এক্সপ্লোর

Foods Against Cancer: সুপারফুডেই বাজিমাত! ক্যানসার ঠেকাতে জুড়ি নেই এই পাঁচ খাবারের, রয়েছে হাতের কাছেই

Foods to prevent Cancer: বিশ্ব জুড়ে বাড়ছে ক্যানসারের দাপট। ক্যানসার ঠেকাতে কী করা যায়, তাতেই থাকুক মন। নিয়ন্ত্রিত লাইফস্টাইল তো প্রয়োজনই। তার সঙ্গেই সাহায্য করবে সুপারফুড।


কলকাতা: বিশ্ব জুড়ে বাড়ছে ক্যানসারের (cancer) দাপট। ভবিষ্যতে ঘরে ঘরে ক্যানসার রোগী থাকতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বহু বিশেষজ্ঞ। কিন্তু ভয় পেয়ে তো লাভ নেই। বরং ক্যানসার ঠেকাতে কী করা যায়, তাতেই থাকুক মন। নিয়ন্ত্রিত লাইফস্টাইল তো প্রয়োজনই। তার সঙ্গেই সাহায্য করবে সুপারফুড (superfood)। 


সুপারফুড কী?

বেশ কিছু খাবারে বহু পরিমাণে পুষ্টিগুণ থাকে। ভিটামিন থাকে ভরপুর, থাকে বিভিন্ন খনিজও। অতিমাত্রায় থাকা পুষ্টিগুণের জন্যই এগুলিকে বলা হয় সুপারফুড। বিভিন্ন সব্জি, ফল বা মাছ থাকতে পারে সুপারফুডের তালিকায়। আমি-আপনি যে যে খাবার রোজ খাই, তার মধ্যেই লুকিয়ে রয়েছে এমনই অসংখ্য সুপারফুড। তার মধ্যে বাছাই পাঁচটি কী কী? দেথে নিন একঝলকে।  

তেঁতুল
আচার হোক বা টক। কিংবা অন্য কোনও রেসিপি। তেঁতুল (turmeric) খেতে ভালবাসেন অনেকেই। কিন্তু শুধুই কি স্বাদ? তেঁতুল কিন্তু স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। প্রদাহরোধী (anti inflammatory) উপকরণ রয়েছে তেঁতুলে। রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিড্যান্টও। ক্যানসার প্রতিরোধে অত্যন্ত জরুরি এই ফল। পেটের ক্যানসার থেকে প্রস্টেট ক্যানসার ঠেকাতে জুড়ি নেই তেঁতুলের।

মাশরুম
পাতে রাখবেন মাশরুমও। পিৎজা বা পাস্তা, স্বাদ বাড়াতে রেসিপিতে মাশরুম ব্যবহার করেন অনেকেই। কিন্তু জানেন কি এর গুণ? সাদা মাশরুমে (white button mushroom) যে ধরনের রাসায়নিক থাকে, গবেষণা জানাচ্ছে, সেগুলি প্রস্টেট ক্যানসার রোধ করতে কার্যকরী।  দিনের ডায়েটে মাশরুম রাখলে তা ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক।

পালং
পালং শাক অনেকেরই খুব প্রিয় খাদ্য। এই শাকেই লুকিয়ে রয়েছে বহু পরিমাণে লুটেইন। চোখের জন্য সেটা ভাল। তবে উপকার রয়েছে আরও। মানব শরীরে ক্যানসার ঠেকাতে সাহায্য করে এই উপাদান। শুধু পালং শাকই নয়। পাতাসমৃদ্ধ শাকজাতীয় খাবারেও থাকে সেই উপাদান। ওভারি, কোলন, এসোফেগাল ক্যানসার ঠেকাতে কার্যকরী এই ধরনের খাবার।  


রসুন
ছোট্ট একটা জিনিস। সাধারণত মশলা হিসেবেই ব্যবহৃত হয় রান্নাঘরে। কিন্তু এরই ওষধিগুণ মারাত্মক। রসুনে (garlic) থাকা ফাইটোকেমিক্যাল (phytochemicals) ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।  বিশেষ করে পেটের ক্যানসার রুখতে কাজ করে রসুনে থাকা একাধিক উপাদান। শুধু রান্নাই নয়, সকালে উঠে খালি পেটে এককোয়া রসুন খেলেও মিলবে অনেক উপকার।  

কাঠবাদাম 
কেক-চকোলেটে তো আমরা হরদম কাঠবাদাম (walnuts) খাই। অনেকে সকালে খালি পেটেও খেয়ে থাকেন। তাতে শুধু স্বাদ নয়, মেলে অনেক উপকার। অ্যান্টি ইনফ্লেমেট্যারি উপাদান রয়েছে এই খাবারে। ফলে বিভিন্ন ধরনের ক্যানসারকে মূলেই ঠেকাতে সাহায্য করে কাঠবাদাম।   

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget