এক্সপ্লোর

Bhagyashree's Health Tips : বর্ষাকালে কীভাবে সন্তানের যত্ন নেবেন ? পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী ভাগ্যশ্রী

অভিনেত্রী ভাগ্যশ্রী একেবারে উড়িয়ে দিচ্ছেন বর্ষাকালকে ভয় পাওয়ার কথা। বরং উৎসাহিত করছেন বড়দের তো বটেই, ছোটোদেরও বর্ষাকালকে উপভোগ করতে দিতে।

নয়াদিল্লি : বর্তমান সময়ে প্রায় সব অভিনেতা অভিনেত্রীই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। যাঁরা এই প্রজন্মের উঠতি অভিনেতা-অভিনেত্রী, তাঁদের মধ্যে প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। পাশাপাশি যাঁরা তুলনায় বলিউডে অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে নেই তাঁরাও। তেমনই একজন ভাগ্যশ্রী। অভিনেত্রী হিসেবে বলিউড তাঁকে প্রচুর ছবিতে পায়নি, একথা যেমন ঠিক। তেমনই সলমন খানের সঙ্গে তাঁর ম্যায়নে পেয়ার কিয়া ছবির কথা আজও কেউ ভুলতে পারেন না। সেই ভাগ্যশ্রী এখনও তাঁর ভক্তদের সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন মতামত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। এবার সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী শেয়ার করলেন বর্ষাকে ভয় না পেয়ে তা উপভোগ করার পরামর্শ।

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বর্ষা এসেছে। বর্ষাকাল অনেকেই খুব পছন্দ করেন। বিশেষ করে যাঁরা রোম্যান্টিক প্রকৃতির মানুষ হন। কিন্তু ভয়ও পান অনেকেই। তার কারণ, বর্ষাকালে অনেকেই জ্বর, সর্দি, কাশি এইসব রোগে ভুগে থাকেন। অভিনেত্রী ভাগ্যশ্রী একেবারে উড়িয়ে দিচ্ছেন বর্ষাকালকে ভয় পাওয়ার কথা। বরং উৎসাহিত করছেন বড়দের তো বটেই, ছোটদেরও বর্ষাকালকে উপভোগ করতে দিতে। তিনি তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, 'বর্ষাকালটা সত্যিই বড় উপভোগ্য। আপনার বাচ্চাদের বর্ষাকালটা উপভোগ করতে দিন। যাতে ওরা বড় হলে ছোটবেলার বর্ষাকালের স্মৃতি মনে করে হেসে ওঠে। বরং এই বর্ষাকালে ওদের ইমিউনিটি বৃদ্ধির দিকে খেয়াল রাখুন আর বর্ষাকালকে জমিয়ে উপভোগ করতে দিন।'

৫১ বছর বয়সী এই অভিনেত্রী দুই সন্তানের মা-ও। ভাগ্যশ্রী জানিয়েছেন, কীভাবে তিনি তাঁর সন্তানদের যত্ন নেন বর্ষাকালে। তিনি বলেছেন, 'আমি আমার বাচ্চাদের পাঁচটা তুলসি পাতার একটা মিশ্রণ করে রোজ দিই। এই পাঁচটা তুলসি পাতা ছাড়া থাকে এক টুকরো আদা, অর্ধেক চামচ মধু এবং সঙ্গে একটু গোলমরিচ। তাহলে আর কোনও কথাই নেই।' এই মিশ্রণ তিনি দিনে দুবার দেওয়ার পরামর্শ দিয়েছেন।

আমরা সকলেই জানি যে, আদা, তুলসি পাতা, মধু কিংবা গোলমরিচ অ্য়ান্টি ব্যাক্টেরিয়াল হিসেবে কাজ করে। পাশাপাশি মরসুমি অসুখ এবং হজমের সমস্যা থেকেও মুক্তি দেয় এগুলি। তাই এই বর্ষায় সন্তানদের অসুখের হাত থেকে বাঁচাতে ভাগ্যশ্রীর পরামর্শ মেনে চলতে পারেন। 

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget