এক্সপ্লোর

Durga Puja 2021 Special Recipe : পুজোয় পোলাও দিয়ে হোক মিষ্টিমুখ, অভিনব ডেজার্টের রেসিপি দিলেন অপরাজিতা আঢ্য

মেনকোর্স হিসেবে নয়, পোলাও দিয়ে মিষ্টিমুখের আইডিয়া শেয়ার করলেন অপরাজিতা আঢ্য। রেসিপিটাও বেশ সহজ। কীভাবে?

কলকাতা : ভীষণই ভোজনরসিক তিনি। খেতে ভালবাসেন। ভালবাসেন খাওয়াতেও। ইদানীংকালে ফিটনেসের জন্য খাওয়া-দাওয়ায় একটু  বিধিনিষেধ আরোপ করেছেন। তবু পুজোআচ্চা বা পারিবারিক জমায়েতে তাঁর হাতে খাওয়া সকলের চাই-ই চাই। তিনি অপরাজিতা আঢ্য। পুজোর খাওয়াদাওয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন, পুজোর সময় বাড়িতে ভাল ভাল রান্নাবান্না করেন। আর শুধু পুজো কেন, বছরের যে কোনও সময়ই অপরাজিতার হাতের গুণের তারিফ করেন প্রত্যেকেই। তবে পুজোর সময় নবরাত্রিপালন করেন তিনি। তাই বেশিরভাগ দিনই খান নিরামিষ। এবিপি লাইভের সঙ্গে আড্ডায় অপরাজিতা বললেন, মিষ্টি খাওয়ায় বাধানিষেধ না থাকলে ট্রাই করতে পারেন পোলাও ! না, যে-সে পোলাও নয়, শেষপাতে পোলাও। মেনকোর্স হিসেবে নয়, পোলাও দিয়ে মিষ্টিমুখের আইডিয়া শেয়ার করলেন তিনি। রেসিপিটাও বেশ সহজ। কীভাবে?

  • প্রথমেই বলে রাখা ভাল, হাঁড়িতে রান্না করুন, কুকারে নয় !
  • ভাল করে ঘি-তে ভেজে নিন কাজু কিশমিশ । 
  • চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর জল ছেঁকে  ফেলে দিতে হবে। 
  • এরপর বাসমতী চালও ঘি-তে নেড়ে নিতে হবে।
  • আপনি যা যা ফল পছন্দ করেন, তা টুকরো করে চিনির রসে আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। 
  • এরপর কাজু, কিশমিশ আর চাল একসঙ্গে নেড়ে নিতে হবে। 
  • একটু বেশি করে জাফরান দিন। 
  • তার উপর আবার ভাতের স্তর তৈরি করুন। 
  • এর উপর রসে ভেজানো ফলগুলি ছড়িয়ে দিন। 
  • এর উপর ছড়িয়ে দিন খোয়া ক্ষীর।
  • খোয়া ক্ষীরের উপর ঢালুন দুধ।
  • চিনি ছড়িয়ে দিন পরিমান মতো।
  • ৩০ মিনিট দমে রাখার পর নেড়ে নামিয়ে নিন।

    এই পদটি খেতে হবে ডেসার্ট হিসেবে। মেনকোর্স হিসেবে নয়। এছাড়াও অপরাজিতা জানালেন বিজয়া দশমীতে তাঁর শ্বাশুড়ি মায়ের হাতে রান্না করা নারকেল দিয়ে ঘুঘনি। আর কুচো নিমকি । অপরাজিতা জানালেন, এই বছর শ্বশুরমশাইক হারিয়েছেন তিনি। হারিয়েছেন অনেক চেনা মানুষকেও। তাই অন্যান্য বছরের তুলনায় এই পুজোটা একটু ম্লানই কাটবে অপরাজিতার। তবুও সকলকে ভাল থাকার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 
  •  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget