এক্সপ্লোর

Diabetes : ছোট আঘাত থেকে নিঃসাড়ে গভীরে ছড়িয়ে পড়ে ক্ষত, হতে পারে অঙ্গহানিও ! স্নায়ুর উপর ডায়াবেটিসের প্রভাব ভয়ঙ্কর

সবথেকে বেশি দেখা যায় পেরিফেরাল নিউরোপ্যাথি - পা থেকে সমস্যা শুরু হয়। পায়ের পাতায় লক্ষণ চোখে পড়ে। হাতের আঙুল থেকে শুরু হতে পারে।

কলকাতা : ডায়াবেটিস। ডায়াবেটিক হলে ধরা পড়তে অনেক সময় দেরি হয়ে যায়। তার ফলে সমস্যা হয় সুদূরপ্রসারী, গভীর। মধুমেহ আসলে সায়লেন্ট কিলার। সিঁধ কেটে ঢোকে শরীরে। হয়ত যখন ধরা পড়ল, তখন ব্লাড সুগার লেভেল হাই। তারপর চোরাগোপ্তা আক্রমণ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উপর।

ডায়াবেটিসের প্রভাবে ক্ষতি হয় শরীরের নানা অঙ্গের। যেমন - 

  • কিডনি
  • লিভার 
  • চামড়াতে
  •  স্নায়ু 

    ক্ষতি হয় স্নায়ুর কাজকর্মেও। যাকে বলা যেতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই নিয়ে বিস্তারিত আলোচনায় ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। কার কতদিন ধরে ডায়াবেটিস রয়েছে, তার উপরই নির্ভর করে রোগী ডায়াবেটিস নিউরোপ্যাথিতে আক্রান্ত হবেন কি না।
  • সবথেকে বেশি দেখা যায় পেরিফেরাল নিউরোপ্যাথি - পা থেকে সমস্যা শুরু হয়। পায়ের পাতায় লক্ষণ চোখে পড়ে। হাতের আঙুল থেকে শুরু হতে পারে। লক্ষণ গুলি হল -
  • অসাড় ভাব
  • ঝিম ধরে যাওয়া
  • শিরশিরানি হওয়া
  • পরবর্তীতে হাত-পা জ্বালা 
  • রাতে শোওয়ার সময় বেশি জ্বালা ধরে। অনেকটা লঙ্কার জ্বালার মতো
  • অনেক সময় অবশ হয়ে যায়। যাকে হাইপো অ্যাস্থেশিয়া বলে। আঘাত লাগলে সাড় না পাওয়া, ব্যথা না বোঝা, এই হাইপো অ্যাস্থেশিয়ার লক্ষণ।
  • অনেক সময় হাতে গরম জল পড়লে বা পায়ে পেরেক ফুটলেও টের পাওয়া যায় না। অসাড়ে পায়ের গভীরে ইনফেকশন ছড়াতে থাকে। যাকে ডায়াবেটিক ফুট বলা হয়ে থাকে। হাড় অবধি ইনফেকশন ছড়িয়ে যায়। 
  • ডায়বেটিক ফুটে অনেক সময় ইনফেকশন এতদূর ছড়ায়, যাতে পায়ের একাংশ বাদও দেওয়া হতে পারে। যাকে বলে - diabetic foot amputation
  • নার্ভ একবার ড্যামেজ হলে সম্পূর্ণ সুস্থ হওয়া কঠিন । তবে সুচিকিৎসায় এর প্রতিরোধ সম্ভব
  • অটোনমিক নিউরোপ্যাথি। এর অর্থ, শরীরের মধ্যে আভ্যন্তরীণ অঙ্গপ্রতঙ্গের যে নার্ভের সঞ্চালন হয়, তার সমস্যা। যার মুখ্য কারণ ডায়াবেটিস। 
  • এই ধরনের নিউরোপ্যাথি রেচনতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অসাড়ে প্রস্রাব হওয়ার মতো লক্ষণ হয়। ইউরিন ইনফেকশন দেখা যায়। 
  • প্রস্রাবের সময় প্রদাহ হয়ে থাকে । 
  • মহিলাদের ক্ষেত্রে যৌনাঙ্গে শুষ্কতা আসতে পারে। 
  • হার্ট রেটে পরিবর্তন আসে। 
  • বসা থেকে দাঁড়ালে ব্লাড প্রেসার কমে যায়। 
  • সুগার কমে গেলে বুঝতেও পারেন না  অটোনমিক নিউরোপ্যাথিতে আক্রান্তরা। 
  • পাকস্থলীর সঙ্কোচন প্রসারণ কমে যায়। সহজে হজম হয় না খাবার।  
  • প্রক্সিমাল নিউরোপ্যাথি। এতে সাধারণত কোমর-ঘাড়ের কাছের স্নায়ু ও পেশীর সমস্যা হতে পারে। কোমর ও থাইতে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে। সেখানকার পেশী কমজোরি ও সরু হয়ে যেতে পারে।
  • এছাড়াও নার্ভের আরও অনেক কঠিন সমস্যা হতে পারে। 
  • মনোনিউরোপ্যাথিতে একটি নার্ভ হঠাৎ ক্ষতিগ্রস্ত হয়। একটি নার্ভের সঞ্চালন স্থান ধরে প্রচণ্ড ব্যথা হয়। যেমন চোখের নার্ভ আক্রান্ত হলে নানা সমস্যা হতে পারে। এর থেকে ডাবল ভিশন আসতে পারে। এছাড়া আরও কিছু সমস্যা আসতে পারে। 

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে এই সমস্যা গভীরে যায় না। বা গেলেও নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণই হল ডায়াবেটিক নিউরোপ্যাথি আটকানোর সহজ পন্থা। 

    Diabetes : ছোট আঘাত থেকে নিঃসাড়ে গভীরে ছড়িয়ে পড়ে ক্ষত, হতে পারে অঙ্গহানিও ! স্নায়ুর উপর ডায়াবেটিসের প্রভাব ভয়ঙ্কর

    ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget