এক্সপ্লোর

LIVE UPDATES: জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি 'খুব স্পর্শকাতর', স্বাভাবিকতা ফেরাতে সময় দিতে হবে, বলল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে এখনই কোনও নির্দেশ দিতে নারাজ

Article 370: SC To Today Hear Plea Against 'Regressive Measures' In Jammu And Kashmir LIVE UPDATES: জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি 'খুব স্পর্শকাতর', স্বাভাবিকতা ফেরাতে সময় দিতে হবে, বলল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে এখনই কোনও নির্দেশ দিতে নারাজ

Background

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা খর্ব করা ও নানা ‘দমনপীড়নমূলক’ পদক্ষেপের বিরুদ্ধে আজ শীর্ষ আদালতে শুনানি। কংগ্রেস কর্মী তেহসিন পুনাওয়ালা মামলাটি করেছেন। বিচারপতি অরুণ মিশ্র, এম আর সাহ ও অজয় রাস্তোগির বেঞ্চে শুনানি চলবে।

আর একটি আবেদন করেছেন কাশ্মীর টাইমস পত্রিকার এক্সিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন। তাঁর দাবি, ৩৭০ খর্ব করার পর কাশ্মীরে সাংবাদিকদের কাজকর্মে নানা কড়াকড়ি চলছে, তা অবিলম্বে প্রত্যাহার করা হোক। পুনাওয়ালার অবশ্য বক্তব্য, ৩৭০ ধারা নিয়ে তিনি কোনও মতামত দিচ্ছেন না, তাঁর শুধু দাবি, কাশ্মীরে কারফিউ তুলে নেওয়া হোক, ফোন লাইন খুলে দেওয়া হোক, খোলা হোক ইন্টারনেট ও নিউজ চ্যানেল। এছাড়া দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির মুক্তিরও দাবি করেছেন তিনি।

এছাড়া কাশ্মীরের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিচারবিভাগীয় কমিশন বসানোর আবেদন করেছেন তিনি।

পুনাওয়ালার বক্তব্য, কাশ্মীরে ৩৭০ ধারা খর্ব করে কেন্দ্র সংবিধানের ১৯ ও ২১ নম্বর ধারায় স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করেছে। অকারণে জারি করা হচ্ছে কারফিউ, সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার করা হচ্ছে, ফোন লাইন কেটে দেওয়া হয়েছে, বন্ধ ইন্টারনেট। সংবাদমাধ্যমের মুখ বন্ধ, স্বাস্থ্য পরিষেবা মিলছে না, স্কুল, কলেজ, অফিস, দোকানপাট- সব বন্ধ রয়েছে। কার্যত ঘিরে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। বিচ্ছিন্নতাবাদী নেতানেত্রীদের গ্রেফতার করার অর্থ আছে কিন্তু মূল ধারার রাজনীতিবিদদের সঙ্গে একই ব্যবহার করা হচ্ছে কেন। প্রশ্ন তাঁর আবেদনে।

এছাড়া সুপ্রিম কোর্টে গিয়েছে ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স। জম্মু কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা পরিবর্তন নিয়ে কেন্দ্রের পদক্ষেপ চ্যালেঞ্জ করেছে তারা। মনোহরলাল শর্মা নামে জনৈক আইনজীবীও একই আবেদন করেছেন।

15:40 PM (IST)  •  13 Aug 2019

কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল বেঞ্চকে বলেন, ২০১৬-র জুলাইয়ের মাঝামাঝি নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর উপত্যকায় ছড়িয়ে দেওয়া অশান্তি, হিংসাত্মক বিক্ষোভের কথা মাথায় রেখেই বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। সেবার পরিস্থিতি স্বাভাবিক হতে তিন মাস সময় লেগেছিল। এবার পরিস্থিতি ইতিবাচক থাকলে দিনকয়েক বাদেই বিধিনিষেধ শিথিল করা হবে। সরকার প্রতিদিনই পরিস্থিতি বিচার করছে। ৩৭০ ধারা উঠে যাওয়ার পর রাজ্যে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। বেনুগোপাল বলেন, জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলা বজায় রাখা আমাদের সুনিশ্চিত করতে হবে।
15:02 PM (IST)  •  13 Aug 2019

জম্মু ও কাশ্মীরে যোগাযোগ পরিষেবা ফের চালু করা সহ যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ দিতে সম্মত হয়নি সুপ্রিম কোর্ট। তেহসিনের পিটিশনের প্রেক্ষিতে রাতারাতি কিছু করা সম্ভব নয়, কেন্দ্রকে স্বাভাবিক পরিস্থিতির প্রত্যাবর্তন সুনিশ্চিত করার জন্য সময় দিতে হবে বলে অভিমত জানিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget