এক্সপ্লোর

Holi 2022: রঙের উৎসব হবে আরও জমজমাট, সঙ্গে যদি থাকে ঠান্ডাই

দুধ, গোলাপের পাপড়ি, বাদাম, আর বিশেষ কিছু মশলা সহযোগে দোকানের মতো বাড়িতেও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। রঙের উৎসব হয়ে উঠবে আরও জমজমাট। দেখে নেওয়া যাক চটজলদি ঠান্ডাই তৈরি করার রেসিপি-

কলকাতা: রঙের উৎসবে (Holi 2022) রং খেলার সঙ্গে সঙ্গে পেটপুজোও লেগে থাকে। নানা রকমারি খাবার এই সময় দোকানেও পাওয়া যায়। তার পাশাপাশি প্রতি বাড়িতেই নানা কিছু তৈরি করা হয় এই বিশেষ দিনে। রঙের উৎসবের অন্যতম জনপ্রিয় পাণীয় অবশ্যই ঠান্ডাই (Thandai)। দুধ, গোলাপের পাপড়ি, বাদাম, আর বিশেষ কিছু মশলা সহযোগে দোকানের মতো বাড়িতেও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর সঙ্গে যদি থাকে ঠান্ডাই। তাহলে হোলি হোক কিংবা দোল পূর্ণিমা, রঙের উৎসব হয়ে উঠবে আরও জমজমাট। দেখে নেওয়া যাক চটজলদি ঠান্ডাই তৈরি করার রেসিপি (Thandai Recipe)-

১. ঠান্ডাই তৈরি করার জন্য প্রথমে আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ভিজিয়ে রাখুন পোস্ত এবং চারমগজ।

২. এবার মিক্সিতে ভিজিয়ে রাখা বাদাম দিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন।

৩. বাদামের পেস্ট তৈরি হলে তাতে ভিজিয়ে রাখা পোস্ত এবং চারমগজ দিয়ে ফের ভালো করে বেটে নিন।

আরও পড়ুন - Holi 2022: হোলির দিন বানিয়ে ফেলুন সুস্বাদু গুজিয়া, রইল রেসিপি

৪. ভালো করে মিশ্রন তৈরি হলে তাতে দিয়ে দিন মৌরি, গোলমরিচ, দারুচিনি, এলাচ এবং জাফরান। জাফরান ব্যবহার করার আগে প্রতিক্ষেত্রেই দুধে ভিজিয়ে রাখলে রং এবং সুগন্ধ দুইই বেশি হয়।

৫. ফের মিক্সিতে সমস্ত উপকরণ দিয়ে আরও ভালো করে বেটে নিন।

৬. এবার সেই মিশ্রণে দুধ মেশান আর ফের মিক্সিতে ব্লেন্ড করে নিন।

৭. মিশ্রণকে মোলায়েম করতে মাঝে মাঝে পরিমাণ মতো দুধ মেশাতে থাকুন আর বেটে নিতে থাকুন।

এবার ঠান্ডাই তৈরি করার জন্য যা করতে হবে-
১. একটি বড় পাত্রে দুধ আর চিনি দিয়ে ফোটাতে থাকুন।
২. আঁচ একেবারে কমিয়ে দিয়ে তাতে আগে থেকে বেটে রাখা বাদাম ও দুধের মিশ্রণ ঢেলে দিন।
৩. ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণ দুধের সঙ্গে মিশিয়ে দিন।
৪. গ্যাস অফ করে দিয়ে ফের ভালো করে মিশিয়ে ঠান্ডা করতে দিন।
৫. অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা ঠান্ডা করা প্রয়োজন। সবথেকে ভালো হয় যদি সারারাত ঠান্ডা করা যায়।
৬. এবার ছাঁকনিতে ঠান্ডাই ছেঁকে নিন। ফের ঠান্ডা করতে দিন কয়েক ঘণ্টা।
৭. সুন্দর পাত্রে ঠান্ডাই পরিবেশন করুন। 
৮. উপর থেকে বাদাম কুঁচি, জাফরান আর গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন।

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget