এক্সপ্লোর

Dental Health : দাঁতের হাল খারাপ, রক্ত পড়ে! পাত্তা দিচ্ছেন না? ডেকে আনতে পারে হার্ট অ্যটাক-স্ট্রোকও!

দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না অনেকেই। কিন্তু দাঁতের সমস্যা বাড়ায় হার্টের অসুখের ঝুঁকিও। এই নিয়ে একের পর এক  চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বিভিন্ন গবেষণায়। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অনেকেই দাঁতের যত্নে উদাসীন, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
  • দাঁতের ব্যাকটেরিয়া রক্তনালী সংকুচিত করে হার্ট অ্যাটাক বাড়ায়।
  • মাড়ির রোগ হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি দুই-তিন গুণ বাড়ায়।
  • মাড়ি থেকে রক্তপাত, মুখে দুর্গন্ধ হার্টের জটিলতা নির্দেশ করে।

দাঁতের যত্নে বিশেষ গুরুত্ব দেন না অনেকেই। এমনকী দুই বেলা দাঁত মাজার অভ্যেসও নেই অনেকের। দাঁতের স্বাস্থ্য নিয়ে অনেকেই উদাসীন। যতক্ষণ না যন্ত্রণাটা মারাত্মক জায়গায় পৌঁছায়, ততক্ষণ অনেকেই পাত্তা দেয় না । ঠিকই, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না অনেকেই। কিন্তু দাঁতের সমস্যা বাড়ায় হার্টের অসুখের ঝুঁকিও। এই নিয়ে একের পর এক  চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বিভিন্ন গবেষণায়। 

বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে কমবয়সীদের মধ্যে হৃদরোগের ঘটনা।  বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল হার্ট অ্যাটাক। অনেকেই জেনে অবাক হবেন, মৌখিক স্বাস্থ্যবিধি মেনে না চললে ,দাঁতের সঠিক যত্ন না নিলে কিন্তু তার প্রভাব পড়তে পারে হার্টের স্বাস্থ্যেও। 

দাঁতে জমা হওয়া ব্যাকটেরিয়া এবং অণুজীবী পরোক্ষভাবে রক্তনালীগুলিকে সংকুচিত করে । হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে তোলে। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ধরে পেরিওডন্টাল রোগ এবং এথেরোস্ক্লেরোসিস, এন্ডোকার্ডাইটিস এবং এমনকি উচ্চ রক্তচাপের মতো কার্ডিওভাসকুলার সমস্যাগুলির মধ্যে একটি সম্পর্ক দেখা গিয়েছে। 

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ২০১২ সালের একটি  গবেষণায় দেখে গিয়েছে, পেরিওডন্টাল রোগ, এথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার রোগের সঙ্গে  সম্পর্কিত। হার্ভার্ড হেলথের একটি পর্যালোচনায় দেখা গিয়েছে, মাড়ির রোগে আক্রান্ত ব্যক্তিদের হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্যান্য গুরুতর কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি দুই থেকে তিন গুণ বেশি থাকে। এছাড়াও এই একই মত প্রকাশ করেছে একটি সুইডিশ গবেষণাও।          

চিকিৎসকরা মনে করছেন, অনেক সময়ই দাঁতের অসুখে আক্রান্ত রোগীরা বুঝতে পারেন না যে মাড়িতে অসুখ করেছে। এই লক্ষণগুলি হৃদরোগের ঝুঁকি বাড়ায়।  মাড়ি থেকে রক্তপাত, মুখে দুর্গন্ধ থাকা, মাড়ি ফুলে যাওয়া, দাঁত আলগা  হয়ে যাওয়া দাঁতের স্বাস্থ্যের অবক্ষয়ের লক্ষণ। এই ধরনের সমস্যা থেকেই হার্টের স্বাস্থ্যের জটিলতার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

দন্ত চিকিৎসকদরে মতে, খারাপ খাদ্যাভ্যাস, বেশি চিনি খাওয়া, প্রক্রিয়াজাত খাবার খাওয়া, ধূমপান বা তামাক ব্যবহার দাঁতের স্বাস্থ্য খারাপ করে। সেই সঙ্গে যদি কারও ডায়াবেটিস থাকে, তাহলে তো আরও সতর্ক হতে হবে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাও  মৌখিক স্বাস্থ্য খারাপ করতে পারে। তাই সতর্ক থাকুন। দাঁত থাকতে দাঁতের যত্ন নিন।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget