এক্সপ্লোর

Cheque Book Viral Post : ২০২৬-এর ডিসেম্বরের পর মূল্যহীন হয়ে যাবে আপনার ব্যাঙ্কের চেকবই ? ভাইরাল পোস্ট নিয়ে কী বলল RBI ?

Fact Check On Cheque Book : ভাইরাল মেসেজে বলা হয়েছে, সিকিউরিটি আপডেটের কারণে নতুন বছর থেকেই এই চেকবুক ইস্যু করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)।

Fact Check On Cheque Book : আপনার চোখেও পড়েছে এই মেসেজ ? ৩১ ডিসেম্বর থেকেই অকেজো বা মূল্যহীন হয়ে যাবে আপনার বর্তমান চেকবুক (Cheque Book Viral Post) ? কারণ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে নতুন চেকবই। ভাইরাল মেসেজে বলা হয়েছে, সিকিউরিটি আপডেটের কারণে নতুন বছর থেকেই এই চেকবুক ইস্যু করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)।

ভাইরাল মেসেজ নিয়ে কী বলছে RBI ? 
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখ খুলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে বলা হয়েছে, ''বর্তমানে RBI সিটিএস চেক বইয়ের বিষয়ে এই ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এই বার্তা তথ্যগতভাবে ভুল ও বিভ্রান্তিকর। সঠিক তথ্য় জানতে RBI-এর প্রকাশিত বিবৃতিতে লক্ষ্য় রাখা উচিত সবার, যা সময়ে সময়ে সামনে আনে রিজার্ভ ব্যাঙ্ক। ''

 

সম্প্রতি এরকম আরও একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ভারত সরকারের একটি গেজেট নোটিফিকেশন নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যেখানে বলা হচ্ছে, এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই পোস্ট। অবশেষে এই নিয়ে মুখ খুলল সরকার।  

সোশ্যাল মিডিয়ায় কী নিয়ে বিভ্রান্তি ?
সম্প্রতি সপ্তাহে পাঁচদিন কাজ নিয়ে ধর্মঘটের ডাক দেয় দেশের ব্যাঙ্ক সংগঠনগুলি। তিন দিন ব্যাপী ২৮-৩০ সেপ্টেম্বর ছিল এই ব্যাঙ্ক ধর্মঘটের দিন। যদিও পরে সেই ধর্মঘট তুল নেয় Indian Banks' Association (IBA)। এরপরই ভারত সরকারের একটি গ্যাজেট নোটিফিকেশন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হচ্ছে, এবার থেকে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শনিবার বন্ধ থাকবে। যার অর্থ দাঁড়ায়, এতদিন নিয়ম অনুসারে ব্য়াঙ্কের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকত ব্যাঙ্ক। এবার থেকে যা মাসের সবকটি শনিবারই বন্ধ থাকবে।

সত্যি না মিথ্যে খবর ?
সোশ্য়াল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই এই নিয়ে মুখ খুলেছে সরকার। এই পোস্টটি সর্বৈব মিথ্যে বলে মন্তব্য করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক টিম। তারা জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অর্থ মন্ত্রকের দেওয়া এই বিবৃতিটি পুরোপুরি মিথ্যে। কেন্দ্রীয় সরকার স্টেট ব্যাঙ্ক-সহ সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্য প্রতি শনিবারে কোনও সরকারি ছুটি ঘোষণা করেনি। এই ধরনের কোনও বিভ্রান্তমূলক পোস্ট দেখলেই PIB ফ্যাক্ট চেক টিমকে জানাবেন।

আরও পড়ুন : এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar News: পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’
পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’
Fact Check : রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এসি ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা
রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এসি ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা
Fact Check: অ্যাকাউন্টে ঢুকছে ২০ লক্ষ টাকা, লেখা আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে, সাবধান! ভুয়ো বার্তায় পা দেবেন না!
অ্যাকাউন্টে ঢুকছে ২০ লক্ষ টাকা, লেখা আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে, সাবধান! ভুয়ো বার্তায় পা দেবেন না!
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget