এক্সপ্লোর

Anemia Symptoms: আপনি কি রক্তাল্পতায় ভুগছেন? কী কী উপসর্গ দেখলে বুঝতে পারবেন? জেনে নিন

Anemia Problem: আপনি কি খুব অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন? সারাক্ষণ একটা ঝিমানি ভাব দেখা যায়? ক্লান্তি লাগে? তাহলে হতে পারে আপনি অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন।

Anemia Symptoms: অ্যানিমিয়ার (Anemia Problem) সমস্যা হয়েছে অর্থাৎ আপনি রক্তাল্পতায় ভুগছেন, এটা বুঝবেন কীভাবে। আপনার শরীরে স্বাভাবিকের তুলনায় কম পরিমাণে রক্ত রয়েছে, অ্যানিমিয়ার (Anemia Symptoms) সমস্যা হয়েছে, হিমোগ্লোবিনের মাত্রা কমেছে কিনা বোঝা যাবে বেশ কিছু লক্ষণ অর্থাৎ উপসর্গ দেখে। সেগুলি কী কী, একনজরে দেখে নিন। 

ত্বকে ফ্যাকাশে ভাব 

অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার সমস্যা দেখা দিলে ত্বক ফ্যাকাশে হয়ে যায়। এমনি দেখেই মনে হয় যেন রক্তশূন্য হয়েছে ত্বক। কোনও জৌলুস, উজ্জ্বলভাব থাকে না। ত্বক একদম নির্জীব হয়ে পড়ে। 

শ্বাস নিতে সমস্যা 

রক্তাল্পতার সমস্যা থাকলে অল্প কাজ করে হাঁপিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিতে পারে। শ্বাস নিতে সমস্যা অনুভব করতে পারেন আপনি। মনে হবে যেন গলা চোকড অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে। 

হঠাৎ বাড়তে পারে হৃদস্পন্দন 

রক্তাল্পতার সমস্যা থাকলে অর্থাৎ অ্যানিমিয়া হলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হৃদযন্ত্র। আচমকা বেড়ে যেতে পারে হৃদস্পন্দন। তাই এই জাতীয় সমস্যা দেখা দিলে, সতর্ক হোন। 

হাত-পা ঠান্ডা হওয়া, ঘেমে যাওয়া 

অ্যানিমিয়া থাকলে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অনেকক্ষেত্রে দেখা যায় আপনার হাত-পা ঘেমে যাচ্ছে। এই জাতীয় লক্ষণ বারংবার দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

নিয়মিত মাথা যন্ত্রণা হওয়া 

অনেকের তীব্র মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় রক্তাল্পতা হলে। খুব অল্পেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই জাতীয় সমস্যা অনেক কারণেই হতে পারে। তাই প্রায়ই মাথা ব্যথা হওয়া ভাল নয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাথা ব্যথার সমস্যা হলে নিজেই ওষুধ অর্থাৎ পেনকিলার খাবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও প্রকার পেনকিলার খাওয়ার অর্থাৎ বিপদকে ডেকে আনা। 

সর্বক্ষণ ঝিমানি-ক্লান্ত ভাব, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা 

আপনি কি খুব অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন? সারাক্ষণ একটা ঝিমানি ভাব দেখা যায়? ক্লান্তি লাগে? তাহলে হতে পারে আপনি অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন। সবসময় যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কারণেই ঝিম ধরা ভাব থাকবে তাই নয়। তবে অনেকসময়েই দেখা যায় এই উপসর্গের আসল কারণ হল রক্তাল্পতা। তাই সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি। 

মাথা ঘোরার সমস্যা, হঠাৎ চোখের সামনে অন্ধকার দেখা 

মাথা ব্যথা, ঝিমানি ভাব, ক্লান্তির পাশাপাশি অ্যানিমিয়ার সমস্যা হলে মাথা ঘোরানোর সমস্যাও দেখা যায়। আচমকাই মনে হতে পারে যেন চোখের সামনে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণের জন্য ব্ল্যাক-আউট হতে পারে। 

আপনার রক্তাল্পতার সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ আপনি অ্যানিমিয়ার শিকার কিনা তা জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। উল্লিখিত লক্ষণগুলি দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

আরও পড়ুন- গরমের মরশুমেও শীতের মতোই ফাটছে ঠোঁট, কীভাবে দূর করবেন এই রুক্ষ-শুষ্ক ভাব, রইল কিছু সহজ টিপস 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget