এক্সপ্লোর

Summer Scalp Infection : গরমে মাথা চুলকে নাজেহাল? চুলের গোড়ায় ফোঁড়া? অবহেলার বিষয় নয় !

Summer Scalp Itchiness: ঘাম জমেও মাথার ত্বকে নানারকম ইনফেকশন হয়ে থাকে। সেই সঙ্গে বা়ড়ে চুল ওঠার সমস্যাও। তার জন্য অনেকটাই দায়ী এই  স্যাঁতস্যাঁতে আবহাওয়া।

গরমে মাথার ত্বকের নানা ইনফেকশন ( Summer Scalp infections )

মাঝেমধ্যে বৃষ্টি হলেও কমতি নেই গরমে।  বৃষ্টিতে যেমন স্ক্যাল্প স্যাঁতস্যাঁতে থাকে, তেমন ঘাম জমেও মাথার ত্বকে নানারকম ইনফেকশন হয়ে থাকে। সেই সঙ্গে বা়ড়ে চুল ওঠার সমস্যাও। তার জন্য অনেকটাই দায়ী এই  স্যাঁতস্যাঁতে আবহাওয়া। সেই সঙ্গে চুলের গোড়ায় জমে ঘামও। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়চামড়ায় কী কী সমস্যা প্রকট হয়, জানালেন  চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অভিষেক দে। এই সময়  ফাঙ্গাল ইনফেকশন নানা ভাবে ভোগায় । তার মধ্যে কোনটির কী উপসর্গ, চিকিত্সাই বা কী, জানালেন তিনি। 

ক্রনিক সুপারফিসিয়াল ফলিকুলাইটিস অফ স্ক্যাল্প : ( Chronic Superficial Folliculitis of Scalp) : গরম ও বর্ষার সন্ধিক্ষণে বাচ্চাদের এই রোগ থেকে সমস্যা বেশি হয়। ছোট ছোট ফোঁড়ার মতো হয় মাথায়, তাতে পুঁজও থাকে। যা খুবই যন্ত্রণাদায়ক। ওষুধ, অ্যান্টিইনফ্লামেটরি অ্যান্টিফাঙ্গাল সলিউশন ও ওষুধ খেয়ে সমস্যার উপশম হয়। কিন্তু দোকান থেকে আন্দাজে ওষুধ কিনে খেয়ে সারানোর চেষ্টা না করাই মঙ্গল। 

টিনিয়া ক্যাপিটিস (tinea capitis) : মাথার মধ্যে ছোট ছোট প্যাচ। যেখান থেকে চুল উঠে যায়। সেই সঙ্গে অসম্ভব মাথা চুলকায়। এটিও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। যা কিনা বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়। এ ক্ষেত্রে চিকিত্সকরা দায়ী করলেন মাথায় নানারকম তেল মাখাকে। নারকেল তেল বা সরষের তেল, মাথার ত্বকে না মেখে চুলে লাগালে ক্ষতি নেই। তবে তেল দেওয়ার অভ্যেস ফাঙ্গাল ইনফেকশন বাড়তেই পারে।   

সেবরিক ডার্মাটাইটিস (Seborrheic Dermatitis) : গরমে ঘাম জমে মাথার ত্বকে চটচটে খুশকির মতো সমস্যা হয়। সেই সঙ্গে চুলকানিও। মাথা চুলকোতে চুলকোতে রক্ত বের হওয়ার অভিজ্ঞতাও হয় অনেকের। এটি কিন্তু আদতে একপ্রকার স্কিন এগজিমা। স্ক্যাল্পের সমস্যা বলে কোনওভাবেই অবহেলা করা যায় না।

অনেকেই তা সাধারণ খুশকি ভেবে বাজার চলতি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করেন। ভাবেন, এভাবেই সেরে যাবে বোধ হয়। তবে মনে রাখতে হবে, এই অসুখ সারাতে লাগবে  মলম। সেই সঙ্গে প্রয়োজন ওরাল মেডিসিনও।  ত্বকে তৈলাক্ত কিচ্ছু লাগানো যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। খার-যুক্ত সাবান , শ্যাম্পু ব্যবহার নৈব নৈব চ। বিজ্ঞাপনী চমকে বিউটি প্রোডাক্ট না কিনে সরাসরি ডাক্তারের কাছেই যেতে হবে বাড়াবাড়ি হওয়ার আগে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget