এক্সপ্লোর

Health Tips: হাড় ও গাঁটের ব্যথা আটকাতে বদল আনুন লাইফস্টাইলে, পরামর্শ বিশেষজ্ঞদের

Bone Health: কারও কোমর, কারও হাঁটু, কারও আবার অন্য কোথাও। বয়স পঞ্চাশ টপকাতে না টপকাতেই শরীরের বিভিন্ন অংশে ব্যথা প্রায় 'ঘর ঘর কি কহানি'। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যথার নেপথ্যে খলনায়ক অস্টিওপোরোসিস।

নয়াদিল্লি: কারও কোমর, কারও হাঁটু, কারও আবার অন্য কোথাও। বয়স পঞ্চাশের বেড়া টপকাতে না টপকাতেই শরীরের বিভিন্ন অংশে ব্যথা (pain) প্রায় 'ঘর ঘর কি কহানি'। বেশিরভাগ ক্ষেত্রে এই হাড় (bone) ও গাঁটের (joints) ব্যথার নেপথ্যে খলনায়ক অস্টিওপোরোসিস (Osteoporosis)। একটি পরিসংখ্যান বলছে, পঞ্চাশোর্ধ্ব মহিলাদের প্রতি তিন জনের মধ্যে এক জন ও পঞ্চাশোর্ধ্ব পুরুষদের প্রতি পাঁচ জনের এক জন অস্টিওপোরোসিসের শিকার। অর্থাৎ এই রোগের দাপট ঠিক কতটা, সেটা এখান থেকেই স্পষ্ট। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে সামান্য লাইফস্টাইল বদলালেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়।

অস্টিওপোরোসিস কী?
সহজ ভাষায় bone mass কমতে থাকা যার জেরে হাড় ক্ষয়ে যেতে থাকে। ফল? খুব সহজে ভেঙে যেতে পারে। সাধারণ ভাবে শৈশব ও কৈশোরের বড় অংশ জুড়ে এই bone mass তৈরি হতে থাকে। তিরিশ বছরের মধ্যে তার চূড়ান্ত বিকাশ হয়ে যায়। আর বার্ধক্য হল এই bone mass কমার সময়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর এই ক্ষয় আরও বাড়তে থাকে। ফলে অস্টিওপোরোসিসের সম্ভাবনা বাড়ে। তাই অল্পবয়সেই যদি সতর্কতা গ্রহণ না করা হয়, তা হলে হাড় ও গাঁটের সমস্যা শুধু যে তীব্র যন্ত্রণা হয়েই ভোগান্তি বাড়াবে তা নয়। আরও নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে, মনে করে বিশেষজ্ঞরা। লাইফস্টাইলে কয়েকটি বদল আনলে এই আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব, সংযোজন তাঁদের।

কী কী বদল?
খাবার থেকে সঠিক পুষ্টি আসা অত্য়ন্ত জরুরি। আর এই অভ্যাস যাতে অল্পবয়স থেকেই তৈরি হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। যেমন, ফল, শাকসব্জি ও দুগ্ধজাত খাবার যেন অতি অবশ্যই তালিকায় থাকে। এর ফলে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ভিটামিন ডি-র মতো হাড়ের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি উপকরণের জোগান বাড়ে। কোন বয়সসীমার মধ্য কতটা ক্য়ালসিয়াম নেওয়া দরকার, সে ব্যাপারেও নির্দিষ্ট রূপরেখা রয়েছে। তবে প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে এগনোই ভাল। এছাড়াও যেখান থেকে ক্যালসিয়াম ও ফসফরাসের মতো জরুরি উপকরণ পাওয়া যায় সেগুলি খাওয়ার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। যেমন দুধ, চিজ, ইয়োগার্ট, মাংস, ডিমসেদ্ধ ইত্যাদি। মনে রাখা দরকার ক্যালসিয়াম যাতে ঠিকঠাক শরীরে মেশে, সে জন্য ভিটামিন ডি অত্যন্ত জরুরি। তাই সয়া, মাশরুম, কড লিভার অয়েল-ও খেতে জোর দিচ্ছেন অনেকে। সূর্যের আলোয় থাকাটাও ভিটামিন ডি তৈরির পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। তবে শুধু ভিটামিন ডি নয়, ভিটামিন ই-র দিকেও খেয়াল রাখা দরকার। এটি পেশিস্বাস্থ্যের পক্ষে জরুরি। সুষম ও পুষ্টিকর খাওয়াদাওয়ার পাশাপাশি এক্সারসাইজ-ও করতে বলছেন বিশেষজ্ঞরা। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অন্তত আধ ঘণ্টার ওয়ার্কআউট আবশ্যক। শিশুদের জন্য ওই মেয়াদ ১ ঘণ্টা। বিশেষ করে পিলাটে ও যোগাসন এক্ষেত্রে দারুণ কাজে দেয়। তাই এগুলিও জীবনচর্চায় সামিল করা দরকার। লক্ষ্য রাখতে হবে ওজন যাতে বাড়াবাড়ি রকম বেড়ে না যায়। পাশাপাশি ধূমপান ও মদ্যপানের অভ্যাসও ছাড়া দরকার। সবচেয়ে বড় কথা, আপনি কী ভাবে দাঁড়ান ও বসেন, সেটাও কিন্তু অনেকাংশে হাড়ের স্বাস্থ্য নির্ধারণ করতে পারে। 

তাই সময় থাকতে সতর্ক হোন। তা হলে বার্ধক্যেও চাঙ্গা থাকবে হাড়, ভোগাবে না গাঁটের ব্যথা।

আরও পড়ুন:ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget