এক্সপ্লোর

Durga Puja Recipe: গরম ভাত বা ফুলকো লুচির যোগ্য সঙ্গত মটরশুঁটির ধোকার ডালনা, বেগুন বাসন্তী, দেখুন রেসিপি

গরম ভাত বা ফুলকো লুচি । মটরশুঁটির ধোকার ডালনা ও বেগুন বাসন্তীতে জমে উঠুক যোগ্য সঙ্গত।

কলকাতা : মহাষষ্ঠী। মায়ের বোধন। সেই সঙ্গে বোধন পেটপুজোরও। অনেকেই এইদিন নিরামিষ খেয়ে থাকেন। ভোজনরসিকদের জন্য রইল নিরামিষ দুই বাঙালি ডিশের রেসিপি। গরম ভাত বা ফুলকো লুচি । জমে উঠুক যোগ্য সঙ্গত। শেয়ার করল 'আনাড়ি'। 

Durga Puja Recipe: গরম ভাত বা ফুলকো লুচির যোগ্য সঙ্গত মটরশুঁটির ধোকার ডালনা, বেগুন বাসন্তী, দেখুন রেসিপি



বেগুন বাসন্তী 

উপকরণ - 

  • বেগুন - ২ টো বড়
  • সর্ষের তেল - ৪ বড় টেবিল চামচ 
  • নুন- স্বাদমত
  • হলুদ গুঁড়ো - ১ চা চামচ 
  • কালো সর্ষে - ১ টেবিল চামচ 
  • সাদা সর্ষে - ২ টেবিল চামচ 
  • কালো জিরে - ১/২ চা চামচ 
  • কাঁচা লঙ্কা - ৬-৭ টা
  • জোয়ান - ১/২ চা চামচ
  • চিনি - ১ চা চামচ
  • টক দই - ১/২ কাপ

পদ্ধতি - 

  • বেগুন লম্বা ফালি করে কেটে নুন, ১/২ চা চামচ  হলুদ মাখিয়ে ১৫ মিনিট রাখুন। 
  • দু রকম সর্ষে, ২-৩ তে কাঁচা লঙ্কা, ১ চিমটি নুন একসঙ্গে বেটে রাখুন।
  • কড়াইতে তেল দিন। বেগুন ভেজে তুলে রাখুন। 
  • অবশিষ্ট তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা,  যোয়ান ফোড়ন দিন। ফোড়ন ভাজা হলে আঁচ কমিয়ে দিন। আদা বাটা দিন। অল্প নেড়ে নিন। ফেটানো দই, সর্ষে বাটা, হলুদ, চিনি, নুন দিন। ভাল করে কষিয়ে নিন। তেল ছেড়ে আসলে ভাজা বেগুন, অল্প গরম জল দিন। ফুটে উঠলে ঢাকা দিয়ে অল্প আঁচে ৩ মিনিট রান্না করুন। 

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। 



Durga Puja Recipe: গরম ভাত বা ফুলকো লুচির যোগ্য সঙ্গত মটরশুঁটির ধোকার ডালনা, বেগুন বাসন্তী, দেখুন রেসিপি

মটরশুঁটির ধোঁকার ডালনা

উপকরণ 

  • ধোঁকা
  • মটরশুঁটি - ১ কাপ
  • ছোলার ডাল - ১/২ কাপ
  • কাঁচা লঙ্কা - ২ টো
  • আদা- ১ চা চামচ
  • তেল - ৪ টেবিল চামচ + ভাজার জন্য
  • জিরে - ১/২ চা চামচ
  • জিরে ভাজা গুঁড়ো - ১ চা চামচ
  • নুন - স্বাদমতো
  • চিনি - ১ চিমটি 

ডালনা

  • আলু - ১ টা বড় (ডুমো করা)
  • তেজপাতা- ১ টা
  • জিরে - ১/৪ চা চামচ
  • এলাচ - ২ টো
  • লবঙ্গ - ২ টো
  • ডালচিনি - ১/২ ইঞ্চি
  • শুকনো লঙ্কা - ২ টো
  • আদা বাটা - ১ টেবিল চামচ
  • নুন - স্বাদমতো
  • চিনি - ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
  • লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ
  • জিরে গুঁড়ো - ১ চা চামচ
  • ধনে গুঁড়ো - ১/২ চা চামচ
  • ঘি - ১ টেবিল চামচ
  • গরম মশলা - ১/৪ চা চামচ 

পদ্ধতি -

  • ডাল ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখুন। মটরশুঁটি, আদা,ডাল, কাঁচা লঙ্কা বেটে নিন। মিহি করে বাটবেন না।
  • কড়াইতে তেল দিন। জিরে ফোড়ন দিন। বাটা, নুন, চিনি দিন।
  • অল্প আঁচে রান্না করুন। সমানে নাড়তে থাকুন। মিশ্রন কড়াইয়ের গা ছেড়ে দিলে তুলে রাখুন।
  • একটা পাত্রে তেল মাখিয়ে নিন। মিশ্রণ ২ ইঞ্চি পুরু করে ঠান্ডা করতে দিন।  টুকরো করে কেটে নিন।
  • কড়াইতে তেল দিন। ধোঁকার টুকরো ভেজে তুলে রাখুন।

ডালনা- 

  • অবশিষ্ট তেলে আলু দিন। ভেজে তুলে রাখুন।
  • একটা বাটিতে আদা, হলুদ গুঁড়ো,  লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প জলে গুলে নিন।
  • কড়াইতে ১ টেবিল চামচ তেল গরম করুন। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিন।
  • সুগন্ধ বেরোলে, আদা জিরের গোলা মশলা দিন। ভাল করে কষুন।
  • তেল ছেড়ে দিলে গরম জল দিন। আলু দিন। নুন, চিনি দিন। ঢাকা দিয়ে রান্না করুন।
  • আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা ধোঁকা গুলো দিয়ে ২ মিনিট রান্না করুন। ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিন।
  • গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।



    Durga Puja Recipe: গরম ভাত বা ফুলকো লুচির যোগ্য সঙ্গত মটরশুঁটির ধোকার ডালনা, বেগুন বাসন্তী, দেখুন রেসিপি
    রেসিপি : প্রিয়াঙ্কা ভট্টাচার্য 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget