এক্সপ্লোর

Happy New Year 2023: রান্নাঘরে চমক! ময়দা-চিনি ছাড়াই বাড়িতে তৈরি কেক

Cake Recipe: বাড়িতেই অল্প আয়োজনেই তৈরি করা যায় কেক। ময়দার বদলে আটা, চিনির বদলে স্টেভিয়া ব্যবহার করেই তৈরি হবে ফ্রুট কেক।

কলকাতা: শীতের সময় একটু বেশই খাওয়া হয় কেক। ক্রিসমাস থেকে শুরু হয়, চলে নতুন বছর পর্যন্ত। এই সময়টা কেকের দোকানে উপচে পড়ে ভিড়। দোকানের কেক সুস্বাদু হলেও অনেকসময় ময়দা ও চিনি থাকার কারণে শারীরিক কারণে অনেকেই খেতে পারেন না। তাদের জন্য কিন্তু বাড়িতেই অল্প আয়োজনেই তৈরি করা যায় কেক। ময়দার বদলে আটা, চিনির বদলে স্টেভিয়া ব্যবহার করেই তৈরি হবে ফ্রুট কেক। 

ময়দা-চিনি ছাড়াই কেক, কী কী লাগবে?

  • অর্ধেক কাপ আটা।
  • এক টেবিলচামচের ৩/৪ বেকিং পাউডার।
  • এক টেবিলচামচের ১/৪ বেকিং সোডা।
  • অর্ধেক কাপ দই।
  • ১ টেবিলচামচ স্টেভিয়া সুগার।
  • অর্ধেক কাপ তেল।
  • ২ টেবিলচামচ দুধ।
  • ১ টেবিলচামচ দারচিনি গুঁড়ো।
  • ১ টেবিলচামচ ভ্যানিলা এসেন্স

প্রয়োজন ড্রাই ফ্রুট:
এক কাপের চার ভাগের এক ভাগ আমন্ড, একই পরিমাণে কাজু, কালো কিশমিশ লাগবে। প্রয়োজন এক কাপের চার ভাগের এক ভাগ আখরোট। সব ড্রাই ফ্রুটই একটু ভেঙে বা কুচিয়ে নিতে হবে।

কী ভাবে বেকিং?
প্রথমেই সব ড্রাই ফ্রুট একটি পাত্রে অর্ধেক কাপ কমলার রসের ভিজিয়ে রাখুন। কমলার রস না থাকলে জলেও ভিজিয়ে রাখা যায়। এরপর কেকের বাটির ভিতরের গায়ে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার লাগিয়ে নিন। ওই কাজের সময় একটু তেল লাগিয়ে নেবেন যাতে কাগজ বাটির গায়ে সেঁটে থাকে। সামান্য ময়দার গুঁড়ো ছিটিয়ে দিন।

এবার উপাদানে নজর দিতে হবে। প্রথমে আটা এবং বেকিং পাউডার একটি ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে একটি পাত্রে ঢালুন। তারপর সেই দুটি ভাল করে মেশান। এবার অন্য একটি পাত্রে দই ও স্টেভিয়া ঢেলে সেটা ভাল করে ব্লেন্ড করতে হবে। ২-৩ মিনিট ব্লেন্ড করে সেখানে অল্প তেল দিন। তারপর আবার মিনিট তিনেক ব্লেন্ড করুন। শেষে সামান্য দারচিনি গুঁড়ো এবং পরিমাণ মতো এসেন্স দিয়ে ফের ওই মিশ্রণটাকে ব্লেন্ড করুন। ওই মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পরে সেখানে আটা ও বেকিং পাউডারের মিশ্রণ ঢেলে ফের ব্লেন্ড করুন যতক্ষণ না থকথকে ভাব আসছে। এবার অল্প দুধ ঢেলে স্প্যাচুলা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার সেখানে ড্রাই ফ্রুট ঢেলে ভাল করে মিশিয়ে নিন। 

প্রি-হিট:
কেকের মিশ্রণ তৈরির মাঝেই ওভেন প্রি-হিট করে নিতে হবে। কেক বেক করার আগে এমনটা করা প্রয়োজন। এরপর মিশ্রণ তৈরি হয়ে গেলে কেক বেক করার পাত্রে ঢেলে উপরে বাকি থাকা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিন। এবার ৩৫-৪০ মিনিট বেক করলেই তৈরি সুস্বাদু কেক।

আরও পড়ুন: নতুন বছরে কীভাবে মেকআপ করলে নজর কাড়তে পারবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget