এক্সপ্লোর

Cholesterol : লাগামছাড়া খারাপ কোলেস্টেরল, জানান দেবে হাত-পায়ের এই লক্ষণগুলোই

Bad Cholesterol Symptoms : এই লক্ষণগুলি চিহ্নিত করা এবং সময়মতো ডাক্তার দেখানো প্রয়োজনীয়।  আসুন জেনে নেওয়া যাক হাত ও পায়ে কী কী লক্ষণ দেখা যায়, উচ্চ কোলেস্টেরল থাকলে। 

 

কোলেস্টেরল দুই রকমের। LDL ও HDL ।  এই এলডিএল-কে বলে খারাপ কোলেস্টেরল। এর মাত্রাটা বেড়ে গেলেই সমস্যা।  এই খারাপ কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে গেলেই তার প্রভাব পড়ে শরীরে। কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয় পদার্থ, যা মানুষের শরীরে থাকবেই। তবে তার একটা মাত্রা আছে।  রক্তে খারাপ কোলেস্টেরল বাড়া মানেই নানারকম অসুখের ঝুঁকি।  স্ট্রোক (Stroke), থেকে হার্ট অ্যাটাক (Heart Attack), সব কিছুরই মূলে কোলেস্টেরল। চিকিৎসকরা খারাপ কোলেস্টেরল বৃদ্ধিকে নীরব ঘাতক বলে থাকেন। কোলেস্টেরল কখন যে বেড়ে গিয়েছে, তা অনেক সময়ই টের পাওয়া যায় না। তবে হাত ও পায়ে এমন লক্ষণ থাকতে পারে যা কোলেস্টেরল বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর মধ্যে রয়েছে পায়ে ব্যথা বা খিঁচুনি, অসাড় ভাব, পায়ে ঝিনঝিন, নখ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি। এই লক্ষণগুলি চিহ্নিত করা এবং সময়মতো ডাক্তার দেখানো প্রয়োজনীয়।  আসুন জেনে নেওয়া যাক হাত ও পায়ে কী কী লক্ষণ দেখা যায়, উচ্চ কোলেস্টেরল থাকলে। 

হাত ও পায়ের ঝিনঝিন করা: ধমনীতে কোলেস্টেরল জমা হলে, হাত ও পায়ে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না। এর ফলে প্রায়শই হাত ও পায়ে ঝিনঝিন ধরে।  সূঁচ ফোঁটার মতো অনুভূতি হয়। রক্ত সঞ্চালন ব্যাহত হয়।

পায়ে খিঁচুনি: খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে ধমনীতে ব্লকেজ হতে পারে।  অনেক সময় পায়ের পেশীগুলিকে সঠিক পরিমাণে অক্সিজেন পৌঁছায় না। এই কারণেই হাঁটার সময় বা এমনকী সামান্য শারীরিক পরিশ্রমের সময়ও পায়ে টান ধরতে পারে। যদি পায়ে ঘন ঘন খিঁচুনি হয়, তাহলে তা উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে।

 হাত ও পা ঠান্ডা হয়ে যাওয়া : কোলেস্টেরল বৃদ্ধির ফলে ধমনীগুলি সঙ্কুচিত হয়ে যায়, যা রক্ত প্রবাহ ব্যাহত হয়। এর ফলে,  হাত ও পা ঠান্ডা  হয়ে যায় অনেক সময়।  এটি পায়ে পর্যাপ্ত রক্ত না পৌঁছানোর লক্ষণ।

হাত ও পায়ে অবিরাম ব্যথা: ধমনীর ব্লকেজ রক্ত সঞ্চালনে সমস্যা সৃষ্টি করে। এর ফলে প্রায়শই বাহু ও পায়ে ব্যথা হয়। বিশেষ করে পায়ে ব্যথা একটি উল্লেখযোগ্য লক্ষণ । 

পায়ের ক্ষত যদি না সারে : যদি আপনার পায়ে ছোট কাটা বা ক্ষত থাকে এবং তা যদি না সারতে চায়,  তাহলে বিষয়টিকে হালকাভাবে নেবেন না। দুর্বল রক্ত সঞ্চালনের ফলে এমন প্রভাব দেখা যায়।

ত্বকের রঙ পরিবর্তন: রক্ত সঞ্চালন ব্যাহত  হলে  পায়ের ত্বকের রঙ পরিবর্তন হতে পারে। অক্সিজেনের অভাবে, ত্বকে প্রায়শই নীল বা বেগুনি দাগ দেখা যায়।

যদি আপনার হাতে বা পায়ে এই লক্ষণগুলির কোনওটিও দেখা যায়, তাহলে একেবারেই এড়িয়ে যাবেন না। অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।  

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget