এক্সপ্লোর

Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

Cyclosporiasis এর ভয়াবহ সংক্রমণ। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কিন্তু কী এই রোগ ? কীভাবে ছড়ায় ?  এই বিষয়ে বিস্তারিত জানালেন, চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়।


আবার এক অসুখের প্রকোপে কাঁপছে আমেরিকা। একের পর এক আক্রান্তের হদিশ মিলছে। সোজা ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। ঘটেছে মৃত্যুও। অসুখের নাম Cyclosporiasis। এই অসুখের কারণ একটি পরজীবী। নাম,সাইক্লোস্পোরা ( Cyclospora) ।  এই প্যারাসাইট থেকেই হয় Cyclosporiasis। এবার এই অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে, প্রাণের ভয়ে কাঁপছে মানুষ। হোটেল রেস্তোরাঁয় খাবার অর্ডার করার সময় ভয় পাচ্ছে ।  বাধ্য হয়ে এড়িয়ে চলছে  স্যালাড বা টাকো। এটি বিরল রোগ নয়, কিন্তু এবার এই অসুখের  প্রাদুর্ভাব  রেকর্ড মাত্রা স্পর্শ করেছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কিন্তু কী এই রোগ ? কীভাবে ছড়ায় ?  এই বিষয়ে বিস্তারিত জানালেন, চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। চিকিৎসক জানালেন,  এই রোগের চিকিৎসা সম্ভব এবং  খুব কম ক্ষেত্রেই প্রাণঘাতী ! তবে এবারের সংক্রমণে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে। তাই এই নিয়ে সতর্কতা ও আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে। 

কী এই সাইক্লোস্পোরিয়াসিস?

Cyclosporiasis মূলত অন্ত্রের সংক্রমণ। Cyclospora cayetanensis নামে অতি ক্ষুদ্র এক পরজীবীই এই অসুখের কারণ।  পরজীবীটি সাধারণত দূষিত খাবার বা পানীয় জলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। বিশেষ করে ভালোভাবে না ধোয়া কাঁচা ফল, শাকসবজি বা দূষিত জল থেকে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তবে ভরসার কথা এটাই, এই রোগ একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি অন্য ব্যক্তির শরীরে সাধারণত ছড়ায় না।  Cyclospora মূলত fecal-oral route-এ ছড়ায়। অর্থাৎ, সংক্রমিত ব্যক্তির মল কোনও ভাবে খাবার বা জলে মিশলে, এমনটা ঘটতে পারে। তাই লেটুস বা অন্যান্য   পাতা বা বেরি জাতীয় ফল বা  কাঁচা ফল ও সবজি বা অপরিষ্কার জলে ধোয়া খাবার এড়িয়ে চলতেই হবে। 

চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানালেন,  cyclospora আছে এমন কারও মলের সঙ্গে কোনো খাবার বা জন সংস্পর্শে এলে ( contaminated ) বিপদ। সাধারণত এই পরজীবি salad, lettuce শাক বা ড্রাই ফ্রুটের মাধ্যমে ছড়াতে পারে। বেরি বা যেসব ফল গাছ থেকে মাটিতে পড়ে, সেগুলো কোনও ভাবে সংক্রমিতের মলের সংস্পর্শে এলে রোগের বাহত হয়ে যায়। মনে রাখতে হবে, এইরকম খাবার কেউ যদি ভালো করে না ধুয়ে বা ভালো করে পরিষ্কার না করে বা ভেজে না খায় তাহলে সংক্রমণ ঘচবে। এছাড়া কাঁচা খাওয়া হয় এমন সবজি, পাতা, ফল এড়াতে হবে। 

এই রোগের উপসর্গ ফুড পয়জনিংয়ের মতোই।  যেমন জলের মতো মল হওয়া watery diarrhea - র মতো। আর কী কী উপসর্গ দেখা দিতে পারে? সংক্রমণের কয়েক দিন পর থেকে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। যেমন, বারেবারে পাতলা পায়খানা হওয়া, পেটব্যথা বা পেটে অস্বস্তি, বমি বমি ভাব বা বমি, ক্ষুধামান্দ্য, অতিরিক্ত ক্লান্তি, ওজন কমে যাওয়া, হালকা জ্বর হয়।  এছাড়াও শরীর থেকে জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হতে পারে। সোডিয়াম - পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে।  টানা এমন চলতে থাকলে বিভিন্ন অর্গান বিকল হয়ে মৃত্যুও হতে পারে। মানে যে কারণে কলেরায় (  cholera ) মৃত্যু ঘটে। 

সম্প্রতি মেক্সিকোতে  বহুজনের  Cyclospora সংক্রমণ ঘটেছে। ইউকে-তেও এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে একাধিক রোগী শনাক্ত হয়েছে। একইভাবে  আমেরিকার মিশিগানের কিছু সংক্রমিতের হদিশ মিলেছে। এমনকি একাধিক মৃত্যুও ঘটেছে।  চিকিৎসকরা বলছেন, গুরুতর ডিহাইড্রেশন ও তার থেকে হওয়া জটিলতা থেকেই তাঁদের মৃত্যু ঘটেছে। বিশেষজ্ঞদের ধারণা, সংক্রমণের উৎস হতে পারে মল দ্বারা দূষিত কৃষিজমিতে উৎপাদিত কাঁচা ফল বা সবজি, বিশেষ করে সালাদে ব্যবহৃত উপাদান। যদিও এ বিষয়ে তদন্ত এখনও চলছে।

 Cyclospora সাধারণভাবে human-to-human transmission হয় না। সংক্রমণ হয় দূষিত খাবার বা জলের মাধ্যমে। তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই রোগ হবে, এমনটা নয় কিন্তু। Cyclospora থেকে বাঁচতে নিরাপদ ও বিশুদ্ধ জল খান।  প্রয়োজনে জল ফুটিয়ে পান করুন। কাঁচা স্যালাড, লেটুস বা বেরি জাতীয় ফল ভালোভাবে ধুয়ে খান।  সম্ভব হলে খাবার রান্না করে বা সিদ্ধ করে খান। বিদেশ ভ্রমণের সময় রাস্তার কাঁচা খাবার এড়িয়ে চলুন। উচ্চ তাপমাত্রায় রান্না করলে Cyclospora ধ্বংস হয়ে যায়, তাই রান্না করা খাবারে সংক্রমণের ঝুঁকি অনেক কম।

চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বলছেন, Cyclospora সংক্রমণের জন্য সবচেয়ে কার্যকর ওষুধ হলো Trimethoprim-Sulfamethoxazole (Co-trimoxazole)। ভারতে এটি Septran DS বা Bactrim DS নামে পাওয়া যায়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। বিশেষ করে যাঁদের সাম্প্রতিক বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে তাদের সতর্ক থাকতে হবে।    

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
Advertisement

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget