এক্সপ্লোর

Heart Attack : সময় দিচ্ছে না, মুহূর্তে মৃত্যু, হার্ট অ্যাটাকের ভয়ঙ্কর প্রবণতা হচ্ছে প্রকট! তরুণদের বাঁচার উপায় বললেন চিকিৎসক নেনে

Heart Attack In Youth Symptoms : চিকিৎসক নেনে বলেন, এর কারণ বোঝা মুশকিল। তবে এই ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে, কোনও লক্ষণ থাক বা না-থাক, কয়েকটি উপায় অবলম্বন করা যায়।

Heart Attack In Youth : হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এখন আর কেবল বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। কম বয়সে হৃদরোগে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। বেড়েই চলেছে সংখ্যাটা। কোভিড পরবর্তী কালে এই প্রবণতা বেড়েছে নিঃসন্দেহে। এর কারণ নিয়ে চিকিৎসকদের মধ্যেই নানারকম মত রয়েছে। তবে হালে হার্ট অ্যটাকের আরেকটি প্রবণতার কথা তুলে ধরেছেন কার্ডিওলজিস্ট শ্রীরাম নেনে, যা সত্যিই উদ্বেগের।  ইদানীং দেখা যাচ্ছে,তরুণদের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।  আর চিকিৎসার সময় পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আপাতদৃষ্টিতে সুস্থ মানুষরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, কোনও আগাম লক্ষণ ছাড়াই। 

সম্প্রতি মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে একটি পডকাস্টে এই নিয়ে কথা বলেছেন  ।  রণবীর এলাহাবাদিয়ার পডকাস্ট 'দ্য রণবীর শো'-এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন নেনে।  তিনি সেখানেই তরুণদের মধ্যে সাডেন হার্ট অ্যাটাকের কারণ নিয়ে কথা বলেন।  তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার সময়  হৃদপিণ্ডের পেশীর কোনও অংশে রক্ত ​​প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। সাধারণত তিনটি প্রধান করোনারি ধমনীর একটিতে ব্লকেজ থাকার কারণে এই বিপদ আসে। তখন হৃৎপিণ্ডের সেই অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছতে পারে না। সেটাই হার্ট অ্যাটাকের কারণ। ঠিক সেই সময়ই বুকে ব্যথা অনুভব হয়। এই ব্যথা হাতে ছড়িয়ে যেতে পারে। সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে।  ঘাম হয়। বুক ধড়ফড় করে।  তবে এই লক্ষণগুলিও অনেকের হয় না। তিনি বলেন, ২০ শতাংশ রোগীর মধ্যে এই সব লক্ষণওদেখা যায় না।  হঠাৎ তাঁরা কিছুটা অসুস্থ বোধ করেন। তার পর হঠাৎই চেতনা হারান। তারপর হয়ত লুটিয়ে পড়েন। ব্যস্, অনেক ক্ষেত্রে এখানেই তাঁদের জীবনটা থেমে যায়। 

বেশিরভাগ বিশেষজ্ঞরাই মনে করছেন, ইদানিং যে মানসিক চাপ মধ্যে দিয়ে তরুণরা যান, তা বিপজ্জনক।  সেই সঙ্গে বসে কাজের অভ্যাসও বিপদের কারণ হয়ে দাঁড়ায়।  ধূমপান সেই অবস্থা আরও  খারাপ করে। ঝুঁকি বাড়াতে পারে  খাদ্যাভ্যাস।  ডায়াবেটিস বা রক্তের উচ্চ রক্তচাপের সমস্যা অবস্থার অবনতি ঘটায়। ভারতে ইদানিং দেখা যাচ্ছে, ৪৫ বছরের কম বয়সীদের মধ্যে হৃদরোগজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এই প্রবণতা বেড়েছে। 

চিকিৎসক নেনে বলেন, এর কারণ বোঝা মুশকিল। তবে এই ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে, কোনও লক্ষণ থাক বা না-থাক, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, হার্টের স্ক্রিনিং করানো আবশ্যক।  এই বিষয়ে পারিবারিক ইতিহাস সম্পর্কে সচেতন থাকা দরকার। এছাড়া সুষম খাদ্যের অভ্যেস, নিয়মিত ব্যায়াম করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা জরুরি। এছাড়াও যে কোনও ধরনের তামাক ও অ্যালকোহল এড়ানোও বাঞ্ছনীয়। 

এছাড়া সতর্ক থাকুন, অকারণ  ক্লান্তি, বুকে বা চোয়ালে অস্বস্তি, শ্বাসকষ্টের সমস্যা দেখলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget