাচ কেবল বিয়ের আনন্দে। সকলের কথা রাখতেই তিনি এ কাজ করেছেন। কিন্তু কন্যার বাবা যেন 'ভাঙবেন তবু মচকাবেন না'। কন্যাপক্ষের তরফে আত্মীয়রা জানান, বিয়ে ভাঙার পরও রেগে অগ্নিশর্মা ছিলেন কন্যার বাবা। ভবিষ্যতে কোনওদিন যাতে পাত্রপক্ষ তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করে তা-ও সাফ জানিয়ে দেন তিনি। 

এদিকে এই খবর ও ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে সোশাল মাধ্যমে অনেকেই মেয়ের বাবার সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছিল। কেউ কেউ আবার গোটা বিষয়ের মজা উড়িয়েছিল নেট মহলে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল সেই খবর। 

ফ্যাক্ট চেক

পরে বিভিন্ন সংবাদমাধ্যম ও ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা যায়, এই গোটা ভাইরাল নিউজ ও ভিডিওটি আদতে একটি বিজ্ঞাপনী প্রচারের অংশ ছিল। গোটা ঘটনাটিকে নাটকের মতো পরিবেশন করা হয়েছিল। সেই ভিডিওটিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমেও 'ভাইরাল নিউজ' হিসেবে পরিবেশিত হয়। তবে পরবর্তীতে জানা যায় এই ভাইরাল খবরের নেপথ্য কাহিনী।                                        

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
Fact Check : 'E20 পেট্রোল ব্যবহারে গাড়ির ক্ষতি হলে দায়ভার আপনার' ! সরকার হাল ছেড়ে দিচ্ছে ? কী জানাচ্ছে PIB ?
'E20 পেট্রোল ব্যবহারে গাড়ির ক্ষতি হলে দায়ভার আপনার' ! সরকার হাল ছেড়ে দিচ্ছে ? কী জানাচ্ছে PIB ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget