এক্সপ্লোর

Easy Teddy Bear Making: বাড়িতে কীভাবে খুব সহজেই টেডি বিয়ার তৈরি করবেন? রইল পদ্ধতি

সবসময় দোকান থেকে উপহার কিনে দিতে হবে, এমন কোনও কথা নেই। আপনি যদি নিজের হাতে সেই উপহার তৈরি করে দিতে পারেন, তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। তাই বাড়িতে নিজের হাতে তৈরি করে ফেলুন টেডি বিয়ার।

কলকাতা: ভালোবাসার সপ্তাহ (Valentines Week) শুরু হয়ে গিয়েছে ইতমধ্যেই। আজ তার চতুর্থ দিন। আজ টেডি ডে (Happy Teddy Day 2022)। ভালোবাসার মানুষরা একে অপরকে আজকের এই বিশেষ দিনে টেডি উপহার দিয়ে থাকেন। মনের মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য কত কী না করেন। আর ভালোবাসার মানুষের কাছ থেকে এমন একটা উপহার পেলে কোন সঙ্গীর মুখে হাসি ফুটবে না। কিন্তু সবসময় দোকান থেকে উপহার কিনে দিতে হবে, এমন কোনও কথা নেই। আপনি যদি নিজের হাতে সেই উপহার তৈরি করে দিতে পারেন, তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। তাই বাড়িতে নিজের হাতে তৈরি করে ফেলুন টেডি বিয়ার। আর উপহার দিন প্রিয় মানুষটাকে। টেডি ডে-তে নিজের হাতে তৈরি করা টেডি উপহার হিসেবে পেলে সঙ্গী দারুণ খুশি হয়ে যাবেন।

১. টেডি বিয়ার (Teddy Bear) তৈরি করার জন্য প্রথমে একটি কাপড় নিয়ে নিতে হবে। নিজের পছন্দ মতো রঙের বড় আকারের কাপড় নিয়ে নিন। যেমন আকারের টেডি বিয়ার বানাতে চাইছেন, সেই মতো নেবেন। মনে রাখবেন এটি দুটি ভাঁজে তৈরি হবে। তাই যেন কম না পড়ে যায়। 

২. এবার একটি মোটা কাগজের উপর টেডি বিয়ারের আকৃতি এঁকে নিন পেন বা পেনসিল দিয়ে। যেমন আকারের আপনি টেডি বিয়ার তৈরি করতে চাইছেন, তেমন আকারের কাগজে আঁকবেন। আর্ট পেপার বা মোটা কাগজের উপর আঁকলে তৈরি করতে সুবিধা হবে।

৩. এবার কাগজটি টেডি বিয়ারের আকারে কাঁচি দিয়ে কেটে নিন।

আরও পড়ুন - Happy Teddy Day 2022: 'টেডি ডে'-তে সঙ্গীকে বিশেষ বার্তায় যা লিখবেন

৪. যে কাপড় দিয়ে টেডি বিয়ার তৈরি করবেন, সেটিকে দু ভাঁজ করে তাতে টেডি বিয়ার আঁকা কাগজটা বসিয়ে সেই অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিন।

৫. টেডি বিয়ারের আকারে কাপড় কেটে নেওয়ার পর দুটো আলাদা দুকরো বেরিয়ে আসবে। এবার সেই দুটি কাপড় উপর নিচ সমানভাবে রেখে ধারগুলো সেলাই করে দিন।

৬. সঠিকভাবে সেলাই করা হয়ে গেলে চোখ নাক, মুখ তৈরির জন্য আলাদা কাপড় কেটে তা তৈরি করে ওই কাপড়ের উপর বসিয়ে সেলাই করে দিন। চোখের জায়গায় পুঁতি বা বোতাম ব্যবহার করলে দেখতে ভালো লাগবে।

৭. এবার নিচের দিকের একটি অংশের সেলাই খুলে সেখান দিয়ে ভিতরে তুলো ভরে আবার ভালো করে সেলাই করে দিন।

৮. ব্যস, আপনার হাতে তৈরি টেডি বিয়ার তৈরি। নিজের হাতে রঙিন কাগজ দিয়ে মুড়ে উপহার দিন প্রিয়জনকে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget