এক্সপ্লোর

নুন জলে গার্গল করলে রুখে দেওয়া যায় করোনা, দাবি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের

১৬ মার্চ পিআইবি ফ্যাক্ট চেক থেকে ট্যুইট করে জানানো হয়েছিল যে, গার্গল করলে কোনওভাবেই করোনাকে জব্দ করা যায় না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের সমস্ত দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছিল।

কলকাতা: করোনার দাপট ক্রমশ বাড়ছে। মারণ ভাইরাসের প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। বিভিন্ন দেশ চালাচ্ছে জোর কদমে গবেষণা। এরই মধ্যে করোনা নির্মূল করার হাতিয়ার রয়েছে বলে দাবি করলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের দাবি, স্রেফ নুন জলে গার্গল করে নোভেল করোনার মারাত্মক সংক্রমণ রুখে দেওয়া যেতে পারে। গবেষক দলের প্রধান প্রোফেসর আজিজ শেখ জানিয়েছেন যে, গরম জলে নুন দিয়ে গার্গল করলে কোভিড ১৯-এর বাড়বাড়ন্ত আটকে দেওয়া যায়। সমীক্ষায় দেখা গিয়েছে যে, গরম নুন জল শরীরের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কোভিড ১৯ আরএনএ ভাইরাসের ওপরে এক প্রোটিনের চাদর থাকে। গরম নুন জল সেই প্রোটিন নষ্ট করে দিয়ে ভাইরাসকে অকেজো করে দেয় বলে দাবি গবেষকদের। প্রোফেসর আজিজ শেখ জানিয়েছেন, কোভিড ১৯ এর সংক্রমণ ঠেকাতে দিনে বেশ কয়েকবার গরম নুন জলে গার্গল করা দরকার। তাতে শ্বাসনালী বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে না। তবে বিকল্প মতও রয়েছে। গরম জলে নুন, ভিনিগার বা এরকম কোনও কিছু মিশিয়ে গার্গল করলে করোনাকে রুখে দেওয়া যায়, এই দাবির কোনও পোক্ত ভিত নেই বলে মনে করছেন একদল বিজ্ঞানী। তাঁদের একাংশের দাবি, গার্গল করলে জীবাণু মারা যায়। তবে তা রোগ প্রতিরোধ করতে পারে কি না, তা নিয়ে কোনও বলিষ্ঠ প্রমাণ নেই। গার্গলে শ্বাসনালীর সংক্রমণ আটকানো যেতে পারে বলে বিশ্বাস করেন জাপানের বিজ্ঞানীরা। ২০০২ সালে জাপানের একদল বিজ্ঞানী শ্বাসনালীর সমস্যায় ভোগা ২৩জনের ওপর গার্গল থেরাপি প্রয়োগ করে দেখেন যে, তাঁরা বেশ উপকৃত হয়েছেন। তবে করোনা সংক্রমণ তাতে রোখা যাবে কি না, নিশ্চিত নয় বিজ্ঞানীদের একাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনা প্রতিরোধের জন্য যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে, তাতে কোথাও গার্গলের কথা বলা নেই। যদিও হাত ধোওয়া থেকে শুরু করে মাস্কের ব্যবহারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ১৬ মার্চ পিআইবি ফ্যাক্ট চেক থেকে ট্যুইট করে জানানো হয়েছিল যে, গার্গল করলে কোনওভাবেই করোনাকে জব্দ করা যায় না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের সমস্ত দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছিল।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget