এক্সপ্লোর

Bone Health: হাড় ভাল রাখতে পাতে কম নুন, বেশি থাকুক ক্যালশিয়াম

Bone Health Tips: হাড়ের একাধিক সমস্যা এড়াতে গেলে প্রথম থেকেই নজর রাখতে হবে স্বাস্থ্যকর ডায়েটে। সঙ্গে প্রয়োজন ডাক্তারের পরামর্শ।

কলকাতা: বয়স যাই হোক, হাড়ের যত্ন নিতে হয় ছোট থেকেই। কারণ অযত্ন করলে যে কোনও বয়সেই সমস্যা হতে হাড় নিয়ে। বিশেষজ্ঞরা বলেন, সাধারণত ৪০ বছর বয়সের পর দ্রুত হাড়ের ক্ষয় শুরু হয়। হরমোন লেভেল কমতে থাকা, ক্যালশিয়ামের মাত্রা কমে যাওয়া, শারীরিক পরিশ্রম কমে যাওয়া বা নেশাদ্রব্যের ব্য়বহার, ইত্যাদি নানা কারণে হাড়ের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা হয়। এছাড়া থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হলে, মেনোপজের পর হরমোন (Hormones) সংক্রান্ত কারণে বাড়তে পারে অস্টিওপোরোসিসের (osteoporosis) মতো রোগের ঝুঁকি। ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কমে গেলেও ক্ষতি হয় হাড়ের স্বাস্থ্যে।

হাড়ের একাধিক সমস্যা এড়াতে গেলে প্রথম থেকেই নজর রাখতে হবে। স্বাস্থ্যকর ডায়েট, নিয়মিত ডাক্তারের পরামর্শ প্রয়োজন। আর কী কী করলে ভাল থাকবে হাড়? 

পর্যাপ্ত ক্যালশিয়াম, ভিটামিন ডি
হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে শরীরে পর্যাপ্ত ক্যালশিয়ামের (calcium) জোগান দিতে হবে। প্রয়োজন ভিটামিন ডি (vitamin D)-এরও। তবে একমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী তা খেতে হবে।

প্রাকৃতিক জোগান
শুধু সাপ্লিমেন্ট নয়, খাবার থেকেও ভিটামিন ও ক্যালশিয়াম জোগাড় করতে হবে। দুধ-দুই বা দুগ্ধজাত যেকোনও খাদ্য রাখতে হবে ডায়েটে। এছাড়া সামুদ্রিক মাছ ও সয়াবিন উপকারী। ভিটামিন ডি-র জন্য শরীরে সূর্যের আলো পড়া প্রয়োজন।

শরীরচর্চার গুরুত্ব
ব্যায়াম, সাঁতার বা যেকোনও ধরনের শরীরচর্চা (exercise) হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে প্রয়োজনীয়। সম্ভব হলে জিম করা যায়, নয়তো খালি হাতে হালকা শরীরচর্চাও যথেষ্ট উপকারী। প্রশিক্ষকের নির্দেশ নিয়ে করতে হবে ব্যায়াম।

কমুক কফি
হাড়ের যত্ন নিতে গেলে কমাতে হবে কফি খাওয়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত কফি শরীরে ক্যালশিয়ামের পরিমাণ কমায়। প্রতি ১০০ মিলিগ্রাম ক্যাফেইন (Caffeine) শরীরে গেলে ৬ মিলিগ্রাম ক্যালশিয়াম নষ্ট হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

নুনে না
খুব বেশি নুনও শরীরের জন্য ক্ষতিকর। অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত নুন (salt)। বিশেষজ্ঞদের একটি অংশ বলেন, হাইপারটেনশনের (hypertension) সঙ্গে হাড়ের ক্ষতির সংযোগ রয়েছে। অতিরিক্ত নুনের জন্য হওয়া উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যার কারণেও অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যায়।    

দূরে থাক নেশা
তামাক থেকে মদ-যেকোনও নেশাদ্রব্যের অভ্যাসই হাড়ের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। নিকোটিন (Nicotine) হাড়ের রিজেনারেশন (regenaration) প্রক্রিয়াকে ব্যাহত করে। যার ফলে সহজেই ক্ষতিগ্রস্ত হয় হাড়। অতিরিক্ত অ্যালকোহল জাতীয় পানীয় খেলে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি শোষণ করার ক্ষমতা কমে যায়। নেশা দূরে রাখতে ভাল থাকবে হাড়ের স্বাস্থ্য। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget