এক্সপ্লোর

Snakebite First Aid: সাপে কামড়ালে কী করবেন কী করবেন না?

খবরের কাগজের পাতায় চোখ রাখলেও নানা জায়গায় সাপের কামড়ে মৃত্যু নানা খবর চোখে পড়ে। এছাড়াও বিভিন্ন জায়গায় সাপের কামড়ের পর সঠিক চিকিৎসা না করে ওঝার কাছে নিয়ে যাওয়ার ফলেও বহু প্রাণহানী হয়।

কলকাতা: সারা বিশ্বে রোজ কোথাও না কোথাও কাউকে না কাউকে সাপে কামড়াচ্ছে (Snake Bite)। সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ ওর্গানাইজেশনের (WHO) পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হচ্ছে, প্রতি বছর সারা বিশ্বে গড়ে প্রায় ৮১ হাজার থেকে ১ লক্ষ ৩৮ হাজার মানুষ সাপের কামড়ে প্রাণ হারান। খবরের কাগজের পাতায় চোখ রাখলেও নানা জায়গায় সাপের কামড়ে মৃত্যু নানা খবর চোখে পড়ে। এছাড়াও বিভিন্ন জায়গায় সাপের কামড়ের পর সঠিক চিকিৎসা না করে ওঝার কাছে নিয়ে যাওয়ার ফলেও বহু প্রাণহানী হয়। তাই সাপ কামড়ালে কী কী করবেন আর কী কী করবেন না, সেগুলো জেনে নেওয়া খুবই জরুরি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাপের কামড়ের পর আমাদের শরীরে দু ধরনের প্রতিক্রিয়া হয়। কেউটে জাতীয় সাপ যদি কামড়ায়, তাহলে তার বিষ আমাদের স্নায়ুতে প্রভাব ফেলে। বিষক্রিয়ার মাধ্যে আমাদের স্নায়ুর অকেজো হতে শুরু করে। আবার কোনও কোনও সাপের কামড়ে রক্তে বিষক্রিয়া ছড়াতে শুরু করে।

১. বিশেষজ্ঞদের মতে, সাপের কামড়ের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করা দরকার। যাতে সঠিক সময়ে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

২. সাপের কামড়ের ঘটনায় রোগীকে একেবারেই ফেলে রাখা উচিৎ নয়। এতে বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। মৃত্যু পর্যন্ত হতে পারে।

৩. আক্রান্ত ব্যক্তির বেল্ট, গয়না, ঘড়ি, আংটি প্রভৃতি সঙ্গে সঙ্গে খুলে দেওয়া প্রয়োজন। 

৪. অ্যাম্বুলেন্স আসতে যদি দেরি করে, তাহলে আশেপাশের যেকোনও গাড়িতে করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে।

৫. বিশেষজ্ঞদের মতে, রোগীকে বাম দিক ফিরিয়ে শুইয়ে রাখা বা নিয়ে যাওয়া প্রয়োজন। রোগী যেন অবশ্যই বাম দিক ফিরে শুয়ে থাকেন, তাঁর ডান পা ভাঁজ করা থাকতে হবে, হাত মুখের কাছে থাকবে। 

৬. সাপে কামড়ালে একেবারেই প্যানিক করা উচিৎ নয়। চিকিৎসার মাধ্যমে সুস্থতা সম্ভব। তাই চিৎকার চেঁচামেচি বা উদ্বিগ্ন না হয়ে আগে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।

৭. সাপটিকে কোনওভাবেই ধরা কিংবা মেরে ফেলা উচিৎ নয়।

৮. সাপের কামড়ের জায়গাটি কাটা কিংবা মুখ দিয়ে শুষে নেওয়া উচিৎ নয়।

৯. সাপের কামড়ের জায়গাটি একেবারেই শক্ত করে বাঁধবেন না। ওই জায়গায় বরফ ঘষা দরকার।

১০. একেবারেই কোনও ঝাড়ফুঁক বা ওঝার কাছে নিয়ে যাওয়া সঠিক নয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget