এক্সপ্লোর

Hair Care Tips: নিমের সাহায্যে চুলের পরিচর্যা! কী কী উপকার পাবেন

Neem: অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এই সমস্যা দূর করতেও সাহায্য করে নিম।

Hair Care Tips: নিমপাতার যে অনেক গুণ রয়েছে তা সকলেরই জানা। অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ হিসেবে নিমের জবাব নেই। কোনও কারণে অরুচি দেখা দিলে জিভে স্বাদ ফেরাতেও এই নিমই অব্যর্থ। তবে নিমের সাহায্যে চুলের যত্নও (Hair Care with Neem) করা সম্ভব, তা হয়তো অনেকেরই জানা নেই। অন্যান্য অনেক প্রাকৃতিক উপকরণের মতো নিমের সাহায্যেও চুলের পরিচর্যা (Hair care) করা সম্ভব। চুলের কোন কোন সমস্যা দূর করতে নিম কাজে লাগে সেগুলো এবার জেনে নেওয়া যাক।

খুশকির সমস্যা- নারী, পুরুষ উভয়েই খুশকির সমস্যা নাজেহাল হন। বছরের বিভিন্ন মরসুমে বিশেষ করে বর্ষা বা শীতকালে খুশকির সমস্যা বাড়তে দেখা যায়। এর সঙ্গেই স্ক্যাল্পে দেখা দেয় চুলকানি বা ইচিং সমস্যা। সারাক্ষণ একটা অদ্ভুত অস্বস্তি বোধ হতে থাকে। আর খুশকির সমস্যা বেশি থাকলে চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে। তাই আপনার খুশকির সমস্যা থাকলে এ যাত্রায় নিমের সাহায্যে সেই সমস্যার সমাধান করতে পারবেন। নিমের মধ্যে থাকা অ্যান্টি-ফাঙ্গাল উপকরণ খুশকি দূর করে এবং ইচিং বা চুলকানির সমস্যা কমায়। 

নতুন চুলের বৃদ্ধি- চুলের বৃদ্ধি বা গ্রোথের পাশাপাশি নতুন করে চুল গজাতেও সাহায্য করে নিম। নিমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণগুলি হেয়ার ফলিকল এবং চুলের গোড়া শক্ত করে। ফলে চুল পড়ার সমস্যা কমে এবং চুলের বৃদ্ধি হয় ও নতুন চুল গজায়।

অকালপক্কতা- অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এই সমস্যা দূর করতেও সাহায্য করে নিম। জানা গিয়েছে, নিমের মধ্যে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এই অকালপক্কতার সমস্যা দূর করতে সাহায্য করে। অর্থাৎ অসময়ে চুল সাদা হয়ে যেতে দেয় না।

কন্ডিশনার- চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে তা মোলায়েম রাখতে সাহায্য করে নিম। বিশেষ করে চুলের ডগার অংশে ভাল কন্ডিশনারের কাজ করে নিম। এর ফলে চুল নরম এবং উজ্জ্বল হয়। অর্থাৎ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে নিম।

অর্থাৎ নিমের সাহায্যে কোনও হেয়ার প্যাক বাড়িতে তৈরি করে তা লাগালে এবং তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিলে অনেক সমস্যারই সমাধান হবে। প্রাকৃতিক উপকরণের সাহায্যে ত্বক এবং চুলের পরিচর্যা করা সবসময়েই ভাল। এবার সেই তালিকায় নাম জুড়েছে নিমের।  

আরও পড়ুন- মানসিক চাপ কমাতে বাড়িতেই মেনে চলতে পারেন এই নিয়মগুলি

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget