এক্সপ্লোর

Lava Pulse Price:হার্ট রেট ও ব্লাড প্রেসার পরিমাপের সুবিধা সহ ১,৫৯৯ টাকায় ফিচার ফোন নিয়ে এল লাভা

Lava Pulse Phone Price and Features:ভারতীয় মোবাইল নির্মাতা সংস্থা লাভা নিয়ে এল দারুণ কিছু বৈশিষ্ট্য সহ ফিচার ফোন লাভা পালস । লাভা পালস ফোনের মাধ্যমে হার্ট রেট এবং রক্তচাপ পরিমাপ করা যায়।

নয়াদিল্লি: ভারতীয় মোবাইল নির্মাতা সংস্থা লাভা নিয়ে এল দারুণ কিছু বৈশিষ্ট্য সহ ফিচার ফোন লাভা পালস । লাভা পালস ফোনের মাধ্যমে হার্ট রেট এবং রক্তচাপ পরিমাপ করা যায়। লাভা পালসের ফোনটির দাম ১,৫৯৯ টাকা এবং এটি অনলাইনে অ্যামাজন এবং ফ্লিপকার্টে কেনা যাবে। অফলাইনেও কেনা যাবে এই ফোন। হৃদস্পন্দন এবং রক্তচাপ পরিমাপের সুবিধা সহ এটিই প্রথম ফিচার ফোন । কোম্পানির দাবি, এই ফোনে হৃদস্পন্দন ও রক্তচাপের পরিমাপ বৈদ্যুতিন হার্ট ডিভাইসের মতোই সঠিক। এই ফোনের মাধ্যমে হৃদস্পন্দনের হার পরিমাপ করতে ব্যবহারকারীদের ফোনে প্রদত্ত পালস স্ক্যানারে আঙুল রাখতে হবে। এরপরই ফোনের ডিসপ্লেতে রক্তচাপ এবং হার্ট রেট দেখা যাবে। শুধু তাই নয়, ফোনটিতে এই ডেটা সংরক্ষণের বিকল্পও দিয়েছে কোম্পানি। ল্যাভ পালস ফোনের ডিসপ্লে ২.৪ ইঞ্চি। ফোনটিতে ১৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি, একবার চার্জ করলে ব্যাটারি ৬ দিনের ব্যাকআপ দিতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনে জোড়া স্পিকার দেওয়া হয়েছে। এর পাশাপাশি ডুয়াল সিম সাপোর্ট এবং এফএম রেডিওর মতো সুবিধাও এই ফোনে রয়েছে। ফোনটি সাতটি ভারতীয় ভাষায় চালানো যেতে পারে। লাভার এই নতুন ফিচার ফোন টক্কর দেবে নোকিয়া ১০৫ ফোনের সঙ্গে। নোকিয়া ১০৫ ফোনের দাম ১,৩৯৯ টাকা। নোকিয়ার ফোনে ১.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ফোনটি ডুয়াল সিম সমর্থন করে এবং এতে এফএম রেডিও-র সুবিধাও রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যেতে পারে। ফোনটিতে ৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget