এক্সপ্লোর

HD Makeup: রূপসজ্জায় মেকআপ তো করছেন, HD মেকআপ সম্পর্কে জানা আছে?

HD মেকআপ সম্পর্কে কি কোনও ধারণা আছে? না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু সাধারণ মানুষেরই HD মেকআপ সম্পর্কে তেমন গভীর কোনও ধারণা নেই। তাহলে আজ জেনে নেওয়া যাক HD মেকআপের খুঁটিনাটি।

কলকাতা: নিজেকে সুন্দর আর সুসজ্জিত করে তুলতে প্রায়শই মেকআপ আমরা করে থাকি। লিপস্টিক থেকে টিপ, কাজল থেকে আইলাইনার, কিংবা নেলপলিশ থেকে মাস্কারা, যার যেভাবে নিজেকে সাজিয়ে তুলতে ইচ্ছে হয়, সে সেভাবেই নিজেকে সুসজ্জিত করে তোলে। কখনও পোশাকের সঙ্গে মানানসই করে তো কখনও নিজের মতো স্টাইল স্টেটমেন্ট ঠিক করে মেকআপ আমরা করে থাকি। কিন্তু HD মেকআপ সম্পর্কে কি কোনও ধারণা আছে? না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু সাধারণ মানুষেরই HD মেকআপ সম্পর্কে তেমন গভীর কোনও ধারণা নেই। তাহলে আজ জেনে নেওয়া যাক HD মেকআপের খুঁটিনাটি।

কী এই HD মেকআপ?
HD কথার পুরো নাম আমরা সকলেই জানি হাই ডেফিনেশন। যেমন ক্যামেরায় ভালো ছবি তোলার জন্য ক্যামেরার ফিচারে হাই ডেফিনেশনের দিকে আমরা বিশেষ নজর দিই। তেমনই মেকআপ আর্টিস্টরা মেকআপকে আরও সুন্দর করে তোলার জন্য HD মেকআপ করেন। যাতে HD ক্যামেরাতেও ত্বকের রিঙ্কল, দাগ-ছোপ ধরা না পড়ে।

সাধারণ মেকআপের সঙ্গে HD মেকআপের পার্থক্য কোথায়?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণ মেকআপের সঙ্গে HD মেকআপের পার্থক্যটা শুধুমাত্র একটা জায়গাতেই। কীভাবে প্রসাধনীগুলি ব্যবহার করা হচ্ছে। তাতেই পার্থক্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যখন কোনও মেকআপ চড়াভাবে করা হয়, তখনই তা HD মেকআপে পরিণত হয়। এই ধরনের মেকআপ কৃত্রিম বলে মনে হবে বলে মত তাঁদের।

আরও পড়ুন - Food and Health: বাচ্চাকে যে বিস্কুট খাওয়াচ্ছেন, তা কি আদৌ স্বাস্থ্যকর?

HD মেকআপের ক্ষেত্রে কী কী বিশেষ জিনিস ব্যবহার করা হয়?
বিশেষজ্ঞদের মতে, HD মেকআপ করা হয় এমন ব্রাশ এবং অন্যান্য জিনিসের মাধ্যমে, যাতে তা কোমল দেখায়। HD মেকআপের ক্ষেত্রে যেকোনও প্রসাধনী মেশানোর কায়দাতেও রয়েছে বিশেষত্ব।

কীভাবে HD মেকআপ ব্যবহার করবেন?
HD মেকআপ ব্যবহার করার আগে প্রসাধনীগুলি মেশানোর সঠিক কায়দা জেনে নেওয়া জরুরি। প্রতিটা প্রসাধনী সঠিকভাবে মিশিয়ে তবেই তা ত্বকে ব্যবহার করতে হবে। তবেই HD মেকআপ সম্ভব। আরও একটা বিষয়ের দিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন, তা হল, গলা এবং মুখের মধ্যে যেন কোনও হালকা লাইনও দেখা বা বোঝা না যায়, সেদিকে নজর দিতে হবে। মুখের মেকআপের সঙ্গে গলার মেকআপকে এমনভাবে মসৃন দেখাতে হবে, যাতে কোনও পার্থক্য চোখে না ধরা পড়ে। এছাড়াও HD মেকআপের ক্ষেত্রে ত্বকের রঙের সঙ্গে ফাউন্ডেশের রঙ সঠিক রাখার দরকার।

HD মেকআপ ব্যবহার করার উপকারিতা কী?
আমাদের ত্বকে নানারকম দাগ-ছোপ দেখা যায়। ত্বকের সমস্ত খামতিগুলিকে সঠিক মেকআপের মাধ্যমে ঢেকে ফেলাই HD মেকআপের কাজ। এছাড়াও, কোনও কৃত্রিমভাব এর কারণে ত্বকে ফুটে ওঠে না। ত্বকের স্বাভাবির উজ্জ্বলভাব ফুটিয়ে তুলতে সাহায্য করে HD মেকআপ।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget