এক্সপ্লোর

বিবাহিতদের জীবনে 'একঘেয়েমি কাটাতে' বাজারে নতুন অ্যাপ, জানেন?

মজার কথা হল, এই অ্যাপে পুরুষদের সঙ্গে দিব্য পাল্লা দিচ্ছেন মহিলারা। অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ। সব থেকে বেশি ব্যবহার করছেন বেঙ্গালুরুর পুরুষরা।

নয়াদিল্লি: বিয়ের আগে পুরুষ মহিলার মেলামেশা নিয়ে সামাজিক বিধি নিষেধ এখন অনেকটাই শিথিল হয়েছে। কিন্তু বিয়ের পর? বিবাহিত মহিলা বা পুরুষদের ডেটিং নিয়ে এখনও ট্যাবু আছে। কিন্তু প্রযুক্তির গুণে এখন কোনও বাধাই আর বাধা নয়! মোবাইলে অ্যাপ নামিয়ে বিবাহিতরাও চুটিয়ে ডেট করতে পারেন ভার্চুয়ালি। এরকমই একটি ডেটিং অ্যাপ এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাম – গ্লিডেন (gleeden)। মজার কথা হল, এই অ্যাপে পুরুষদের সঙ্গে দিব্য পাল্লা দিচ্ছেন মহিলারা। অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ। সব থেকে বেশি ব্যবহার করছেন বেঙ্গালুরুর পুরুষরা। জীবনের একঘেয়েমি কাটিয়ে দিতে পারে এই অ্যাপ, দাবি কর্তৃপক্ষের। বলা যেতে পারে, বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করতে, এই অনলাইন প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়েছে ইদানীং। এই অ্যাপে রেজিস্ট্রেশন করাতে মহিলাদের কোনও খরচ করতে হয় না। কিন্তু পুরুষদের নাকি বেশ মোটা টাকাই খরচ করতে হয়। অ্যাপে নিজেকে নথিভূক্ত করতে দিতে হয় সব ব্যক্তিগত ও পেশা-সংক্রান্ত তথ্য। যেমন, পরিবার সম্পর্কে তথ্য, চাকরি না ব্যবসা কী করেন, ইত্যাদি। ৩৪ থেকে ৪৯ বছর বয়সের পুরুষ ও মহিলার জন্য এই অ্যাপের দরজা খোলা। দীর্ঘ বিবাহিত-জীবন, একাকীত্ব ইত্যাদি সমস্যায় জর্জরিত মহিলারা নাকি প্রায়ই এই অ্যাপে নথিভূক্ত করান নিজেদের। অনেক সময় পরিচয় গোপন রাখতে ব্যবহার করেন ‘ফেক’ অ্যাকাউন্টও। অ্যাপ ব্যবহারকারী এক মহিলার মতে, সম্পর্কের জটিলতায় অনেক সময় নিজের ভাললাগা-মন্দলাগার বিষয়ই খেয়াল থাকে না। তখনই এরকম অ্যাপের প্রয়োজন পড়ে! তাহলে এমন অনলাইন ডেটিং অ্যাপে বন্ধুতা কি ভবিষ্যতে ট্রেন্ড হয়ে উঠতে চলেছে? জনপ্রিয়তা কিন্তু তেমনই ইঙ্গিত করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget