এক্সপ্লোর

Sensorineural Deafness: মোটেই বিরল রোগ নয় , হঠাৎ শ্রবণশক্তি চলে যেতে পারে যে-কারও ! কিন্তু কেন? আদৌ সারে?

Alka Yagnik Hearing Loss: শিশুকাল থেকে বৃদ্ধাবস্থা , নানা বয়সে নানা কারণে শ্রবণ শক্তি চলে যেতে পারে। তবে তার মধ্যে Sensorineural deafness টা যতটাই আকস্মিক, ততটাই অনিশ্চয়তার।

হঠাৎ করে পৃথিবীটা নিঃশব্দ হয়ে যাওয়া। কানে এক্কেবারে না শুনতে পাওয়া। একে বারেই বিরল রোগ নয় কিন্তু ! বলছেন চিকিৎসকরাই।  যে কারও কি হতে পারে? হঠাৎ এমন হলে কী করবেন? কী চিকিৎসা ? আদৌ সারবে? 

প্লেন থেকে নেমে হঠাৎ যেন চারিদিকে কী ভীষণ নিস্তব্ধতা। আশে পাশের মানুষগুলো কথা বলছে। এগিয়ে আসছে অটোগ্রাফের খাতা। কিন্তু সবই যেন নির্বাক চলচিত্র। বুকের ভেতরে ছ্যাঁৎ। সুরেলা পৃথিবীটা যেন স্তব্ধ ! ২ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও ভাঙছে না সেই নৈঃশব্দ। শুধু অলকা যাজ্ঞিক নন, এমন ভয়ংকর অভিজ্ঞতা হতে পারে যে কারও। যে কোনও দিন। না কোনও পূর্বাভাস দিয়ে। না কোনও সঙ্কেত দিয়ে। এই ভয়াবহ ব্যাধির নাম Sensorineural deafness। নাম শুনেই বোঝা যাচ্ছে, অসুখটার সঙ্গে জড়িয়ে আছে স্নায়ু। আপাতত স্বনামধন্য গায়িকার এমন অসুখের কথা শুনে আতঙ্কিত সাধারণ মানুষ। অথচ রোগটা কিন্তু তেমন বিরলও নয়। আর সব সময় এই অসুখের পিছনে কোনও নির্দিষ্ট কারণ খুঁজে বের করাও যায় না। তাহলে কি এই ক্ষতি সারাজীবনের ? প্রশ্নটা অনেকেরই। এই অসুখটি সম্পর্কে উত্তর খোঁজার চেষ্টা করেছে এবিপি লাইভ।  ইএনটি বিশেষজ্ঞ ডা. মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য (Senior Consultant Surgeon, Department of ENT Head & Neck Surgery, Peerless Hospital Kolkata) ভট্টাচার্য ও ডা. চান্দ্রেয়ী বন্দ্যোপাধ্যায় (  Senior Otorhinolaryngologist, Ruby General Hospital, Kolkata ) ভাগ করে নিলেন তাঁর অভিজ্ঞতার কথা। 

এবার শিশুকাল থেকে বৃদ্ধাবস্থা , নানা বয়সে নানা কারণে শ্রবণ শক্তি চলে যেতে পারে। তবে তার মধ্যে Sensorineural deafness টা যতটাই আকস্মিক, ততটাই অনিশ্চয়তার। ঠিক সেই জন্যই এই অসুখের অভিঘাত শরীর ও মন, উভয়ের উপরই বেশ প্রকট। ঠিক যেমনটা হয়েছে অলকা যাজ্ঞিকের ক্ষেত্রে।  

কখন Sensorineural deafness  বলা হয়? ডা. এম এন ভট্টাচার্য বলছেন, শ্রবণের যে পদ্ধতি আছে, তাকে দুটো ভাগে ভাগ করা যায়। শ্রবণের জন্য কয়েকটি কনডাকটিভ কম্পোনেন্ট আছে। শ্রবণের এই যে ধ্বনিটা বহন করে নিয়ে যাওয়ার সঙ্গে যুক্ত হল কনডাকটিভ কম্পোনেন্টগুলি। কানের সুড়ঙ্গ, পর্দা, তিনটি শোনার হাড়, সেই ধ্বনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।   ধ্বনি হল মেকানিকাল এনার্জি। এই অবধি কোনও পার্টে কোনও ক্ষতি হলে ও তার ফলে শ্রবণ ক্ষমতা চলে গেলে, তাকে বলা হয় কনডাকটিভ হিয়ারিং লস। এরপর থেকে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিকাল এনার্জিতে রূপান্তরিত হয় শব্দ। তারপর থেকে যে কম্পোনেন্টগুলি শ্রবণে সাহায্য করে , সেগুলিকে Sensorineural  কম্পোনেন্ট বলা হয়ে থাকে। কনডাকটিভ কম্পোনেন্টে কোনও সমস্যা হলে তা সারিয়ে তোলা অনেকটাই সুবিধাজনক। আর Sensorineural  কম্পোনেন্টে ক্ষতি হলে তা সারিয়ে তোলা ও শ্রবণ ফিরে পাওয়ার মধ্যে অনেকটাই অনিশ্চয়তা আছে। মনে রাখতে হবে , এটি মোটেই বিরল কোনও বিষয় নয়। বয়সের স্বাভাবিক নিয়মে শারীরবৃত্তীয় কারণে যে শ্রবণক্ষমতা হ্রাস পেতে থাকে, সেটাও Sensorineural hearing loss ই। কিন্তু হঠাৎ করে Sensorineural hearing loss টা নিশ্চয়ই খুব আতঙ্কের বিষয়। কারণ অনেক ক্ষেত্রে Sensorineural hearing loss  ফিরে আসে না। কনডাকটিভ হিয়ারিং লসের ক্ষেত্রে ওষুধ খেয়ে বা অপারেশন করে শ্রবণ ক্ষমতা ফেরানো যেতে পারে। 

ইএনটি বিশেষজ্ঞ ডা. এম এন ভট্টাচার্য ও  ডা. চান্দ্রেয়ী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন,

ওষুধের প্রভাবে : অনেক সময় কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হলেও শ্রবণ চলে যেতে পারে। কিছু ওষুধ আছে যা Ototoxic। অর্থাৎ কানের ক্ষতি করে। 

শব্দ দূষণ : টানা কোনওরকম  বিকট শব্দ যদি কানে পৌঁছায়, তাহলে তা সরাসরি ক্ষতি করে Sensorineural  কম্পোনেন্টগুলির। যেমন ডিজের শব্দ, ইন্ডাস্ট্রিয়াল নয়েজ পলিউশন, উচ্চস্বরে মিউজিক শোনা ঘণ্টার পর ঘণ্টা ইত্যাদি। শুধু জোরে শব্দ শুনলেই হবে এমন নয়। কতক্ষণ ধরে কত উচ্চমাত্রার শব্দ আমরা শুনছি, তার উপরেও নির্ভর করে Sensorineural hearing loss। 

ব্যাকটেরিয়াল ও ভাইরাল ইনফেকশন : ব্যাকটেরিয়াল ও ভাইরাল ইনফেকশন অনেক সময় ভেস্টিবিউল ও ককলিয়া উভয়কেই প্রভাবিত করে। তখন প্রচণ্ড মাথা ঘোরা বমি ও শ্রবণ ক্ষমতা চলে যেতে পারে। কখনও পুরোপুরি শ্রবণ শক্তি চলে যায় আবার কখনও শ্রবণ ক্ষমতা কমে যায়। 

রক্তবাহিকায় প্রদাহ : ব্যাকটেরিয়াল ও ভাইরাল ইনফেকশনের কারণে অনেক সময় শ্রবণে সেন্সরি কম্পোনেন্টগুলির মধ্যে যে আর্টারিগুলি রয়েছে, তা খুব সূক্ষ, মাইক্রোস্কোপিক। এগুলি সাধারণত এন্ড আর্টারিজ। এবার কোনও কারণে ইনফেকশনের ফলে এই বাহিকাগুলিতে প্রদাহ হলে রক্ত চলাচল ব্যাহত হয়ে যায়। আর ঠিক তার ফলে শোনার কাজে ব্যবহৃত কম্পোনেন্টগুলি পুষ্টি বা অক্সিজেন পায় না। একে ইস্কিমিয়া বলা হয়। তার ফলে কাজ করা বন্ধ করে দেয়। তখন শ্রবণ ক্ষমতা চলে যায়। এবার সেক্ষেত্রে শ্রবণ ক্ষমতা ফিরিয়ে আনতে গেলে রক্তবাহিকাগুলির প্রদাহ কমাতে হবে। 

মস্তিষ্কে টিউমর : মস্তিষ্কে যেখান থেকে শ্রবণের নার্ভগুলি বের হয়, সেখানে যদি কোনও টিউমর থাকে ও সেখান থেকে কোনও কারণে রক্তপাত হয়, তাহলে সেখান থেকে আসা নার্ভগুলির কাজকে প্রভাবিত করে।  

জাতীয় পুরষ্কার বিজয়ী গায়িকা অলকার এই খবর শুনে সকলেই উৎকণ্ঠায়। কেন হল এমন  ? এই কেনর উত্তর অনেকক্ষেত্রেই অজানা। এই পরিস্থিতিতে আক্রান্ত মানুষটি  অস্পষ্ট শব্দ শুনতে,কারও কথা শুনতে বা বুঝতে বা বিভিন্ন শব্দের মধ্যে পার্থক্য করতে অপারগ হয়ে পড়ে । অলকা তাঁর  পোস্টে লিখেছেন, একদিন বিমান থেকে নামার পর থেকেই তিনি আর কিছু শুনতে পাচ্ছেন না। ঠিক এমনটাই হয়, জানালেন ডা. চান্দ্রেয়ী বন্দ্যোপাধ্যায়। বললেন, ' কানের ভিতরে অনেকগুলি স্নায়ু থাকে। সেখানে যদি কোনও কারণে ভাইরাসের সংক্রমণ ঘটে, তাহলে শ্রবণশক্তি ব্যাহত হতে পারে।  কানের ভেতর নার্ভের পাশ দিয়ে যায়  ছোট ছোট  রক্তবাহিকা। এই রক্তবাহিকাগুলিতে যদি কোনও কারণে প্রদাহ হয়,  তাহলে স্নায়ুও পুষ্টি ও অক্সিজেন না পেয় ক্ষতিগ্রস্ত হয় ও কাজ করা বন্ধ করে দেয়।  এছাড়া কানে Sensorineural  কম্পোনেন্টগুলির কোনও একটিও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও এমনটা হতে পারে। ' আবার হাম বা মেনিনজাইটিসের মতো অসুখও শ্রবণ ক্ষমতা নষ্ট করতে পারে। 

এছাড়াও  বিমানে যাতায়াত করলে অনেক সময় প্লেন ওঠা বা নামার সময় একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়। তখন কানের পর্দাতেও একটা নেগেটিভ প্রেসার পড়ে। তখন যদি যাত্রী ঢোঁক গিলি গিলে প্রেসারটা ব্যালেন্স না করেন, তাহলে শ্রবণ ক্ষমতা চলেও যেতে পারে। কানের পর্দায় রক্তপাতও হতে পারে। কানের পর্দা নষ্টও হয়ে যেতে পারে। তবে এই ক্ষতি কিন্তু কনডাকটিভ কম্পোনেন্টে হয়। এটা কিন্তু Sensorineural    কম্পোনেন্টের ক্ষতি নয় ! 

ডা. চান্দ্রেয়ী বন্দ্যোপাধ্যায় জানালেন Sensorineural কম্পোনেন্টের ক্ষতি হলে চিকিৎসা  পদ্ধতি সম্পর্কে। 

  • কোনও ইনফেকশন থাকলে তা ঠিক করতে প্রয়োজনীয় অ্যান্টি ভাইরাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিন দিতে হয় ।
  • আর্টারিতে ইনফেকশন হলে, তা সারাতে পুশ করতে হয় স্টেরয়েড। স্টেরয়েড ওষুধও খাওয়ানো হয়। 

অলকা যাজ্ঞিক তাঁর অনুরাগী এবং তরুণ সহকর্মীদের খুব উচ্চস্বরে মিউজিক শোনার বিষয়ে সতর্ক করেছেন।  দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করার বিপদ সম্পর্কে সচেতন হতে বলেছেন। চিকিৎসকও বলছেন, ৮৫ থেকে ১৩০ ডেসিবলের মতো আওয়াজ যদি টানা বহুক্ষণ ধরে হেডফোনে বাজতে থাকে, তাহলে তা শ্রবণশক্তি কেড়ে নিতে পারে। 

তবে Sensorineural deafness (SNHL) এর  ক্ষেত্রে একটি আশার কথা শুনিয়েছেন চিকিৎসক। ডা. চান্দ্রেয়ী বন্দ্যোপাধ্যায় বলছেন, অনেক ক্ষেত্রেই আক্রান্ত মানুষ এই অবস্থা থেকে নিজে থেকেই সেরে ওঠেন। হঠাৎ একদিন। ঠিক যেমন চলে গিয়েছিল তাঁর শ্রবণ শক্তি, ঠিক তেমন করেই আকস্মিক ভাবেই ফিরে আসে। তবে এটাও ঠিক এমনও হতে পারে, নিজে থেকেও সারল না, চিকিৎসাতেও সাড়া দিল না। বধিরতা নিয়েই বাঁচতে হল আক্রান্তকে।   তাই কার শ্রবণ ফিরে আসবে, কার আসবে না বলা মুশকিল। 

তবে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে , ততই সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। চিকিৎসায় দেরি হলে নার্ভের ক্ষতি পার্মানেন্ট হয়ে যেতে পারে। 

আরও পড়ুন: শুধুই হিট স্ট্রোক নয়, তাপপ্রবাহের তীব্রতা অনুসারে বাড়ে নানা অসুখের ঝুঁকি, সমাধান দিচ্ছেন চিকিৎসকরা 

তথ্য সূত্র :

  • ডা. মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য (Senior Consultant Surgeon, Department of ENT Head & Neck Surgery, Peerless Hospital Kolkata)
  • ডা. চান্দ্রেয়ী বন্দ্যোপাধ্যায় (  Senior Otorhinolaryngologist, Ruby General Hospital, Kolkata ) 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget