এক্সপ্লোর

IVF: ৩ ব্যক্তির ডিএনএ থেকে জন্মাল ৮ শিশু ! যুগান্তকারী দৃষ্টান্ত IVF পদ্ধতিতে- কীভাবে সম্ভব হল ?

IVF Method: সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রতি ৫০০০ টি শিশুর জন্মের মধ্যে একটি শিশু মাইটোকন্ড্রিয়াল রোগে আক্রান্ত হয় যার চিকিৎসা করা যায় না। এই সমস্যা দূর করবে নতুন এই IVF চিকিৎসা।

এক যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থার সাহায্যে ৮টি সুস্থ শিশুর জন্ম হয়েছে সম্প্রতি যুক্তরাজ্যে। কাজে লাগানো হয়েছে একটি বৈপ্লবিক আইভিএফ পদ্ধতি যা তাদের মায়েদের থেকে জিনগত রোগের ঝুঁকি কমিয়ে দেবে অনেকটাই। বুধবার বিশ্বের প্রথম ট্রায়াল হিসেবে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় যা প্রজনন চিকিৎসায় অত্যন্ত সফল এবং উল্লেখযোগ্য পদক্ষেপ। জানা গিয়েছে এই যুগান্তকারী পদ্ধতি মূলত তাদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-তে মিউটেশন বহনকারী মহিলাদের জন্য আশার আলো এনেছে। এই ধরনের মিউটেশন তাদের সন্তানদের দুর্বল করে দিতে পারে এমনকী মারাত্মক জেনেটিক রোগও ছড়াতে পারে।

সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রতি ৫০০০ টি শিশুর জন্মের মধ্যে একটি শিশু মাইটোকন্ড্রিয়াল রোগে আক্রান্ত হয় যার চিকিৎসা করা যায় না এবং এর মধ্যে রয়েছে দৃষ্টিশক্তি হ্রাস, ডায়াবেটিস এবং পেশি ক্ষয়ের মত লক্ষণ। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত বহুল প্রতীক্ষিত যুক্তরাজ্যের এই ট্রায়ালের ফলাফল অনুসারে, এই নতুন আইভিএফ পদ্ধতির লক্ষ্য হল সংক্রমণ রোধ করা যাতে মহিলাদের ভয় না থাকে যে তাদের খারাপ জিন সন্তানদের মধ্যে প্রবাহিত হয়ে সমস্যার সৃষ্টি করবে।

যে আট শিশুর জন্ম হয়েছে এই নতুন পদ্ধতিতে তাদের কারও মাইটোকন্ড্রিয়াল রোগের লক্ষণ দেখা যায়নি। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-তে মিউটেশনের কারণে গুরুতর রোগ সংক্রমনের ঝুঁকিতে থাকা ৭ জন মহিলার গর্ভে এই ৮ শিশু জন্ম নিয়েছে। এদের মধ্যে ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে, আবার দুটি যমজ অভিন্ন শিশুও রয়েছে এদের মধ্যে। এই নতুন চিকিৎসা পদ্ধতির নাম দেওয়া হয়েছে প্রো-নিউক্লিয়ার ট্রান্সফার যা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বাহিত রোগের ঝুঁকি কমাতে কার্যকর।

এনএইচএস ইংল্যান্ড এবং ওয়েলকাম গ্রুপের ফান্ডিংয়ে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়, টাইন হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের একটি টিম এই কৌশল উদ্ভাবন করেছে বলে জানা গিয়েছে। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার ডগ টার্নবুল জানিয়েছেন, ‘মাইটোকন্ড্রিয়াল রোগ পরিবারের উপরে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। আজকের এই সাফল্য এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা আরও অনেক মহিলার জন্য নতুন আশার আলো জাগায়। এই মহিলারা এখন চাইলে এই ভয়াবহ রোগের সংক্রমণ ছাড়াই শিশুর জন্ম দিতে পারেন।

সায়েন্স জার্নাল ‘নেচার’ অনুসারে জানা যাচ্ছে, এই শিশুদের গর্ভধারণ হয়েছিল মাইটোকন্ড্রিয়াল ডোনেশনের মাধ্যমে। এই পদ্ধতিতে একটি সংক্রামিত বা ত্রুটিযুক্ত মাইটোকন্ড্রিয়া কোষযুক্ত নিষিক্ত ডিম্বাণুর নিউক্লিয়াস ডোনার ডিম্বাণুর সুস্থ মাইটোকন্ড্রিয়াতে স্থানান্তর করে দেওয়া হয়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget