এক্সপ্লোর

High Blood Pressure : ব্লাড প্রেসার এই মাত্রা পেরোলেই ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা, নতুন তথ্য গবেষণায়, আপনিও কি এই তালিকায়?

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) এর নতুন গাইডলাইন অনুসারে, আদর্শ রক্তচাপ ১১৫-১১৯/৭০-৭৯ মিমিএইচজি হওয়া উচিত। অর্থাৎ কারও রক্তচাপ ১২০/৮০-র একটু বেশি হলেই নজরে রাখতে হবে।  

উচ্চ রক্তচাপ অনেক রোগেরই অনুঘটক।   হৃদরোগ থেকে স্ট্রোক, ডিমেনশিয়া থেকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ - ইত্যাদি নানা অসুখের সঙ্গেই জড়িয়ে উচ্চ রক্তচাপের ইতিহাস। Covid - 19 এর পরপর  হু একটি গাইডলাইন প্রকাশ করে। সেখানে বলা হয়েছিল, ব্লাড প্রেসার ১৪০ বাই ৯০ না হওয়া অবধি, ওষুধ খাওয়ার জন্য অপেক্ষা করা যেতেই পারে। তবে চিকিৎসকরা অনেকেই দ্বিমত পোষণ করেছিলেন।  আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) নানারকম পরীক্ষা নিরীক্ষার পর নতুন একটি গাইডলাইন প্রকাশ করেছে। চিকিৎসকদের মতে,  ভারতীয়দের মধ্যে জিনগতভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।  তাই ভারতীয়দের বাড়তি সতর্কতার প্রয়োজন। প্রেসার মাপার সময় দুটি পরিমাপ নেওয়া হয়।  সিস্টোলিক প্রেসার (উপরের সংখ্যা) এবং ডায়াস্টোলিক প্রেসার (নীচের সংখ্যা)। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) এর নতুন গাইডলাইন অনুসারে, আদর্শ রক্তচাপ ১১৫-১১৯/৭০-৭৯ মিমিএইচজি হওয়া উচিত। অর্থাৎ কারও রক্তচাপ ১২০/৮০-র একটু বেশি হলেই নজরে রাখতে হবে।  

প্রেসারে ক্ষতি  কী কী ? 

১২০ থেকে ১২৯ মিমি এইচজি যদি কারও সিস্টোলিক প্রেসার হয়, তাহলে উচ্চ রক্তচাপ হিসেবেই ধরা হবে। অন্যদিকে ডায়াস্টোলিক প্রেসার যদি ৮০ মিমি এইচজির বেশি হয়, তাহলেই রক্তচাপ নজরে রাখতে হবে। ১৩০ থেকে ১৩৯ মিমি এইচজি যদি সিস্টোলিক প্রেসার হয়, কিংবা ৮০ থেকে ৮৯ মিমি এইচজি ডায়াস্টোলিক প্রেসার থাকে, তাহলে যথেষ্ট সতর্ক হওয়ার দরকার আছে। গবেষণায় দেখা গিয়েছে, উচ্চ রক্তচাপ মস্তিষ্কের ছোট-ছোট রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।  

কখন থেকে সতর্ক হওয়া দরকার?

উচ্চ রক্তচাপের সমস্যা এখন আর শুধু বয়স্কদের অসুখ নয়।  ট্রেন্ড এখন ভয়ংকর দিকে গড়াচ্ছে। কুড়ির কোঠায় বয়স, এমন অনেক ছেলে-মেয়েও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।  প্রতিনিয়ত বাড়তে থাকা মানসিক চাপ, কাজের স্ট্রেস, ইঁদুরদৌড়, মধ্য কুড়ি থেকেই ডেকে আনছে উচ্চ রক্তচাপের সমস্যা। চিকিৎসকরা বলছেন, যাঁদের পরিবারে হাই ব্লাড প্রেসারের ইতিহাস আছে, তাঁদের সতর্ক হতে হবে কম বয়স থেকেই।                     

বিপি মনিটরিংয়ের পাশাপাশি, কম বয়স থেকেই লাইফস্টাইল মডিফিকেশন শুরু করতে হবে সময় থাকতেই, বলছেন চিকিৎসকরা। ইদানিং মাঝ ২০তেই হাইপারটেনশনের রোগী সংখ্যায় প্রচুর। অবহেলায় ঘটে যেতে পারে বড় বিপদও, তেমন উদাহরণও ভুরি ভুরি। তাই সতর্ক হতে হবে আরও বেশি। 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget