এক্সপ্লোর

Free AC Scheme : আধার কার্ড দেখালেই পাবেন বিনামূল্যে AC ! ঘোষণা মোদির, কী জানাচ্ছে পিআইবি ?

PIB Fact Check : সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি প্রকল্পের প্রচার করছেন। তিনি নিজে বলছেন, সাধারণ মানুষকে বিনামূল্যে এসি বিতরণ করা হবে।

কলকাতা : আজকাল সোশ্যাল মিডিয়া খবরের একটি উৎস হয়ে উঠেছে। প্রতিদিন কিছু না কিছু ভিডিও ভাইরাল হয়। আর মানুষ সোশ্যাল মিডিয়ার উপর এতটাই নির্ভরশীল যে, শেয়ার করা ভিডিও এবং ছবি দেখলেই সহজেই বিশ্বাস করেন তথ্য যাচাই না করেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি প্রকল্পের প্রচার করছেন। তিনি নিজে বলছেন, সাধারণ মানুষকে বিনামূল্যে এসি বিতরণ করা হবে। এটি সরকারের তরফ থেকে দেওয়া হবে প্রতিটা পরিবারকে। 

কী বলা হয়েছে ভিডিওতে?
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, আধার কার্ড দেখালে কেন্দ্র সরকার মানুষকে বিনামূল্যে এসি বিতরণ করবে। অত্যাধিক দাবদাহে এই ধরণের প্রকল্পের খবর দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই AC পাওয়ার জন্য খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছেন। এই অবস্থায়, সরকারি সংস্থা পিআইবি ফ্যাক্ট চেক এই খবরের পেছনের সত্যতা উন্মোচন করেছে।

বিনামূল্যে AC? আসল সত্যিটা কী?

পিআইবি ফ্যাক্ট চেক (PIB) এই ভাইরাল ভিডিওতে করা দাবির সত্যতা প্রকাশ্যে এনেছে। ভিডিওটি পিআইবি-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছিল, যেখানে বড় অক্ষরে "FAKE" লেখা আছে। এর মানে হল, ভিডিওটি সম্পূর্ণ ফেক। সবটাই স্ক্যাম। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা আছে, "সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করছেন যে আধার কার্ডের মাধ্যমে প্রত্যেকে একটি করে বিনামূল্যে এয়ার কন্ডিশনার (এসি) পাবেন।"

পিআইবি ফ্যাক্ট চেক অনুসারে, ''এই ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে তৈরি একটি ভুয়ো ভিডিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কোনো ঘোষণা করেননি। সতর্ক থাকুন। আকর্ষণীয় ও লোভনীয় দাবি বা পোস্টের ফাঁদে পা দেবেন না এবং এই ধরনের বার্তা বা পোস্ট ফরোয়ার্ড করবেন না। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির বিষয়ে জানতে myscheme.gov.in ওয়েবসাইট ব্যবহার করুন।"

সরকার জনসাধারণকে এই ধরনের প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকেই সংগ্রহ করার জন্য আবেদন জানিয়েছে। যেকোনও সন্দেহজনক খবর যাচাই করতে পিআইবি ফ্যাক্ট চেকের সঙ্গে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি দিয়ে যোগাযোগ করতে পারেন। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget