এক্সপ্লোর

Sunscreen: মেঘলা দিনেও ত্বকের সুরক্ষায় প্রয়োজন সানস্ক্রিনের ব্যবহার, রইল কিছু খুঁটিনাটি টিপস

Sunscreen Tips: বাড়ির বাইরে না বেরোলেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। বিশেষ করে যাঁরা দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটান তাঁদের ক্ষেত্রে সানস্ক্রিন খুবই প্রয়োজনীয়।

Sunscreen: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। পুজোর আগে শেষ মুহূর্তের রূপচর্চায় (Beauty Tips) মন দিয়েছেন অনেকে। এবার পুজোয় আবার বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা আবহাওয়া থাকবে বলেও শোনা যাচ্ছে। এরকম মেঘলা দিনেও ঠাকুর দেখতে বেরোলে সানস্ক্রিন (Sunscreen) ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। অনেকেই ভাবেন হয়তো মেঘলা দিনে রোদ থাকে না বলে সানস্ক্রিনের প্রয়োজন হয় না। তবে এই ভাবনা একেবারেই সত্য নয়। কারণ মেঘলা দিনেও সূর্যের আলট্রা ভায়োলেট রে বা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আপনার ত্বকের যথেষ্ট ক্ষতি করতে পারে। অতএব মেঘলা দিনেও সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলতে পারলে আপনারই সুবিধা হবে।

জেল বেসড সানস্ক্রিন- মেঘলা দিনে আবহাওয়ার কারণেই ত্বকে একটা চটচটে ভাব দেখা দেয় অনেকসময়। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত অর্থাৎ অয়েলি স্কিন তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। অতএব এমন মেঘলা দিনে জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। তাহলে ত্বকে চটচটে ভাব থাকবে না। জেল বেসড সানস্ক্রিন না পেলে ওয়াটার বেসড বা জল মিশিয়েও সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। 

ব্যাগে অবশ্যই রাখুন ওয়েট ট্যিসু- ঘুরতে বেরোলে অনেকেই ব্যাগে টিস্যু রাখেন। মেঘলা দিনে বেরোলে সঙ্গে একটু ওয়েট টিস্যু রাখুন। যদি বুঝতে পারেন সানস্ক্রিন ব্যবহারের ফলে মুখ অতিরিক্ত ঘেমে যাচ্ছে, আপনার অস্বস্তি হচ্ছে তাহলে ভেজা টিস্যু দিয়ে ভাল করে মুখ মুছে নিলেই সমস্যার সমাধান হবে। এরপর এক ফাঁকে আর একবার সানস্ক্রিন লাগিয়ে নিতে পারেন মুখে গলায় এবং হাতে।

মুখ পরিষ্কার- সানস্ক্রিন ব্যবহারের আগে ভালভাবে মুখ পরিষ্কার করা প্রয়োজন। পারলে একবার ফেসওয়াশ বা টোনার কিংবা ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। ভালভাবে মুখে পরিষ্কারের পর তবেই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। নাহলে মুখে ময়লা বসে যাওয়ার সম্ভাবনা থাকে।  

বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন- বাড়ির বাইরে না বেরোলেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। বিশেষ করে যাঁরা দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটান তাঁদের ক্ষেত্রে সানস্ক্রিন খুবই প্রয়োজনীয়। রান্নাঘরে থাকলে এমনিতেই ঘাম বেশি হয়। অতএব দরকার হলে মাঝে মাঝে মুখ ধুয়ে নিন। তারপর আবার সানস্ক্রিন মেখে নিন। এভাবে দু'তিনবার সানস্ক্রিন ব্যবহার করতেই পারেন। একটু হাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন কেনা প্রয়োজন। তাহলে ত্বক অনেক বেশি সুরক্ষিত থাকবে।  

আরও পড়ুন- একবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে? জীবনশৈলীতে এই পরিবর্তনগুলো অবশ্যই প্রয়োজন

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget