এক্সপ্লোর

খোলার এক মিনিটেই ৩০০ কোটি টাকার বিক্রি হল এই স্মার্টফোনের, বিস্তারিত জানুন..

এক ঝলকে দেখে নেওয়া যাক, এই ফোনে কী কী রয়েছে...

নয়াদিল্লি: চিনের স্মার্টফোন সংস্থা 'অনার' সম্প্রতি 'অনার ৩০' সিরিজের ফোন প্রকাশ করেছে সেখানকার বাজারে। এই সিরিজে রয়েছে 'অনার ৩০','অনার ৩০ প্রো' ও 'অনার ৩০ প্রো প্লাস' মডেলগুলি। ২১ এপ্রিল চিনের বাজারে প্রথম বিক্রি শুরু হয় এই স্মার্টফোনের। অবাক করে দেওয়ার মতো বিষয় হল, বিক্রি শুরু হওয়ার প্রথম এক মিনিটের মধ্যে সংস্থা ৪২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা)-র স্মার্টফোন বিক্রি করে ফেলে।

এই ফোনে রয়েছে ৫জি নেটওয়ার্ক এবং ৪০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো নতুন ফিচার্স। এক ঝলকে দেখে নেওয়া যাক, এই ফোনে কী কী রয়েছে।

প্রথমেই আসা যাক স্পেসিফিকেশন্স-এ। 'অনার ৩০' মডেলে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ওলেড ডিসপ্লে। অন্যদিকে, 'অনার ৩০ প্রো' ও 'অনার ৩০ প্রো প্লাস' মডেলে রয়েছে কিউএইচডি রেসোলিউশনের সঙ্গে ৬.৫৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে। তিনটি মডেলেই শক্তিশালী ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

'অনার ৩০' মডেলে হাইসিলিকন কিরিন ৯৮৫ প্রসেসর রয়েছে। সেখানে 'অনার ৩০ প্রো' ও 'অনার ৩০ প্রো প্লাস' মডেলে রয়েছে কিরিন ৯৯০ ৫জি প্রসেসর। ছবি তোলার জন্য 'অনার ৩০' মডেলে কোয়াড রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের (এমপি) ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

'অনার ৩০ প্রো' মডেলে পেছনে তিনটি আলাদা ক্যামেরা রয়েছে। আবার 'অনার ৩০ প্রো প্লাস' মডেলে ৫০ এমপি আল্ট্রাভিশন এমএক্স ৭০০ মেন সেন্সর, ১৬ এমপি আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ এমপি পেরিস্কোপ টেলিফটো লেন্স ক্যামেরা দেওয়া হয়েছে।

'অনার'-এর তিনটি স্মার্টফোনই ফ্ল্যাগশিপ সিরিজের। অর্থাৎ, এই ফোনের প্রতিদ্বন্দীরা হল ওয়ান প্লাস, অপো, ভিভো, স্যামসাঙ ও নোকিয়া। এবার দেখে নেওয়া যাক 'অনার'-এর সদ্য প্রকাশিত হওয়া তিনটি মডেলের দাম।

'অনার ৩০' মডেলের রয়েছে তিনটি ভেরিয়েন্ট। ৬ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৩২ হাজার টাকা। আবার, এর ৮ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৩৪ হাজার টাকা। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৩৭ হাজার টাকা।

'অনার ৩০ প্রো'-এর রয়েছে দুটি ভেরিয়েন্ট। ৮ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৪৩ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৪৭ হাজার ৬০০ টাকা।

একইভাবে, 'অনার ৩০ প্রো প্লাস'-এর রয়েছে দুটি ভেরিয়েন্ট। ৮ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৫৪ হাজার টাকা। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৬০ হাজার টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget