এক্সপ্লোর

Protein Deficiency: প্রোটিনের ঘাটতি হলে কী কী সমস্যা দেখা দিতে পারে আপনার শরীরে?

Healthy Lifestyle Tips: প্রোটিনের সঙ্গে সরাসরি যোগ রয়েছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার। প্রোটিনের ঘাটতি হলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে।

Protein Deficiency: সুস্থ থাকার জন্য (Healthy Lifestyle) সুষম আহার (Proper Diet) করা প্রয়োজন। সুষম আহার বলতে এমন খাবারের কথা বোঝানো হয় যেখানে ভিটামিন, মিনারেলস এবং প্রোটিন- সবই সঠিক পরিমাণে বজায় থাকবে। তবে অনেকেই ওজন কমানোর জন্য ডায়েট করতে গিয়ে এই বিষয়টি ভুলে যান। সেক্ষেত্রে হয়তো একটি উপকরণের ঘাটতি হয়ে যায়। যদি আপনার শরীরে প্রোটিনের ঘাটতি (Protein Deficiency) দেখা যায়, তাহলে একাধিক সমস্যায় ভুগতে পারেন আপনি। ঠিকমতো খাওয়া দাওয়া না করলে, মেনুতে প্রোটিন সমৃদ্ধ খাবার না রাখলে, আপনার শরীরে প্রোটিনের ঘাটতি দেখা যাবে। এর ফলে একাধিক গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। শরীরে প্রোটিনের ঘাটতি হলে কী কী সমস্যা দেখা দিতে পারে এবং কী কী লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে শরীরে প্রোটিনের ঘাটতি হয়েছে, দেখে নিন। 

চুল, ত্বক এবং নখের গঠনে সমস্যা 

শরীর প্রোটিনের ঘাটতি হলে আপনার চুলের সমস্যা দেখা দিতে পারে। চুল পাতলা হয়ে যেতে পারে। চুল ভঙ্গুর হয়ে যেতে পারে। চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে। প্রোটিনের ঘাটতি ত্বকের সমস্যাও তৈরি করতে পারে। এর পাশাপাশি ভঙ্গুর হয়ে যেতে পারে আপনার নখ। পাতলা হয়ে যায় নখের গঠন। 

প্রোটিনের ঘাটতি হলে কমতে পারে এনার্জি-স্ট্যামিনা 

প্রোটিন আমাদের এনার্জির জোগান দেয়। সারাদিন কাজের শক্তি জোগায়। স্ট্যামিনা অর্থাৎ কর্মক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। প্রোটিনের ঘাটতি হলে এগুলি হবে না। শরীরে প্রোটিনের ঘাটতি থাকলে আপনি সারাক্ষণ ঝিমিয়ে থাকবেন। ক্লান্ত-অবসন্ন লাগবে। স্বল্প পরিশ্রমেই দুর্বল হয়ে পড়বেন আপনি। 

হাড় এবং পেশীর গঠনে ক্ষয় 

প্রোটিন সমৃদ্ধ খাবার না খেলে আপনার হাড়ের গঠন ভঙ্গুর হয়ে যেতে পারে। এছাড়াও পেশীর ক্ষয় হতে পারে। অতএব সময় থাকতেই সতর্ক হয়ে যাওয়া জরুরি। হাড়ের গঠন ভঙ্গুর হয়ে গেলে দ্রুত আপনার হাড় ক্ষয়ে যাবে। সামান্য চোট-আঘাতেই সহজে ফ্র্যাকচার হওয়ার প্রবণতা দেখা যাবে। অর্থাৎ হাড় ভেঙে যেতে পারে। 

দুর্বল হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা 

প্রোটিনের সঙ্গে সরাসরি যোগ রয়েছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার। প্রোটিনের ঘাটতি হলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে। মানবদেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ক্রমশ কমতে থাকলে সহজেই অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। একাধিক রোগ বাসা বাঁধতে পারে শরীরে। সহজে ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 

আরও পড়ুন- ত্বক বাঁচাতে স্কার্ফই গতি ? এর ঠিকমতো যত্ন নিচ্ছেন তো ? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget